কালবেলা ডেস্ক
প্রকাশ : ২৮ জুলাই ২০২৪, ১২:২৬ পিএম
অনলাইন সংস্করণ

লেবাননের যোদ্ধাদের কড়া হুঁশিয়ারি নেতানিয়াহুর

ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। ছবি : সংগৃহীত
ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। ছবি : সংগৃহীত

ইসরায়েলের অভ্যন্তরে ভয়াবহ রকেট হামলা হয়েছে। এ হামলায় লেবাননের প্রতিরোধ যোদ্ধা হিজবুল্লাহকে অভিযুক্ত করে গোষ্ঠীটিকে কড়া হুঁশিয়ারি দিয়েছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু।

রোববার (২৮ জুলাই) টাইমস অব ইসরায়েলের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

প্রতিবেদনে বলা হয়েছে, গোলান মালভূমিতে হামলার ঘটনায় হিজবুল্লাহকে চরম মূল্য দিতে হবে। গোলানের একটি ফুটবল মাঠে চালানো এ হামলায় অন্তত ১১ জন নিহত হয়েছেন। এ ঘটনায় লেবাননের প্রতিরোধ যোদ্ধা হিজবুল্লাহকে অভিযুক্ত করছে ইসরায়েল। অন্যদিকে অভিযোগ অস্বীকার করেছে গোষ্ঠীটি।

ইসরায়েলের জরুরি পরিষেবা ও সামরিক বাহিনীর মুখপাত্র জানান, গোলান মালভূমির মাজদাল শামস এলাকায় একটি ফুটবল মাঠে এ হামলা চালানো হয়েছে। এ ঘটনায় নিহতদের ১১ জনই কিশোর ও তরুণ বয়সের।

ইসরায়েলের প্রধানমন্ত্রীর কার্যালয়ের এক বিবৃতি বলা হয়েছে, স্থানীয় সম্প্রদায়ের নেতাকে এ হত্যাকাণ্ডের জবাব দেওয়ার কথা জানান। বলেন, হিজবুল্লাহকে এ জন্য চরম মূল্য দিতে হবে।

ইসরায়েলের সামরিক মুখপাত্র ড্যানিয়েল হাগারি বলেন, হিজবুল্লাহ ই গোলানে হামলা চালিয়েছে। আমাদের কাছে এ ব্যাপারে নির্ভুল তথ্য রয়েছে। আমরা কোনোভাবে চুপ থাকবো না। হিজবুল্লাহকে এর কঠোর জবাব দেব।

নেতানিয়াহুর এ অভিযোগ অস্বীকার করেছেন হিজবুল্লাহর মুখপাত্র মোহাম্মদ আফিফ। তিনি বলেন, মিথ্যা অভিযোগ তুলেছে ইসরায়েল।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

অভিজ্ঞতা ছাড়াই চাকরি দেবে জেন্টল পার্ক, বেতন ২০ হাজার টাকা

এমপিপুত্রের বিরুদ্ধে অভিযোগের সত্যতা পায়নি ডিবি

যুবলীগের মিছিল থেকে পুলিশকে হত্যার হুমকি, গ্রেপ্তার ৩৪

নিষিদ্ধ ছাত্রলীগ নেতা গ্রেপ্তার, মুক্তির জন্য ছাত্রদলের তদবিরের অভিযোগ

জমি বিক্রি-বাড়িতে সাজ, বিশ্বকাপ জিতলেই বিয়ে মেসি মুগ্ধ শামীমের

অভিজ্ঞতা ছাড়াই ১০০ জনকে নিয়োগ দেবে পাঠাও

সাভারে দুই এএসআই ও কনস্টেবল প্রত্যাহার

ইরানের ১ হাজার ২০০ কোটি ডলার ছাড় করছে যুক্তরাষ্ট্র 

সরকারি সহায়তার তালিকায় অনিয়মের অভিযোগ, ক্ষুব্ধ বারহাট্টার প্রকৃত ক্ষতিগ্রস্ত কৃষকরা

রাজধানীতে আজ কোথায় কী

১০

কাতারে বিস্ফোরণ, নিহতরা সবাই ভারত ও পাকিস্তানের শ্রমিক

১১

বদ্ধঘরে কেক কেটে কার্যক্রম নিষিদ্ধ আ.লীগের প্রতিষ্ঠাবার্ষিকী পালন

১২

স্কটল্যান্ডের বিপক্ষে কি খেলবেন নেইমার? 

১৩

দেশের ১৫ অঞ্চলে ঝড়ের আভাস, নদীবন্দরে সতর্কসংকেত

১৪

‘সিলেটে অতিবৃষ্টি ও পাহাড়ি ঢলে বন্যার আশঙ্কা, প্রস্তুত সিসিক’ 

১৫

প্রক্সি দিয়ে পরীক্ষায় পাস, চাকরিতে যোগ দিতে গিয়ে ধরা

১৬

হরমুজ প্রণালি পুরোপুরি উন্মুক্ত, পরিস্থিতি এখন ভালো রয়েছে: ট্রাম্প

১৭

বিএম কলেজে ছাত্রদলের দুই গ্রুপের হামলা, উত্তপ্ত ক্যাম্পাস

১৮

হালান্ডের জোড়া গোলে নকআউটে নরওয়ে

১৯

২৩ জুন / ইতিহাসে এই দিনে আলোচিত কী ঘটেছিল

২০
X