কালবেলা ডেস্ক
প্রকাশ : ২২ আগস্ট ২০২৩, ০১:৩৮ পিএম
আপডেট : ২২ আগস্ট ২০২৩, ০১:৫৮ পিএম
অনলাইন সংস্করণ

শত শত হত্যার প্রতিবেদন নিয়ে যা জানাল সৌদি

সীমান্তে কয়েকশ’ ইথিওপিয়ান অভিবাসীকে হত্যা করার অভিযোগ অস্বীকার করেছে সৌদি আরব। ছবি : সংগৃহীত
সীমান্তে কয়েকশ’ ইথিওপিয়ান অভিবাসীকে হত্যা করার অভিযোগ অস্বীকার করেছে সৌদি আরব। ছবি : সংগৃহীত

ইয়েমেন সীমান্তে শত শত ইথিওপিয়ান অভিবাসনপ্রত্যাশীকে গুলি করে হত্যার অভিযোগ প্রত্যাখ্যান করেছে সৌদি আরব। সৌদি সরকার জানিয়েছে এমন অভিযোগ ভিত্তিহীন। খবর আরব নিউজের।

নাম প্রকাশ না করার শর্তে সৌদির এক কর্মকর্তা এএফপিকে বলেন, হিউম্যান রাইটস ওয়াচের (এইচআরডব্লিউ) প্রতিবেদনে ইথিওপিয়ানরা সৌদি-ইয়েমেন সীমান্ত অতিক্রম করার সময় সৌদি সীমান্তরক্ষী বাহিনী তাদের গুলি করে হত্যা করার যে অভিযোগগুলি উল্লেখ করেছে তা ভিত্তিহীন। সৌদির সীমান্তরক্ষীরা ২০২২ সালে পরিকল্পিতভাবে অভিবাসীদের হত্যা করেছে- জাতিসংঘের কর্মকর্তাদের করা এমন অভিযোগও দৃঢ়ভাবে অস্বীকার করেছে সৌদি কর্তৃপক্ষ।

এইচআরডব্লিউ তাদের প্রতিবেদনে জানায়, যুদ্ধবিধ্বস্ত ইয়েমেন পাড়ি দিয়ে সৌদি আরবে যাওয়ার চেষ্টাকালে শত শত মানুষকে গুলি করে হত্যা করা হয়েছে। নিহতদের মধ্যে অনেকেই ইথিওপিয়ান। অভিবাসীরা বিবিসিকে জানান, গুলির আঘাতে অনেকের অঙ্গ-প্রত্যঙ্গ বিচ্ছিন্ন হয়ে গেছে। তারা মৃতদেহ পড়ে থাকতে দেখেছেন। এইচআরডব্লিউকে অভিবাসনপ্রত্যাশীরা জানিয়েছে, সৌদি আরবের সঙ্গে ইয়েমেনের উত্তর সীমান্তে সৌদি পুলিশ ও সৈন্যরা অভিবাসনপ্রত্যাশীদের ওপর বৃষ্টির মতো গুলি চালিয়েছে। এ ছাড়া বিস্ফোরক জাতীয় অস্ত্র দিয়েও তাদের আঘাত করেছে।

জাতিসংঘের অভিবাসন বিষয়ক সংস্থার মতে, বছরে ২ লাখের বেশি মানুষ হর্ন অফ আফ্রিকা থেকে সমুদ্রপথে ইয়েমেনে যায়। তারপর সেখান থেকে সৌদি আরবে প্রবেশ করে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

জর্ডানকে হারিয়ে বিশ্বকাপে টিকে রইল আলজেরিয়া

স্কুলছাত্রী মারিয়া হত্যাকাণ্ডে ১৫ জনের বিরুদ্ধে মামলা, গ্রেপ্তার ৮

বিশ্বকাপের গোল্ডেন বুটের লড়াইয়ে মেসির প্রতিদ্বন্দ্বী কারা

ধানমন্ডি ৩২ নম্বরে সাংবাদিকদের ওপর হামলা

আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকী ঘিরে সেনা টহল

চারটি বিশাল গ্যাস ক্ষেত্রের সন্ধান পেল মিয়ানমার

‘বাংলার জয়যাত্রার’ দীর্ঘ প্রতীক্ষার অবসান

পবিত্র আশুরা উপলক্ষে ডিএমপির নির্দেশনা

ডিবির এসআইসহ ৬ পুলিশ সদস্য প্রত্যাহার

সাড়ে তিন মাস পর হরমুজ প্রণালি পেরোল ‘বাংলার জয়যাত্রা’

১০

অভিজ্ঞতা ছাড়াই চাকরি দেবে জেন্টল পার্ক, বেতন ২০ হাজার টাকা

১১

এমপিপুত্রের বিরুদ্ধে অভিযোগের সত্যতা পায়নি ডিবি

১২

যুবলীগের মিছিল থেকে পুলিশকে হত্যার হুমকি, গ্রেপ্তার ৩৪

১৩

নিষিদ্ধ ছাত্রলীগ নেতা গ্রেপ্তার, মুক্তির জন্য ছাত্রদলের তদবিরের অভিযোগ

১৪

জমি বিক্রি-বাড়িতে সাজ, বিশ্বকাপ জিতলেই বিয়ে মেসি মুগ্ধ শামীমের

১৫

অভিজ্ঞতা ছাড়াই ১০০ জনকে নিয়োগ দেবে পাঠাও

১৬

সাভারে দুই এএসআই ও কনস্টেবল প্রত্যাহার

১৭

ইরানের ১ হাজার ২০০ কোটি ডলার ছাড় করছে যুক্তরাষ্ট্র 

১৮

সরকারি সহায়তার তালিকায় অনিয়মের অভিযোগ, ক্ষুব্ধ বারহাট্টার প্রকৃত ক্ষতিগ্রস্ত কৃষকরা

১৯

রাজধানীতে আজ কোথায় কী

২০
X