কালবেলা ডেস্ক
প্রকাশ : ০৬ জুন ২০২৪, ০৫:৩০ পিএম
আপডেট : ০৬ জুন ২০২৪, ০৫:৪৩ পিএম
অনলাইন সংস্করণ

মোদির থেকে যা বাগিয়ে নিতে পারেন নীতিশ-নাইডু

নরেন্দ্র মোদির সঙ্গে জোটের দুই গুরুত্বপূর্ণ শরীক নীতিশ  কুমার ও নাইডু। ছবি : সংগৃহীত
নরেন্দ্র মোদির সঙ্গে জোটের দুই গুরুত্বপূর্ণ শরীক নীতিশ কুমার ও নাইডু। ছবি : সংগৃহীত

ভারতের লোকসভা নির্বাচনে কোনো দল একক সংখ্যাগরিষ্ঠতা পায়নি। ফলে সরকার গঠনে জোটের ওপর নির্ভরশীল হয়ে পড়েছে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির দল বিজেপি। অন্যদিকে এ সুযোগকে কাজে লাগিয়ে নিজেদের উদ্দেশ্য হাসিলের চেষ্টা করছেন জোটের শরিকরা।

ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি জানিয়েছে, সরকার গঠনে এনডিএর জোটের ওপর নির্ভরশীলতাকে কাজে লাগাচ্ছেন তেলেগু দেশম পার্টির (টিডিপি) নেতা চন্দ্রবাবু নাইডু এবং জেডিইউর প্রধান নীতিশ কুমার। উভয় দলই নরেন্দ্র মোদির কাছে একাধিক মন্ত্রণালয়ের দাবি করেছেন বলে শোনা যাচ্ছে।

বুধবার নরেন্দ্র মোদির বাসভবনে এনডিএ জোটের বৈঠক অনুষ্ঠিত হয়েছে। এতে নিজেদের দাবি দাওয়া জানিয়েছেন জোট শরিকরা। এ বিষয়ে এখনও আনুষ্ঠানিক কোনো তথ্য পাওয়া যায়নি। তবে একাধিক সূত্র জানিয়েছে যে শরিকদের মধ্যে তুমুল দর কষাকষি চলছে।

সূত্র জানিয়েছে, নাইডুর দল টিডিপি অর্থ প্রতিমন্ত্রীসহ ৫টি মন্ত্রণালয়ের দাবি করেছে। এ ছাড়া লোকসভার স্পিকারের পদও দাবি করেছে তারা। এর বাইরে সড়ক, স্বাস্থ্য এবং শিক্ষা মন্ত্রণালয়ের দিকেও নজর রয়েছে তাদের। দলটি লোকসভায় ১৬টি আসনে জয় পেয়েছে।

দর কষাকষিতে গুরুত্বপূর্ণ অবস্থানে থাকা অপর দল হলো নীতিশ কুমারের জেডিইউ। দলটি নির্বাচনে ১২টি আসন পেয়েছে। তারা দুটি মন্ত্রণালয় ও একটি প্রতিমন্ত্রীর পদ নিয়ে দর কষাকষি করছে। এরমধ্যে রেলমন্ত্রীর দিকে নজর রয়েছে দলটির।

থেমে নেই অন্যরাও

টিডিপি ও জেডিইউ ছাড়াও জোটে থাকা অন্য শরিক দলও দর কষাকষিতে অংশ নিয়েছে। দুটি আসনে জয় পাওয়া জেডিএস তাদের নেতা এইচডি কুমারস্বামীকে কেন্দ্রীয় মন্ত্রী করার দাবি করতে পারে। এছাড়া কৃষকের দল হিসেবে প্রচারণা চালানো এইচপি দেবগৌড়ার দল কৃষি মন্ত্রণালয়ের দাবি জানাতে পারে।

গত মঙ্গলবার ভারতের লোকসভা নির্বাচনের ফল ঘোষণা করা হয়েছে। ২০১৪ এবং ২০১৯ সালের মতো সংসদের নিম্নকক্ষে সংখ্যাগরিষ্ঠতা পায়নি নরেন্দ্র মোদির দল ভারতীয় জনতা পার্টি (বিজেপি)। তবে এ নির্বাচনে সংখ্যাগরিষ্ঠতা পেয়েছে বিজেপির নেতৃত্বাধীন জোট এনডিএ।

