কালবেলা ডেস্ক
প্রকাশ : ২৯ জুন ২০২৫, ০১:০০ পিএম
অনলাইন সংস্করণ

কুখ্যাত এভিন কারাগারে ইসরায়েলি হামলা, নিহতের সংখ্যা জানাল ইরান

এভিন কারাগার। ছবি : সংগৃহীত
এভিন কারাগার। ছবি : সংগৃহীত

ইরানের রাজধানী তেহরানের কুখ্যাত এভিন কারাগারে ইসরায়েলি হামলায় ৭১ জন নিহত হয়েছেন। নিহতদের মধ্যে বন্দিদের দেখতে আসা পরিবার এবং কাছাকাছি ভবনে বসবাসকারী ব্যক্তিরাও রয়েছেন। ইরানের বিচার বিভাগের একজন মুখপাত্র এ তথ্য স্বীকার করেন। ১২ দিনের সংঘাত চলাকালে গত সপ্তাহে ওই হামলা হয়। খবর দ্য টাইমস অব ইসরায়েলের।

সংবাদমাধ্যম মিজানে প্রকাশিত মন্তব্যে বিচার বিভাগের ওই কর্মকর্তা বলেন, এভিন কারাগারে হামলায় ৭১ জন নিহত হন। যাদের মধ্যে প্রশাসনিক কর্মী, সামরিক বাহিনীতে কর্মরত যুবক, বন্দি, কারাগারে আসা বন্দিদের পরিবারের সদস্য এবং কারাগারের আশপাশে বসবাসকারী প্রতিবেশীরা ছিলেন।

প্রতিরক্ষামন্ত্রী ইসরায়েল কাটজ ২৩ জুন বলেছিলেন, ইসরায়েলি বিমান কারাগার কমপ্লেক্সের গেটে আঘাত করেছে; যা স্পষ্টতই বন্দিদের পালাতে সাহায্য করার জন্য আমাদের একটি পদক্ষেপ ছিল। নির্যাতন ও অধিকার লঙ্ঘনের জন্য কুখ্যাত এই কারাগার ব্যবহার করে ইরানি শাসক। এ কারাগারে সাংবাদিক, শিক্ষাবিদ, মানবাধিকার কর্মী, বিদেশি নাগরিক এবং অন্যান্য রাজনৈতিক বন্দিদের রাখা হয়।

ওই সময় প্রকাশিত একটি ছবিতে দেখা যায়, হামলার ফলে স্থাপনার উল্লেখযোগ্য ক্ষতি হয়েছে। জানালা ভেঙে গেছে এবং একটি আঙিনায় ধ্বংসস্তূপে ছড়িয়ে রয়েছে।

ইরানি কর্মকর্তা স্বীকার করেছেন, হামলায় একটি স্বাস্থ্যকেন্দ্র, দর্শনার্থীর হল এবং প্রসিকিউটরের অফিস ক্ষতিগ্রস্ত হয়েছে।

কালবেলা
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
ঘটনাপ্রবাহ: ইরানে ইসরায়েলের হামলা
  • সর্বশেষ
  • জনপ্রিয়

চুয়াডাঙ্গায় শিশুকে ধর্ষণের পর হত্যার দায়ে আসামির মৃত্যুদণ্ড

জনরায় উপেক্ষা করার পরিণতি ভালো হয় না : চরমোনাই পীর

শিক্ষক-শিক্ষার্থীদের থিম সং-রিলস পাঠানোর নির্দেশ দিল মাউশি

হাম ও উপসর্গে ২৪ ঘণ্টায় ৫ শিশুসহ মৃত্যু ৮০০ ছুঁইছুঁই

ভারত / ককরোচ জনতা পার্টির প্রতিষ্ঠাতা অভিজিৎ দীপকে আটক

খারাপ স্বপ্ন দেখলে কী করতে হবে? যা বলা হয়েছে হাদিসে

কুয়াকাটায় জেলের জালে ২০ কেজির বিরল সামুদ্রিক শোল

চিরকুট পাঠিয়ে পৌরসভার নির্বাহী কর্মকর্তাকে প্রাণনাশের হুমকি

সাগরে নিখোঁজ জেলের লাশ উদ্ধার

ট্রাম্পের সঙ্গে হাত মেলালেন না ২ আর্জেন্টাইন ফুটবলার, ভিডিও ভাইরাল

১০

ফাইনাল হারের পর আর্জেন্টিনায় পুলিশের সঙ্গে সমর্থকদের সংঘর্ষ

১১

একদিন পিছিয়েছে ২৭ জুলাইয়ের অনার্স প্রথম বর্ষের পরীক্ষা

১২

অল্প পুঁজিতে এখনই শুরু করতে পারেন এমন সেরা ৮টি হালাল ব্যবসা

১৩

ভারত / ককরোচ জনতা পার্টির ‘চলো সংসদ’ কর্মসূচিতে পুলিশের টিয়ার গ্যাস ও লাঠিচার্জ

১৪

শেরপুরে বন্যা পরিস্থিতির অবনতি

১৫

ফ্যামিলি কার্ডের সুষ্ঠু বণ্টনে তথ্য যাচাইয়ের নির্দেশ প্রধানমন্ত্রীর

১৬

মন্ত্রিপরিষদ বিভাগের কর্মকর্তা বরখাস্ত

১৭

জয়ের আশা, ফিরবে পারিবারিক সিনেমা

১৮

ট্রেনার্স কনফারেন্সের মিডিয়া পার্টনার বৈশাখী টিভি

১৯

রিজার্ভে বাড়ছে চাপ  / জ্বালানি আমদানিতে প্রায় দুই বিলিয়ন ডলার ব্যয়: জ্বালানিমন্ত্রী

২০
X