কালবেলা ডেস্ক
প্রকাশ : ৩১ ডিসেম্বর ২০২৩, ০৫:৫৩ পিএম
অনলাইন সংস্করণ

লোহিত সাগরে জাহাজ ছিনতাইয়ের চেষ্টা, ৩ নৌযান ধ্বংস

নৌযান ধ্বংসে এগিয়ে আসা মার্কিন রণতরী। ছবি : রয়টার্স
নৌযান ধ্বংসে এগিয়ে আসা মার্কিন রণতরী। ছবি : রয়টার্স

লোহিত সাগরে একের পর এক জাহাজে হামলা চালিয়ে আসছে ইয়েমেনের বিদ্রোহী গোষ্ঠী হুতিরা। তবে এবারে এ সমুদ্রপথে জাহাজ ছিনতাইয়ের চেষ্টার অভিযোগ উঠেছে। এ সময় ৩টি নৌযান ধ্বংস করা হয়েছে। রোববার (৩১ ডিসেম্বর) বিবিসির এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

মার্কিন নৌবাহিনী জানিয়েছে, তারা ইয়েমেনের বিদ্রোহী গোষ্ঠী হুতিদের ছোট নৌকা ধ্বংস করেছে। এ নোকাগুলো দিয়ে লোহিত সাগরে একটি কন্টেইনারবাহী জাহাজ ছিনতাইয়ের চেষ্টা করা হয়েছিল।

সেনাবাহিনী জানিয়েছে, ইয়েমেনের বিদ্রোহী গোষ্ঠী হুতিদের নিয়ন্ত্রিত অঞ্চল থেকে কন্টেইনারবাহী জাহাজ মিয়ার্স্ক হ্যাংঝুতে ৪টি নৌযানের মাধ্যমে হামলা চালানো হয়েছে। নৌযানগুলো জাহাজটির কয়েক মিটারের মধ্যে চলে আসলে জাহাজটি আক্রান্ত হয়ে সাহায্যের সিগন্যাল দিলে মার্কিন রণতরী থেকে হেলিকপ্টার থেকে নৌযানগুলোর ওপর হামলা করা হয়। এতে করে ৩টি নৌযান ডুবে যায়।

মার্কিনিদের দাবি, হামলার সময় ডুবে যাওয়া নৌযানগুলোর ক্রুদের হত্যা করা হয়েছে। এ ছাড়া চতুর্থ নৌযানটি পালিয়ে গেছে। গত নভেম্বর থেকে লোহিত সাগরে হুতিরা জাহাজে হামলা চালিয়ে আসছে।

হুতিদের দাবি, তারা লোহিত সাগর দিয়ে চলাচল করা যেসব জাহাজের সাথে ইসরায়েলের সম্পৃক্ততা রয়েছে সেগুলোতে হামলা চালিয়ে আসছে। গাজায় ইসরায়েলি হামলার প্রতিবাদে ফিলিস্তিনের সমর্থনে এ হামলা চালিয়ে আসছে তারা।

সেন্টকম এক বিবৃতিতে জানিয়েছে, হুতিদের এ নৌযানগুলো ইয়েমেনের সময় সাড়ে ৬টার দিকে এ হামলা চালায়। এ সময় সেগুলোতে ছোট অস্ত্র ‍ও গোলা ছিল। নৌযানগুলো জাহাজটি ছিনতাইয়ের জন্য এটির ২০ মিটারের কাছাকাছি চলে এসেছিল। এরপর সেটির ক্রুরা জাহাজটি দখলের চেষ্টা করলে বিপদগ্রস্ত হওয়ার এলার্ম বাজানো হয়।

শনিবার জাহাজটিতে প্রথমবারের মতো হামলা চালানো হয়। এর ২৪ ঘণ্টা পার না হতেই জাহাজটি দ্বিতীয়বার হামলার শিকার হয়েছে।

ইউএস সেন্ট্রাল কমান্ড জানিয়েছে, ছিনতাইয়ের জন্য হামলার শিকার হওয়া জাহাজটি সিঙ্গাপুরের রেজিস্টার্ড। এটির পরিচালনায় রয়েছে ড্যানিস কোম্পানি। এ হামলার পর আগামী ৪৮ ঘণ্টা লোহিত সাগরে জাহাজ চলাচল বন্ধ রাখার ঘোষণা দিয়েছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
ঘটনাপ্রবাহ: ফিলিস্তিন-ইসরায়েল সংঘাত
  • সর্বশেষ
  • জনপ্রিয়

মাদকবিরোধী অভিযানের সময় হ্যান্ডকাপ পরা মাদক ব্যবসায়ীকে ছিনতাই

ভোটের আগে ও পরে সরকারের কথায় মিল পাচ্ছি না : মজিবুর রহমান মঞ্জু

আড়াইহাজারে ডাকাতের হামলায় এসিল্যান্ডসহ আহত ৬

বাংলাদেশি ব্রাজিল প্রেমীদের সাড়া দিলেন নেইমার

শেষ মুহূর্তের গোলে নকআউট পর্বে জার্মানি

এনসিপির এমপিদের ৬ জনই শিবিরের সঙ্গে যুক্ত ছিল : আব্দুল্লাহ হিল বাকী

অবশেষে ১-১ গোলে সমতায় ফিরল জার্মানি

অফসাইড নয়, যে কারণে বাতিল হলো জার্মানির গোল

স্কটল্যান্ড ম্যাচের আগে ব্রাজিল শিবিরে দুঃসংবাদ

প্রধানমন্ত্রীর হাত থেকে পুরস্কার নিলেন ফুলবাড়িয়ার মিতুল

১০

প্রথমার্ধে জার্মানির বিপক্ষে ১-০ গোলে এগিয়ে আইভোরি কোস্ট

১১

বিশ্বকাপে পরের ম্যাচেই যে ৩ রেকর্ড ভাঙতে পারেন মেসি

১২

৬৮ বছর পর যে রেকর্ড দেখল ২০২৬ বিশ্বকাপ

১৩

ছাত্রশক্তিকে শিবিরশক্তিতে রূপান্তরের আনুষ্ঠানিক প্রক্রিয়া শুরু : আব্দুল কাদের

১৪

নজর কাড়ছেন নেইমার সঙ্গী ব্রুনা বিয়ানকার্দি

১৫

মুখ ঢেকে কথা বলার খেসারত, দেখলেন বিশ্বকাপে প্রথমবার লাল কার্ড

১৬

৭২ বছরেও অক্ষত বিশ্বকাপের যে রেকর্ড

১৭

সুইডেনকে উড়িয়ে গ্রুপের শীর্ষে নেদারল্যান্ডস

১৮

হরমুজ বন্ধের ঘোষণায় লেবাননে হামলা বন্ধের নির্দেশ নেতানিয়াহুর

১৯

তিনটি ইউনিয়নেরই নাম পরিবর্তনের নির্দেশ প্রধানমন্ত্রীর

২০
X