কালবেলা ডেস্ক
প্রকাশ : ০৮ ডিসেম্বর ২০২৪, ০৪:০৯ পিএম
অনলাইন সংস্করণ

সিরিয়ার কুখ্যাত কারাগার থেকে ছেড়ে দেওয়া হলো বন্দিদের

সিরিয়ার একটি কারাগার। ছবি : সংগৃহীত
সিরিয়ার একটি কারাগার। ছবি : সংগৃহীত

সিরিয়ার রাজধানী দখল করে নিয়েছে বিদ্রোহী গোষ্ঠী এইচটিএস। এর খবর ছড়িয়ে পড়ার পরই দেশটির কুখ্যাত কারাগার থেকে হাজার হাজার বন্দিকে ছেড়ে দেওয়া হয়েছে। বলা হচ্ছে, এখানে হাজার হাজার বিরোধী সমর্থকের ওপর নির্যাতন ও মৃত্যুদণ্ড কার্যকর করা হয়েছে।

বিদ্রোহী গোষ্ঠী এইচটিএস তাদের টেলিগ্রাম চ্যানেলে ঘোষণা করেছে, বন্দিদের মুক্ত করা হয়েছে এবং এটিকে ‘অন্যায় যুগের সমাপ্তি’ বলে অভিহিত করেছে তারা। এই কারাগারকে এক সময় জাতিসংঘ ‘মানব জবাইখানা’ হিসেবে বর্ণনা করেছিল।

সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা যাচ্ছে, মানুষ কারাগারের প্রাঙ্গণ থেকে বেরিয়ে আসছে। অবশ্য এসব ভিডিওর সত্যতা যাচাই করা যায়নি।

এর আগে ব্রিটিশ গণমাধ্যম বিবিসি জানায়, দামেস্ক থেকে অজ্ঞাত স্থানে চলে গেছেন সিরিয়ার প্রেসিডেন্ট বাশার আল আসাদ। কোথায় গেছেন সে সম্পর্কে বিস্তারিত তথ্য পাওয়া যাচ্ছে না। তবে কোনো কোনো গণমাধ্যম দাবি করছে, তিনি রাশিয়ায় চলে গেছেন পুতিনের কাছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

তেলের দাম আবারও কমেছে, যুদ্ধবিরতি চুক্তির প্রভাবে বাজারে স্বস্তি

তিন দিন ধরে নিখোঁজ গৃহবধূ, থানায় জিডি

নতুন দায়িত্বে সমাজকল্যাণমন্ত্রী ডা. জাহিদ

যুক্তরাষ্ট্র-ইরান সমঝোতার ১৪ দফা প্রকাশ, কে কী সুবিধা পেল

নাজমুলের মরদেহ পুড়িয়ে কয়লা বানাতে চেয়েছিল খুনিরা

মেসির রেকর্ড ভেঙে লিনেকারের পাশে হ্যারি কেইন

ক্যানসারের সঙ্গে লড়াই, হাসপাতালে ভর্তি ব্রাজিলের বিশ্বকাপজয়ী কোচ 

নবম পে স্কেলের খসড়া চূড়ান্ত, বেতন-ভাতা-পেনশনে বড় পরিবর্তন

শরীয়তপুরে মহাসড়কে ছাত্রলীগের ঝটিকা মিছিল

৯৫তম মিনিটের গোলে পানামাকে হতাশায় ডুবাল ঘানা

১০

ফ্ল্যাটে নারীর গলাকাটা মরদেহ, স্বামী পলাতক

১১

ক্রিকেটার নাঈম হেনস্তা ঘটনায় পাঁচ দিনেও মামলা হয়নি

১২

নির্মাণাধীন ভবন থেকে পড়ে দুই শ্রমিকের মৃত্যু

১৩

বগুড়ায় ইডিসিএলে ভ্যাকসিন প্ল্যান্ট স্থাপনের ঘোষণা

১৪

যুক্তরাষ্ট্র-ইরান সমঝোতা স্মারক সই, যুদ্ধ অবসানের ঘোষণা

১৫

আজকের নামাজের সময়সূচি

১৬

বৃহস্পতিবার রাজধানীর যেসব এলাকায় মার্কেট বন্ধ

১৭

কী ঘটেছিল ইতিহাসের এই দিনে

১৮

সকাল ৯টার মধ্যে ৬০ কিমি বেগে ঝড়ের শঙ্কা

১৯

ইংল্যান্ডের দারুণ শুরু

২০
X