কালবেলা ডেস্ক
প্রকাশ : ১৮ সেপ্টেম্বর ২০২৪, ০৯:৪৬ এএম
আপডেট : ১৮ সেপ্টেম্বর ২০২৪, ১০:৫৮ এএম
অনলাইন সংস্করণ
লেবাননে পেজার বিস্ফোরণ

ইসরায়েলের বিরুদ্ধে গুরুতর অভিযোগ

আল আকসা মসজিদ এলাকায় ইসরায়েলি পতাকা। ছবি : সংগৃহীত
আল আকসা মসজিদ এলাকায় ইসরায়েলি পতাকা। ছবি : সংগৃহীত

লেবাননে পেজার বিস্ফোরণে অন্তত ৯ জন নিহত ও দুই হাজার ৮০০ জন আহত হয়েছেন। এ ঘটনায় ইসরায়েলের বিরুদ্ধে গুরুতর অভিযোগ উঠেছে। সংবাদমাধ্যম নিউইয়র্ক টাইমসের এক প্রতিবেদনে এ অভিযোগ করা হয়েছে।

বুধবার (১৮ সেপ্টেম্বর) আলজাজিরার এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

নিউইয়র্ক টাইমস জানিয়েছে, মার্কিন কর্মকর্তারা এ অভিযানের বিষয়ে ব্রিফ করেছেন। তারা বলেছেন, লেবাননে হিজবুল্লাহ সদস্যদের উপর মঙ্গলবার হামলা চালানোর জন্য ইসরায়েলি সামরিক বাহিনী তাইওয়ানের তৈরি পেজারে বিস্ফোরক উপাদান লুকিয়ে রেখেছিল।

কয়েকজন কর্মকর্তা জানিয়েছেন, হিজবুল্লাহ তাইওয়ানের কোম্পানি গোল্ড অ্যাপোলো থেকে পেজার কিনেছিল, কিন্তু লেবাননে পৌঁছানোর আগে তাদের সঙ্গে টেম্পার করা হয়েছিল। প্রতিবেদনে বলা হয়েছে, বেশিরভাগ পেজার ছিল কোম্পানির এপি৯২৪ মডেলের। তবে এর মধ্যে তিনটি গোল্ড অ্যাপোলো মডেলও শিপমেন্টে ছিল।

দুটি সূত্র জানিয়েছে, প্রতিটি পেজারে ব্যাটারির পাশে এক থেকে দুই আউন্স (প্রায় ৩০ থেকে ৬০ গ্রাম) বিস্ফোরক উপাদান স্থাপন করা হয়েছিল। এছাড়া দূর থেকে নিয়ন্ত্রণ করতে একটি ডেটোনেটরও যুক্ত করা হয়েছিল।

এর আগে লেবাননের বিভিন্ন স্থানে পেজার বিস্ফোরণ ঘটেছে। এতে অন্তত ৯ জন নিহত এবং দুই হাজার ৮০০ জন আহত হন।

দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, মঙ্গলবার দেশের বিভিন্ন স্থানে পেজার বিস্ফোরণ হয়েছে। এটি মূলত ছোট এক ধরনের যন্ত্র, যা দেশটির প্রতিরোধ যোদ্ধা হিজবুল্লাহর সদস্যরা যোগাযোগের জন্য ব্যবহার করে থাকেন। নিহতদের মধ্যে একটি শিশুও রয়েছে।

বিবিসি জানিয়েছে, বিস্ফোরণে আহতদের মধ্যে ইরানের লেবানন রাষ্ট্রদূতও রয়েছেন। তারা বৈরুত এবং অন্যান্য কয়েকটি অঞ্চলে একযোগে বিস্ফোরণে আহত হয়েছেন।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

অভিজ্ঞতা ছাড়াই চাকরি দেবে জেন্টল পার্ক, বেতন ২০ হাজার টাকা

এমপিপুত্রের বিরুদ্ধে অভিযোগের সত্যতা পায়নি ডিবি

যুবলীগের মিছিল থেকে পুলিশকে হত্যার হুমকি, গ্রেপ্তার ৩৪

নিষিদ্ধ ছাত্রলীগ নেতা গ্রেপ্তার, মুক্তির জন্য ছাত্রদলের তদবিরের অভিযোগ

জমি বিক্রি-বাড়িতে সাজ, বিশ্বকাপ জিতলেই বিয়ে মেসি মুগ্ধ শামীমের

অভিজ্ঞতা ছাড়াই ১০০ জনকে নিয়োগ দেবে পাঠাও

সাভারে দুই এএসআই ও কনস্টেবল প্রত্যাহার

ইরানের ১ হাজার ২০০ কোটি ডলার ছাড় করছে যুক্তরাষ্ট্র 

সরকারি সহায়তার তালিকায় অনিয়মের অভিযোগ, ক্ষুব্ধ বারহাট্টার প্রকৃত ক্ষতিগ্রস্ত কৃষকরা

রাজধানীতে আজ কোথায় কী

১০

কাতারে বিস্ফোরণ, নিহতরা সবাই ভারত ও পাকিস্তানের শ্রমিক

১১

বদ্ধঘরে কেক কেটে কার্যক্রম নিষিদ্ধ আ.লীগের প্রতিষ্ঠাবার্ষিকী পালন

১২

স্কটল্যান্ডের বিপক্ষে কি খেলবেন নেইমার? 

১৩

দেশের ১৫ অঞ্চলে ঝড়ের আভাস, নদীবন্দরে সতর্কসংকেত

১৪

‘সিলেটে অতিবৃষ্টি ও পাহাড়ি ঢলে বন্যার আশঙ্কা, প্রস্তুত সিসিক’ 

১৫

প্রক্সি দিয়ে পরীক্ষায় পাস, চাকরিতে যোগ দিতে গিয়ে ধরা

১৬

হরমুজ প্রণালি পুরোপুরি উন্মুক্ত, পরিস্থিতি এখন ভালো রয়েছে: ট্রাম্প

১৭

বিএম কলেজে ছাত্রদলের দুই গ্রুপের হামলা, উত্তপ্ত ক্যাম্পাস

১৮

হালান্ডের জোড়া গোলে নকআউটে নরওয়ে

১৯

২৩ জুন / ইতিহাসে এই দিনে আলোচিত কী ঘটেছিল

২০
X