কালবেলা ডেস্ক
প্রকাশ : ২৭ ডিসেম্বর ২০২৩, ০১:৫৫ পিএম
অনলাইন সংস্করণ

লোহিত সাগরে ১০ ঘণ্টায় ১৭ ড্রোন-ক্ষেপণাস্ত্র ভূপাতিত

সাগরের নিরাপত্তায় মার্কিন রণতরী। ছবি : সংগৃহীত
সাগরের নিরাপত্তায় মার্কিন রণতরী। ছবি : সংগৃহীত

ফিলিস্তিন ইসরায়েল যুদ্ধের পর থেকে লোহিত সাগরে কঠোর অবস্থান নিয়েছে ইয়েমেনের বিদ্রোহী গোষ্ঠী হুতি। দলটি এ গুরুত্বপূর্ণ সমুদ্রপথে একের পর এক হামলা চালিয়ে আসছে। গত ১০ ঘণ্টায় এ সাগরে ১৭ ড্রোন-ক্ষেপণাস্ত্র ভূপাতিত করা হয়েছে। মঙ্গলবার (২৬ ডিসেম্বর) টাইমস অব ইসরায়েলের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

যুক্তরাষ্ট্র জানিয়েছে, মঙ্গলবার তারা লোহিত সাগরে ১২টি ড্রোন ও পাঁচটি ক্ষেপণাস্ত্র ভূপাতিত করেছে। এসব ড্রোন ও ক্ষেপণাস্ত্র ইয়েমেনের বিদ্রোহী গোষ্ঠী হুতিরা চালিয়ে আসছে বলে দাবি দেশটির।

অন্যদিকে ইসরায়েলের সেনাবাহিনী জানিয়েছে, তাদের যুদ্ধবিমান একটি বেনামী ড্রোন ধ্বংস করেছে। ড্রোনটিও লোহিত সাগরের ওপর দিয়ে ইসরায়েলকে লক্ষ্য করে ছোড়া হয়েছিল বলেও দাবি তাদের।

এক বিবৃতিতে ইউএস সেন্টকম জানিয়েছে, ক্ষেপণাস্ত্র বিধ্বংসী সক্ষমতার ইউএসএস ল্যাবুন এবং আইজেনহাউয়ার এয়ারক্রাফট ক্যারিয়ারের এফ-১৮ ফাইটার বিমান এসব ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলা ভূপাতিত করেছে। এ সময়ে ১২টি ক্ষেপণাস্ত্র, তিনটি জাহাজ বিধ্বংসী ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ও দুটি ক্রুজ মিসাইল ভূপাতিত করা হয়। গত ১০ ঘন্টার মধ্যে হুতিরা এসব হামলা চালিয়ে আসছে।

ইউএস সেন্ট্রাল কমান্ড জানিয়েছে, হুতিদের ছোড়া এসব ড্রোন ও ক্ষেপণাস্ত্রে কোনো হতাহতের ঘটনা ঘটেনি। এমনকি এ সময়ে জাহাজেরও কোনো ধরনের ক্ষয়ক্ষতি হয়নি।

রণতরী ল্যাবুন লোহিত সাগরের দক্ষিণাঞ্চলে মার্কিন জোটের দ্বারা মোতায়েন করা হয়েছে। জাহাজটি এ অঞ্চলে সমুদ্রপথ স্বাভাবিক রাখতে ও বাব এল- মান্দেব এ মহড়া চালিয়ে আসছে।

ইয়েমেনের বিদ্রোহী গোষ্ঠী হুতিরা মঙ্গলবার এ হামলার দায় স্বীকার করেছে। এক বিবৃতিতে তারা জানিয়েছে, গাজায় ইসরায়েলের হামলায় ফিলিস্তিনের প্রতি সংহতি জানিয়ে এ হামলা চালানো হচ্ছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
ঘটনাপ্রবাহ: ফিলিস্তিন-ইসরায়েল সংঘাত
  • সর্বশেষ
  • জনপ্রিয়

হাম সন্দেহে চার জনের মৃত্যু

বিশাল জনসংখ্যাকে শিক্ষকেরাই মানবসম্পদে পরিণত করতে পারেন: শিক্ষামন্ত্রী

‘জনগণের হক আর কাউকে লুট করতে দেওয়া হবে না’

অর্থাভাবে মাকে সঙ্গে আনতে না পারা ভোজিনহার পাশে দাঁড়াচ্ছে যুক্তরাষ্ট্র!

কুমিল্লায় বিআরটিসি বাস দুর্ঘটনায় আহত ১০

শেষ জুটির ঝড়ে বাংলাদেশের ১৩১

যারা বাজেটকে জনবিরোধী বলেন তারা বন্ধু না : প্রধানমন্ত্রী

চট্টগ্রামে ৪ বছরের শিশু ধর্ষণের ঘটনায় মনিরের যাবজ্জীবন

পাট ও বস্ত্র সচিব হলেন শরফ উদ্দিন

১৬ বছর পরও থামেনি ট্রল, এবার মুখ খুললেন প্রভা

১০

শঙ্কা মৎস্যমন্ত্রীর / দেশের প্রাকৃতিক মাছের অনেক প্রজাতি বিলুপ্তির ঝুঁকিতে

১১

ভারতীয় প্রতিষ্ঠানের সঙ্গে ১২০ মিলিয়ন মার্কিন ডলারের ভোজ্য তেল রপ্তানি চুক্তি

১২

সিলেটের এমপিদের প্রধানমন্ত্রী / ‘সংসদ চলছে, আপনারা সংসদে যান’

১৩

৪৩ ড্রাম অবৈধ চিংড়ির রেনু জব্দ

১৪

হ্যাটট্রিকের পর মেসিকে নিয়ে আবেগঘন বার্তা স্ত্রীর

১৫

রূপগঞ্জে দুস্থদের মাঝে খাদ্যসামগ্রী ও নগদ অর্থ বিতরণ

১৬

মেসিকে নিয়ে তারকাদের উচ্ছ্বাস

১৭

সাইকেলের শহর হচ্ছে লন্ডন, ব্যবহার বেড়েছে ৪৩ শতাংশ

১৮

চৌদ্দগ্রাম মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়, শ্রেণি কক্ষ সংকটে পাঠদান ব্যাহত

১৯

হিউম্যান রাইটস ওয়াচের উদ্বেগ / ‘অবৈধ অভিবাসী’ আখ্যা দিয়ে বাঙালিদের বাংলাদেশে ঠেলে দিচ্ছে ভারত

২০
X