কালবেলা ডেস্ক
প্রকাশ : ০১ জুন ২০২৫, ০৮:৫০ এএম
আপডেট : ০১ জুন ২০২৫, ০৮:৫৭ এএম
অনলাইন সংস্করণ

পরিবারের নাম নিয়ে রাজনীতি নিজেই নিষিদ্ধ করলেন তিনি

মুকতাদা আল-সদর। ছবি : সংগৃহীত
মুকতাদা আল-সদর। ছবি : সংগৃহীত

ইরাকের প্রভাবশালী শিয়া ধর্মীয় নেতা মুকতাদা আল-সদর নির্বাচনী প্রচারে নিজের পারিবারিক নাম ‘সদর’ ব্যবহার নিষিদ্ধ ঘোষণা করেছেন। শনিবার দেওয়া এক বিবৃতিতে তিনি বলেন, আমার পরিবারের নাম বিশেষ করে দুই শহীদের নাম—সরাসরি বা ইঙ্গিতপূর্ণভাবে ব্যবহার করা কঠোরভাবে নিষিদ্ধ। খবর শাফাক নিউজের।

এই দুই শহীদ হলেন তার পিতা গ্র্যান্ড আয়াতুল্লাহ মুহাম্মদ মুহাম্মদ সাদিক আল-সদর। তিনি ১৯৯৯ সালে সাদ্দাম হোসেইনের বিরোধিতা করে নিহত হন। আরেকজন হলেন তার চাচাতো ভাই দার্শনিক ও আলেম মুহাম্মদ বাকির আল-সদর। তিনি ১৯৮০ সালে ফাঁসির শিকার হন। ইরাকের শিয়া জনগণের মধ্যে এই দুইজনকে গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করা হয়।

মুকতাদা আল-সদর রাজনীতিকদের নির্বাচনকেন্দ্রিক সুযোগসন্ধানী আচরণের কঠোর সমালোচনা করে বলেন, তারা শুধু ভোটের সময় সাধারণ মানুষের কথা মনে রাখেন।

তিনি ভোট কেনাবেচার বিরুদ্ধেও কথা বলেন। দরিদ্র নাগরিকদের উদ্দেশে বলেন, ঘুষের মতো উপহার পেলে তা নিয়ে নিতে পারেন—এই অর্থ আপনার, তাদের নয়। কিন্তু ভোট যেন তাদের না দেওয়া হয়।

প্যাট্রিয়টিক শিয়া মুভমেন্টের (পিএসএম) প্রধান মুকতাদা ২০২১ সালের নির্বাচনে ৭৩টি আসন জিতে সবচেয়ে বড় রাজনৈতিক দল হিসেবে উঠে এসেছিলেন। তবে ২০২২ সালে তিনি হঠাৎ করে রাজনীতি থেকে সরে দাঁড়ান। অনেক বিশ্লেষকের মতে, তিনি ফের সক্রিয় হলে ইরাকের রাজনৈতিক সমীকরণ বদলে যেতে পারে, এমনকি নির্বাচনও পিছিয়ে যেতে পারে।

তিনি আরও বলেন, ‘আমাদের নীরবতাই আমাদের ভাষণ। একে তাদের দুর্নীতির অনুমোদন ভাবা উচিত নয়।’

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

দুই পক্ষের সংঘর্ষে নিহত ১

পানির লাইন মেরামতের সময় বিদ্যুৎস্পর্শে বাবা-ছেলের মৃত্যু

হামের উপসর্গে আরও ৫ শিশুর মৃত্যু

বিদ্যুৎ, গ্যাস ও তেলের মূল্যবৃদ্ধি নিয়ে ভাসানী জনশক্তি পার্টির বিবৃতি

তরুণকে বলাৎকারের অভিযোগে শিক্ষককে গণপিটুনি

‘রকস্টার’ উন্মাদনার মাঝেই ‘সোলজার’ নিয়ে শাকিবের নতুন চমক

পুতিনকে বৈঠকের প্রস্তাব জেলেনস্কির, কী বলছে ক্রেমলিন

ফ্রান্সের পরাজয়ে বড় সুখবরের সঙ্গে দুঃসংবাদও পেল আর্জেন্টিনা

বিশ্বের ধনী ব্যক্তিদের তালিকায় টেইলর সুইফট, সম্পদ ছাড়াল ২ বিলিয়ন ডলার

ভাঙা স্লিপারের ওপর দিয়েই ছুটছে ট্রেন

১০

২৪ ঘণ্টায় ইসরায়েলি বাহিনীর ওপর তিন দফায় হামলা চালাল লেবাননের যোদ্ধারা

১১

দেশের সংখ্যালঘুরা বিএনপির আমলেই সবচেয়ে নিরাপদে বসবাস করে : হুইপ দুলু

১২

পঞ্চগড় সীমান্তে ১০ জনকে পুশইনের চেষ্টা, বিজিবির বাধা

১৩

বিয়ে করলেন দীপ্তি চৌধুরী, পাত্র কে?

১৪

পাপারাজ্জি দেখে ইব্রাহিমের লুকোচুরি, কথিত প্রেমিকাকে আড়ালের চেষ্টা

১৫

লর্ডসে ব্যাটসম্যানদের দুঃস্বপ্ন, ১৪০ রান করেও ইংলিশদের লিড

১৬

মার্কিন ভিসা প্রার্থীদের জন্য বিশেষ নির্দেশনা

১৭

মধ্যপ্রাচ্যে থাকা মার্কিন ঘাঁটিগুলো ইরানের বৈধ লক্ষ্যবস্তু : আরাগচি

১৮

এইচপি ক্রিকেটারদের সঙ্গে বৈঠকে বসবেন তামিম ইকবাল

১৯

কন্যা সন্তানের বাবা-মা হলেন শাকিব-বুবলী

২০
X