ভারতের সংবিধান অনুসারে, দেশটিতে মোট ৫৪৫টি সংসদীয় আসন রয়েছে। এতে সংখ্যাগরিষ্ঠতার জন্য প্রয়োজন ২৭২ আসন। এ নির্বাচনে বিজেপি এককভাবে ২৪০টি আসন পেয়েছে। এ ছাড়া তাদের নেতৃত্বাধীন এনডিএ জোট পেয়েছে ২৯২ আসন।

নির্বাচনে সংখ্যাগরিষ্ঠতা অর্জনে বিজেপি ৩২ আসন কম পেয়েছে। এরমধ্যে টিডিপি আর জেডিইউর দখলে রয়েছে ২৮ আসন। ফলে সরকার গঠনে জোটের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ হয়ে উঠেছেন তারা।

আসন সংখ্যার হিসাব অনুসারে, সবকিছু ঠিকঠাক থাকলে এনডিএ জোট সরকার গঠন করতে চলেছে। আর আবারও দেশটির প্রধানমন্ত্রী হতে যাচ্ছেন নরেন্দ্র মোদি। আগামী রোববার তিনি তৃতীয়বারের মতো প্রধানমন্ত্রী হিসেবে শপথ নেবেন। ভারতে জওহরলাল নেহরুর পরে তিনিই দ্বিতীয় ব্যক্তি হিসেবে টানা তিনবার ভারতের প্রধানমন্ত্রী হিসেবে শপথ নিতে চলেছেন।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

নতুনদের বরণে এমআইএসটিতে ‘ফ্রেশার্স ডে ২০২৬’ উদযাপিত

প্রশান্ত মহাসাগরে মার্কিন হামলা

আইসিএসবির উদ্যোগে চার্টার্ড সেক্রেটারি দিবস উদযাপন

সিগারেট-মদের দাম বৃদ্ধি নিয়ে মিছিল দেখে ‘ভাষা হারিয়েছেন’ আইনমন্ত্রী

মসজিদে আগুন দিয়ে হিব্রুতে স্লোগান লিখে গেলেন ইসরায়েলিরা

সেপটিক ট্যাংকে নেমে দুই শ্রমিকের মৃত্যু

বিজ্ঞানীদের মৌলিক গবেষণায় আত্মনিয়োগের আহ্বান প্রাণিসম্পদমন্ত্রীর

আবাসিক হল থেকে শিক্ষার্থীর মরদেহ উদ্ধার, স্কুলে উত্তেজনা-ভাঙচুর

১ লাখ টনের বেশি ক্রুড অয়েল নিয়ে চট্টগ্রাম বন্দরে ‘নিনেমিয়া’

বৈরী আবহাওয়া উপেক্ষা করে শ্রীমঙ্গলের সভায় প্রধানমন্ত্রী

১০

দেশে প্রথমবার ‘ফ্রি ট্রেড জোন’ করতে যাচ্ছে সরকার : মন্ত্রিপরিষদ সচিব

১১

শরীরে ধানের শীষ জড়িয়ে প্রধানমন্ত্রীর সভায় শিমুল

১২

জনসম্মুখে জবাবদিহিতা প্রতিষ্ঠা করলেন নৌ প্রতিমন্ত্রী

১৩

সাড়ে ৬ কোটি টাকার ইয়াবাসহ মাদক কারবারি আটক

১৪

সিজেপির প্রতিষ্ঠাতাকে চড়, আটকরা মুক্তির পর পেলেন ফুলেল অভ্যর্থনা

১৫

‘আমরাই ইনস্টাগ্রামে সবচেয়ে বিখ্যাত জুটি’, মোদিকে মেলোনি

১৬

বৈরী আবহাওয়া উপেক্ষা করে প্রধানমন্ত্রীর অনুষ্ঠানে মানুষের ঢল

১৭

খেলা নিয়ে দ্বন্দ্বের জেরে দশম শ্রেণির ছাত্রকে হাতুড়িপেটা 

১৮

বগুড়ায় নবগঠিত চার ইউনিয়নে প্রশাসক নিয়োগে নাম প্রস্তাব

১৯

পুশ-ইন বন্ধে সরকারের কার্যকর উদ্যোগ নেই : মঞ্জু

২০
X