কালবেলা ডেস্ক
প্রকাশ : ০৬ জুলাই ২০২৫, ০৪:১৬ পিএম
অনলাইন সংস্করণ

আবারও ইয়েমেনি ক্ষেপণাস্ত্র হামলা, ইসরায়েলি বিমানবন্দর বন্ধ

বেন গুরিয়ন বিমানবন্দর। ছবি : সংগৃহীত
বেন গুরিয়ন বিমানবন্দর। ছবি : সংগৃহীত

ইসরায়েলের বেন গুরিয়ন আন্তর্জাতিক বিমানবন্দর অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করা হয়েছে। ইয়েমেনের সশস্ত্র বাহিনীর এক ক্ষেপণাস্ত্র হামলার পর ইসরায়েলি বিমান চলাচল কর্তৃপক্ষ এই সিদ্ধান্ত নেয়। আগত ও প্রস্থানের সব ফ্লাইট বাতিল করা হয়েছে এবং বিমানবন্দরটি পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত বন্ধ থাকবে বলে জানানো হয়েছে।

রোববার (৬ জুলাই) ভোরে আরবভাষী আন্তর্জাতিক সংবাদমাধ্যমগুলো জানায়, হামলার পর ইসরায়েল অধিকৃত অঞ্চলগুলো কার্যত আন্তর্জাতিক আকাশপথ থেকে বিচ্ছিন্ন হয়ে পড়ে। ডেড সি এলাকার বিভিন্ন স্থানে বিমান হামলার সতর্কতা সংকেত (সাইরেন) বাজতে শুরু করে। তবে এখন পর্যন্ত হতাহত বা ক্ষয়ক্ষতির কোনো আনুষ্ঠানিক প্রতিবেদন পাওয়া যায়নি।

ইসরায়েলি সামরিক বাহিনী এক সংক্ষিপ্ত বিবৃতিতে জানায়, হামলার সময় তাদের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা সক্রিয় ছিল এবং তারা হামলার প্রতিরোধে কাজ করেছে।

এই ঘটনার মাত্র এক সপ্তাহ আগেই ইয়েমেনি সেনাবাহিনী বেন গুরিয়ন বিমানবন্দর লক্ষ্য করে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হামলার দায় স্বীকার করে। ১ জুলাই আল-মাসিরাহ টিভিতে প্রচারিত এক টেলিভিশন বিবৃতিতে ইয়েমেনের সামরিক মুখপাত্র ব্রিগেডিয়ার জেনারেল ইয়াহিয়া সারি বলেন, ‘তেল আবিবের বেন গুরিয়ন বিমানবন্দর লক্ষ্য করে আমরা ‘ফিলিস্তিন-২’ নামের একটি হাইপারসনিক ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ব্যবহার করে একটি বিশেষ সামরিক অভিযান পরিচালনা করেছি।’

তিনি জানান, ওই হামলা সফলভাবে লক্ষ্যে পৌঁছেছিল, যার ফলে মিলিয়নখানেক দখলদার আশ্রয়কেন্দ্রে ছুটে যায় এবং বিমানবন্দরের কার্যক্রমে বিশৃঙ্খলা সৃষ্টি হয়।

সারি আরও জানান, একই সময় ইলাত, তেল আবিব এবং আশকেলন অঞ্চলের ৩টি সংবেদনশীল স্থানে একমুখী ড্রোন হামলা চালানো হয়।

গাজায় ইসরায়েলের গণহত্যামূলক যুদ্ধ তীব্রতর হওয়ায় ইয়েমেনি সশস্ত্র বাহিনী সমুদ্রপথে কৌশলগত অবরোধ আরোপ করেছে। এর মাধ্যমে তারা ইসরায়েলে সামরিক সরঞ্জাম পরিবহনে বাধা সৃষ্টি করতে চায় এবং আন্তর্জাতিক সম্প্রদায়কে গাজায় চলমান মানবিক বিপর্যয়ের দিকে নজর দিতে বাধ্য করছে।

ইয়েমেনি সশস্ত্র বাহিনী জানিয়েছে, গাজায় ইসরায়েল তাদের স্থল ও বিমান হামলা পুরোপুরি বন্ধ না করা পর্যন্ত এই ধরনের হামলা অব্যাহত থাকবে।

সূত্র : প্রেসটিভি

কালবেলা/এমএ
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

বেনাপোল কাস্টমসের রাজস্ব লক্ষ্যমাত্রা ১০ হাজার ৫৮৮ কোটি

সাইদুর রহমানের নতুন দায়িত্ব বাংলাদেশের জনকূটনীতির নতুন সম্ভাবনা

কমছে বাংলাদেশি পাসপোর্টের সক্ষমতা, ভিসা সুবিধায় উগান্ডার চেয়ে অনেক পিছিয়ে

ইস্তাম্বুলের অলিগলিতে আধুনিকতার ছোঁয়া: মেট্রো পাল্টে দিয়েছে শহরের চিত্র

আর্জেন্টিনাকে স্পেনের হারানোর ম্যাচটি দেখেছেন ৬৩ মিলিয়ন মানুষ

গাজী নজরুলের এমপি পদ থাকবে কি না, ব্যাখ্যা দিলেন শিশির মনির

জামায়াতের যুদ্ধাপরাধের বিষয়টি বহুল আলোচিত ও সুপ্রতিষ্ঠিত: চরমোনাই পীর  

আন্তঃজেলা চোর চক্রের ৩ সদস্য গ্রেপ্তার

শিশু ধর্ষণ মামলায় যুবকের যাবজ্জীবন কারাদণ্ড

মোটরসাইকেল-অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে পরীক্ষার্থী নিহত

১০

রজার্সকে কিনতে ট্রান্সফার ফির যে রেকর্ড ভাঙল চেলসি

১১

ইরানের ৪ ড্রোন ভূপাতিত করল জর্ডান

১২

মাদ্রাসাছাত্রকে রড দিয়ে পিটিয়ে নির্যাতন, শিক্ষক আটক

১৩

বিশ্বমঞ্চে লাল-সবুজের কণ্ঠ খুঁজছে ‘ভয়েস অব বাংলাদেশ’

১৪

জাবি মেডিকেলে ওষুধ কারচুপি ও অব্যবস্থাপনার তদন্তের দাবিতে মানববন্ধন

১৫

পারমাণবিক স্থাপনায় হামলা হলে যুক্তরাষ্ট্রকে শক্তিশালী জবাব দেওয়ার হুঁশিয়ারি ইরানের

১৬

চট্টগ্রাম বন্দরের নিরাপত্তা নিয়ে শঙ্কা, মন্ত্রীর হস্তক্ষেপ চাইল চিটাগং চেম্বার

১৭

বিদ্যুৎ বিতরণ বেসরকারি খাতে ছেড়ে দেওয়ার পরিকল্পনা সরকারের

১৮

দুই মাসের মধ্যে মহাসড়কে চাঁদাবাজি বন্ধ হবে: হাইওয়ে পুলিশপ্রধান

১৯

এক পায়ে দাঁড়িয়ে থাকার আশ্চর্যজনক ৪ উপকারিতা

২০
X