কালবেলা ডেস্ক
প্রকাশ : ২৭ ডিসেম্বর ২০২৪, ১০:৪৩ এএম
আপডেট : ২৭ ডিসেম্বর ২০২৪, ১১:১৬ এএম
অনলাইন সংস্করণ

ইয়েমেন থেকে আবারও ইসরায়েলে ক্ষেপণাস্ত্র হামলা

ইয়েমেন থেকে আবারও ইসরায়েলে ক্ষেপণাস্ত্র হামলা
ইসরায়েলের একটি এলাকায় ক্ষেপণাস্ত্র হামলায় ক্ষয়ক্ষতি। পুরোনো ছবি

ইয়েমেনের হামলায় দিশেহারা হয়ে পড়েছে ইসরায়েল। দেশটিতে একের পর এক হামলা চালিয়ে যাচ্ছে বিদ্রোহী গোষ্ঠী হুতিরা। বৃহস্পতিবার আবারও ইসরায়েলে হামলা চালিয়েছে তারা।

শুক্রবার ( ২৭ ডিসেম্বর) আলজাজিরার এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

ইসরায়েলি সেনাবাহিনী জানিয়েছে, আকাশসীমায় প্রবেশের আগেই ক্ষেপণাস্ত্রটি ভূপাতিত করা হয়েছে। ইসরায়েলের বিরুদ্ধে এটি হুতিদের সবশেষ হামলা।

এর আগে বৃহস্পতিবার হুতিরা জানায়, সানা আন্তর্জাতিক বিমানবন্দর, হোদেইদাহ বন্দর এবং তেলের অবকাঠামোসহ বিভিন্ন জায়গায় বিমান হামলা চালিয়েছে ইসরায়েল। এতে অন্তত ছয়জন নিহত হয়েছেন। এ ঘটনার প্রতিক্রিয়ায় দেশটিতে এ হামলা চালানো হয়েছে।

গত এক সপ্তাহের মধ্যে ইসরায়েলে পঞ্চমবারের মতো হামলা চালিয়েছে হুতিরা। এর আগে গত বুধবার ইয়েমেন থেকে ইসরায়েলে রকেট ও ক্ষেপণাস্ত্র হামলা চালানো হয়। এতে অন্তত ৯ ইসরায়েলি আহত হন। এছাড়া সোমবার ইসরায়েলের জাফা এবং আশকলানে সামরিক লক্ষ্যবস্তুকে নিশানা করে দুটি সামরিক ড্রোন উৎক্ষেপণ করে হুতিরা।

ইসরায়েলি সংবাদমাধ্যম টাইমস অব ইসরায়েল জানিয়েছে, গত এক সপ্তাহে অন্তত পাঁচবার ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে হুতিরা। দেশটি থেকে গত বৃহস্পতিবার, শনিবার ও মঙ্গলবারও হামলা চালানো হয়েছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

প্রতি মাসে প্রকাশ হবে শাহজালাল মাজারের দানের হিসাব : ডিসি সারওয়ার

শ্রীরামচন্দ্রের অবমাননার প্রতিবাদে বিক্ষোভের ডাক

ট্রাকচাপায় প্রাণ গেল পুলিশ কর্মকর্তার

আলজেরিয়ার বিপক্ষে মাঠে নামলেই নতুন রেকর্ড গড়বেন মেসি

পদ্মা রেলসেতুর নিচের মাটি কেটে ইটভাটায় বিক্রি, কার ছত্রচ্ছায়ায় চলল এই কাণ্ড

দেশীয় প্রযুক্তিতে তৈরি ক্ষেপণাস্ত্রের সফল পরীক্ষা চালাল ভারত

হিজরি নববর্ষ উপলক্ষে দেশবাসীকে জামায়াত আমিরের শুভেচ্ছা

নোয়াখালী জেনারেল হাসপাতাল পরিদর্শনে স্বাস্থ্যমন্ত্রী, তত্ত্বাবধায়ক ক্লোজড

মাদক বিক্রিতে বাধা দেওয়ায় যুবককে কুপিয়ে জখম, অভিযুক্ত গ্রেপ্তার

সাকিবের পর এবার দীঘির ‘পল্টি’?

১০

বরিশালজুড়ে হাম পরিস্থিতির মধ্যেই চোখ রাঙাচ্ছে ডেঙ্গু

১১

লটকন বাগান দেখাবে বলে ২ শিক্ষার্থীকে অপহরণচেষ্টা

১২

বকেয়া ৬ কোটি ৬ লাখ টাকা বিদ্যুৎ বিল পরিশোধ করল সিসিক

১৩

যুবকের গুলিবিদ্ধ লাশ পড়েছিল ভাসমান নৌকায়

১৪

বিদেশি নাগরিকদের হেনস্তা, প্রধান আসামি গ্রেপ্তার

১৫

সিএমএইচে চিকিৎসাধীন রাষ্ট্রদূত আনসারীর খোঁজ নিলেন ডা. রফিক

১৬

প্রতিশোধের মানসিকতা থেকে বের হয়ে আসতে হবে : প্রধানমন্ত্রী

১৭

বিসিপিএসের সভাপতি হলেন ডা. মওদুদ হোসেন আলমগীর

১৮

সংবাদপত্রের স্বাধীনতা ও সাংবাদিকদের নিরাপত্তা নিশ্চিতের দাবি আরইউজের

১৯

ট্রাম্পের আবদারে নিয়ম পরিবর্তন করতে যাচ্ছে ফিফা!

২০
X