কালবেলা ডেস্ক
প্রকাশ : ১৬ জুন ২০২৫, ০৯:৫৩ এএম
আপডেট : ১৬ জুন ২০২৫, ১১:০৪ এএম
অনলাইন সংস্করণ

তেহরান ছেড়ে যাচ্ছে মানুষ

ছবি : সংগৃহীত
ছবি : সংগৃহীত

ইসরায়েল টানা হামলা শুরু করার পর আতঙ্কিত রাজধানী তেহরান ছাড়ছে অনেক মানুষ। রোববার (১৫ জুন) পেট্রল পাম্পগুলোতে লম্বা লাইন দেখা গেছে, কারণ সবাই ঘর ছাড়ার আগে জ্বালানি নিতে চাইছে।

একজন স্থানীয় বাসিন্দা বলেন, ‘মানুষজন ভয় পেয়ে যাচ্ছে। অনেক পেট্রল পাম্পে উপচে পড়েছে, কারণ সবাই চাইছে নিরাপদ স্থানে যেতে।’

অনেকে বলছেন, পাম্পে অল্প পেট্রল রয়েছে, সেজন্য চাইলে সবাই নিতে পারছে না। অপর এক বাসিন্দা বলেন, ‘রাজধানীতে আশ্রয় নেওয়ার মতো নিরাপদ জায়গা নেই। যদি হামলা হয়, কোথায় যাব?’

অনেক মানুষ রাজধানী ছেড়ে উত্তর দিকে যাচ্ছে। কারণ সেখানে গ্রাম এলাকা এবং তারা নিরাপদ মনে করছেন। কিন্তু মহাসড়কগুলো গাড়িতে পরিপূর্ণ হয়ে যাচ্ছে, ফলে চলাচল হচ্ছে অনেক ধীর ও দুর্বল।

গতকাল রোববারই ইসরায়েল অস্ত্র কারখানার আশপাশে বসবাসকারী ইরানিদের নিরাপদ স্থানে যেতে বলেছে। অপরদিকে, ইরানও গুরুত্বপূর্ণ সামরিক ও বৈজ্ঞানিক স্থাপনার আশেপাশে বসবাসকারী ইসরায়েলিদের সরতে অনুরোধ করেছে।

রয়টার্সের প্রকাশিত ছবিতে দেখা যাচ্ছে, অনেকে আহত ও আতঙ্কিত হয়ে ঘর ও এলাকা ছাড়ছে। বেশির ভাগ নিহতই সাধারণ মানুষ, যাদের সংখ্যা ২২৪ পর্যন্ত পৌঁছেছে। তবে নিহতদের মধ্যে কিছু উচ্চপদস্থ সেনা কর্মকর্তাও রয়েছে।

সিএনএন

কালবেলা/পিআর
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

জ্বালানির দাম বাড়ার গুজব, মধ্যরাতে ফিলিং স্টেশনে উপচে পড়া ভিড়

মসজিদের ভেতরে সাবেক ইউপি চেয়ারম্যানকে কুপিয়ে জখম

৯ বছর ছিলেন প্রতিদ্বন্দ্বী, এবার সেই ব্রাজিলিয়ান তারকাই মেসির সতীর্থ

পর্দা উঠছে ২৩তম কমনওয়েলথ গেমসের, উদ্বোধন করবেন রাজা তৃতীয় চার্লস ও রানি ক্যামিলা

ডিএমপির দুই থানায় নতুন ওসি

সেই ইকনের পড়ালেখার দায়িত্ব নিচ্ছেন শিক্ষামন্ত্রী

‘বাংলাদেশি জাতীয়তাবাদের দর্শনই আমাদের অন্তর্ভুক্তিমূলক জাতীয় পরিচয়’

ব্রাহ্মণপাড়ায় ৩২ কেজি গাঁজাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার

নিট পরীক্ষার প্রশ্ন ফাঁস বিষয়ে সংসদে আলোচনা হবে: ভারতের স্বাস্থ্যমন্ত্রী

চোর সন্দেহে প্রতিবন্ধী যুবককে পিটিয়ে হত্যা: সাভারে ৩ আসামির একদিনের রিমান্ড

১০

আর্জেন্টিনা-ব্রাজিল সমর্থকের বিরোধের জেরে ধর্ষণ মামলা

১১

বিশ্বকাপের সেরা একাদশ ঘোষণা করল ফিফা, জায়গা পেলেন যারা

১২

নারায়ণগঞ্জে চুরির মামলায় শ্রমিকদল নেতা গ্রেপ্তার

১৩

৪৯তম বিশেষ বিসিএস: দুই প্রার্থীর ফল ও সাময়িক নিয়োগ বাতিল

১৪

বাসের ধাক্কায় প্রাণ গেল অটোরিকশার ২ যাত্রীর

১৫

টানা বৃষ্টিতে মরিচের বাজারে আগুন

১৬

লোহিত সাগরে চলাচলকারী জাহাজে রেডিওতে সতর্কবার্তা দিচ্ছে হুতিরা

১৭

আধুনিক মেশিনে বদলে যাচ্ছে রামেক হাসপাতালের ল্যাব সেবা

১৮

হরমুজ প্রণালির লারাক দ্বীপে মার্কিন ক্ষেপণাস্ত্র হামলা

১৯

ফেনীতে আ.লীগের কার্যালয় গুঁড়িয়ে দিল প্রশাসন

২০
X