কালবেলা ডেস্ক
প্রকাশ : ২৭ ডিসেম্বর ২০২৪, ০১:৩৭ পিএম
অনলাইন সংস্করণ

হাজার হাজার বিদ্রোহীর মৃত্যুদণ্ড, সাবেক বিচারপতি গ্রেপ্তার

সাবেক বিচারপতির জন্য প্রস্তুতকৃত জেল। ছবি : সংগৃহীত
সাবেক বিচারপতির জন্য প্রস্তুতকৃত জেল। ছবি : সংগৃহীত

সিরিয়ায় সাবেক প্রেসিডেন্ট বাশার আসাদের সময়ের সাবেক এক বিচারপতিকে গ্রেপ্তার করা হয়েছে। তার বিরুদ্ধে হাজার হাজার বিদ্রোহীকে মৃত্যুদণ্ড দেওয়ার অভিযোগ রয়েছে।

শুক্রবার (২৭ ডিসেম্বর) জার্মানভিত্তিক সংবাদমাধ্যম ডয়েচে ভেলের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

সিরিয়ার যুদ্ধ পর্যবেক্ষক সংস্থা জানিয়েছে, সিরিয়ায় আসাদ সরকারের আমলে হাজার হাজার বিরোধীদের গ্রেপ্তার করা হয়েছে। তাদের জেলে নির্যাতন এবং অনেককে মৃত্যুদণ্ড দেওয়া হয়েছে। নতুন সরকার সাবেক এসব হত্যাকারীকে গ্রেপ্তার শুরু করেছে।

সিরিয়ার মানবাধিকার কমিশন জানিয়েছে, মোহাম্মেদ কানজো হাসান নামে সাবেক এক বিচারপতিকে গ্রেপ্তার করা হয়েছে। তারতুস অঞ্চল থেকে তাকে গ্রেপ্তার করা হয়। তার সঙ্গে আসাদ সরকারের ঘনিষ্ঠতার অভিযোগ রয়েছে।

কমিশন জানিয়েছে, তিনিসহ আরও অন্তত ২০ জনকে গ্রেপ্তার করা হয়েছে। তারা সকলে ওই বিচারপতির সহযোগী ছিলেন। সামরিক আদালতে হাজার হাজার বিদ্রোহীর মৃত্যুদণ্ড দিয়েছেন তিনি।

প্রতিবেদনে বলা হয়েছে, কানজো ২০১১ থেকে ২০১৪ পর্যন্ত সিরিয়ার সামরিক আদালতের প্রধান ছিলেন। দেশটিতে ২০১১ সালে গৃহযুদ্ধ শুরু হয়। এরপর সামরিক আদালতের প্রধান হিসেবে তার পদোন্নতি হয়।

অভিযোগ রয়েছেত এক মিনিটেরও কম সময়ে বিচার প্রক্রিয়া সম্পন্ন করতেন কানজো। এ সময়ের মধ্যে মৃত্যুদণ্ডের আদেশ দিয়ে দিতেন তিনি। ফলে বলতে গেলে বিনা বিচারেই বিদ্রোহীদের মৃত্যুদণ্ড হতো।

তার বিরুদ্ধে বন্দি পরিবারের পক্ষ থেকে ১৫০ মিলিয়ন ডলারের বেশি ঘুষ নেওয়ার অভিযোগ রয়েছে। এ অর্থের বিনিময়ে তিনি তাদের মৃত্যুদণ্ড দেওয়া থেকে বাঁচিয়ে দিয়েছেন।

বাশার আল আসাদের সময়ে নির্যাতন, বিচারবহির্ভূত হত্যার জন্য অত্যন্ত পরিচিত জেল হলো সিডনায়া। এ জেলে বিদ্রোহীদের নির্যাতন করা হতো। বিশেষজ্ঞদের মতে, ২০১১ সাল থেকে এ জেলে অন্তত ৩০ হাজার মানুষকে বন্দি করা হয়েছে। এর মধ্যে মাত্র ছয় হাজার ব্যক্তি মুক্তি পেয়েছেন। এ ছাড়া বেশির ভাগ নিখোঁজ রয়েছেন।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

প্রিয় ভারতীয় ও পাকিস্তানি ব্যক্তির নাম জানালেন ভ্যান্স

জাবির আবাসিক হলে চুরির অভিযোগে এক নারীকে পুলিশে সোপর্দ

সিলেটের প্রত্যাহার হওয়া ডিসি সারওয়ারকে বহাল রাখার দাবি

‘সাতক্ষীরায় প্রতিদিন ১ ইউনিট বিদ্যুৎ সাশ্রয়ে বছরে বাঁচতে পারে ৩০৪ কোটি টাকা’

এবার ‘ব্যাচেলর পয়েন্ট’ নাটকে মুখোমুখি আর্জেন্টিনা-ব্রাজিল

একটি কিডনি, এক জীবন এবং একজন বাবা

সাড়ে ৮ কোটি টাকার সড়ক সংস্কারে অনিয়ম, রাতের আঁধারে কার্পেটিং

লেবাননে যুদ্ধের জন্য প্রস্তুত থাকার নির্দেশ ইসরায়েলি সেনাপ্রধানের

অস্ট্রিয়া-আর্জেন্টিনা ম্যাচে কে জিতবে, জানাল অপ্টা?

অস্ট্রিয়া ম্যাচ / আর্জেন্টিনার একাদশে আসতে পারে ৩ পরিবর্তন

১০

ডিসি সারওয়ার প্রত্যাহার: স্থানীয়রা বলছেন ‘বাড়াবাড়ির ফল’

১১

বজ্রপাতে প্রাণ গেল ৩ জনের

১২

নারীদের লুটে নেওয়া ‘শয়তানের নিঃশ্বাস’ চক্রের তিন সদস্য গ্রেপ্তার 

১৩

সরকারি চাকরিতে কোন গ্রেডে কত পদ ফাঁকা, জানালেন জনপ্রশাসন প্রতিমন্ত্রী

১৪

পুলিশ দেখে পালানোর চেষ্টা, ‘ছাদ থেকে পড়ে’ আ.লীগ নেতার মৃত্যু

১৫

১০ দিনে দ্রুত বাড়তে পারে নদ-নদীর পানি, বন্যার শঙ্কা

১৬

মধ্যপ্রাচ্য একটি পূর্ণাঙ্গ যুদ্ধবিরতির দিকে এগিয়ে যাচ্ছে : ভ্যান্স 

১৭

ব্রাজিল সমর্থককে এআই দিয়ে আর্জেন্টিনার জার্সি পরিয়ে ট্রল, যুবককে লিগ্যাল নোটিশ

১৮

আশাশুনিতে ‘গোপন বৈঠক’ থেকে গ্রেপ্তার ৬

১৯

চমেক হাসপাতালে অ্যাম্বুলেন্স সিন্ডিকেটের বিরুদ্ধে মামলা

২০
X