কালবেলা ডেস্ক
প্রকাশ : ২৭ জুন ২০২৫, ১০:০৪ পিএম
আপডেট : ২৭ জুন ২০২৫, ১০:১৮ পিএম
অনলাইন সংস্করণ

ইসরায়েলের হামলায় ইরানের আরেক পরমাণুবিজ্ঞানী নিহত

ছবি : সংগৃহীত
ছবি : সংগৃহীত

ইসরায়েলের হামলায় ইরানের আরও এক পরমাণুবিজ্ঞানী নিহত হয়েছেন। সোলেইমান সোলেমানি নামের এই বিজ্ঞানী ইরান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের কেমিক্যাল ইঞ্জিনিয়ারিং বিভাগ থেকে গ্র্যাজুয়েট হয়ে ইরানের পারমাণবিক কর্মসূচিতে সহযোগী হিসেবে কাজ করছিলেন।

ইরানের বার্তা সংস্থা আইএসএনএর বরাতে দেশটির ইরান ফ্রন্ট পেজ পত্রিকা শুক্রবার (২৭ জুন) এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।

প্রতিবেদনে বলা হয়, এক বিবৃতিতে ইরান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় তার পরিবার, সহকর্মী এবং একাডেমিক কমিউনিটিকে সমবেদনা জানিয়েছে।

বিবৃতিতে বলা হয়, ইসরায়েলের জায়নবাদী গোষ্ঠীর নির্মম হামলায় শহীদ ইরান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের কেমিক্যাল ইঞ্জিনিয়ারিং বিভাগের গ্র্যাজুয়েট সোলেইমান সোলেমানির পরিবারের প্রতি আমরা সমবেদনা জানাচ্ছি।

যে হামলায় সোলেমানি নিহত হয়েছেন, সেটি ইরানে পরমাণুবিজ্ঞানীদের লক্ষ্য করে হামলার সর্বশেষ ঘটনা ছিল।

এদিকে ভিন্ন একটি হামলায় তেহরানের নারমাক জেলায় স্ত্রী ও দুই সন্তানসহ আলি বাকুউয়ে নামের এক বিজ্ঞানী ও বক্সিং কোচ নিহত হয়েছিলেন। যদিও নিহত হওয়ার আগ পর্যন্ত তার পেশা ও শিক্ষা সম্পর্কে অনেকের জানা ছিল না বলে প্রতিবেদনে বলা হয়।

কালবেলা/এমএসকেএম
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

দুপুর ১টার মধ্যে দেশের যেসব অঞ্চলে ভারি বৃষ্টি হতে পারে

এমপির নির্দেশে উন্মুক্ত হলো তিন বছর ধরে বন্ধ কালভার্ট, জলাবদ্ধতা থেকে মুক্তি ৩০০ পরিবারের

জামায়াত এমপি গাজী নজরুলের থেকে ৫৭ বছরের ছোট তার দ্বিতীয় স্ত্রী

ইরান যুদ্ধে যুক্তরাষ্ট্রের ব্যয় ৩৭.৫ বিলিয়ন ডলার

চাটখিলে সাংবাদিককে হুমকি, থানায় লিখিত অভিযোগ ভুক্তভোগীর

২১ দিনে জাবির মেডিকেল সেন্টার থেকে উধাও সাড়ে ১৯ হাজার ওষুধ

প্রবাসী ছেলের জন্য ওষুধ পাঠিয়ে আর বাড়ি ফেরা হলো না মায়ের

‘যার যা কিছু আছে, তাই নিয়ে নদীপাড়ে চলে আসেন, বাঁধ ভাঙছে’

প্রকল্পের অব্যয়িত প্রায় ৪২ লাখ টাকা সরকারি কোষাগারে ফেরত দিলেন ইউএনও

ভারতে পাচারের সময় ব্রাহ্মণবাড়িয়া সীমান্তে ৬৫ কচ্ছপ জব্দ, সালদা নদীতে অবমুক্ত

১০

মহাকবি কায়কোবাদ স্মরণে নবাবগঞ্জে ‘আজান’ কবিতা আবৃত্তি প্রতিযোগিতা

১১

সারাদেশে খাল খননের নামে বালু-মাটি লুটপাট করা হচ্ছে: নাসীরুদ্দীন পাটওয়ারী

১২

গোয়ালন্দে ওয়ে ব্রিজ স্কেলের গার্ডার ভেঙে বন্ধ ওজন কার্যক্রম, ভোগান্তিতে ট্রাকচালকরা

১৩

নড়াইল জেলা ‘আমরা জুলাই যোদ্ধা’র আহ্বায়ক জাকারিয়া, সদস্যসচিব সাগর

১৪

স্কুলে যাওয়ার পথে ১০ম শ্রেণির ছাত্রী অপহরণের অভিযোগ, থানায় মামলা

১৫

নিখোঁজের চারদিন পর বন্ধ ঘর থেকে ববি শিক্ষার্থীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

১৬

শাবিপ্রবিতে শিক্ষার্থীকে মারধর, দুই ছাত্রদল নেতাকে বহিষ্কার

১৭

ডিমলায় বাড়ছে অনলাইন জুয়ার বিস্তার, উদ্বেগে অভিভাবক ও সচেতন মহল

১৮

বিকেলে বাবার দাফন, রাতে এটিএম বুথে ডিউটি, সকালে এইচএসসি পরীক্ষা

১৯

জুলাই শহীদদের স্মরণে ঢাবি কেন্দ্রীয় মসজিদে ছাত্রদলের দোয়া ও মিলাদ বুধবার

২০
X