কালবেলা ডেস্ক
প্রকাশ : ০৯ আগস্ট ২০২৫, ০৮:৪৭ এএম
আপডেট : ০৯ আগস্ট ২০২৫, ০৯:৩৪ এএম
অনলাইন সংস্করণ

গাজা পুরোপুরি দখলের পরিকল্পনার অভিযোগ নাকচ নেতানিয়াহুর

ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। ছবি : সংগৃহীত
ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। ছবি : সংগৃহীত

গাজা পুরোপুরি দখলের পরিকল্পনার অভিযোগ নাকচ করে ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। তিনি বলেন, আমাদের লক্ষ্য গাজা দখল করা নয়, বরং হামাসকে সরিয়ে শান্তিপূর্ণ সরকার প্রতিষ্ঠার সুযোগ তৈরি করা। এ ছাড়া জার্মান চ্যান্সেলর ফ্রিডরিখ মের্ৎসের ইসরায়েলের ওপর অস্ত্র রপ্তানি নিষেধাজ্ঞার সিদ্ধান্তে হতাশা প্রকাশ করেছেন তিনি।

শুক্রবার (৮ আগস্ট) এক্সে দেওয়া পোস্টে নেতানিয়াহু বলেন, জার্মানি একদিকে ইসরায়েলের ‘হামাসবিরোধী ন্যায্য যুদ্ধের’ সমর্থন জানালেও অন্যদিকে এই নিষেধাজ্ঞা দিয়ে নিজেদের অবস্থানের সঙ্গে বিরোধ তৈরি করেছে। হামাসকে তিনি হলোকাস্টের পর ইহুদি জনগণের ওপর সবচেয়ে ভয়াবহ হামলার জন্য দায়ী বলে উল্লেখ করেন।

এর আগে ইসরায়েলি মন্ত্রিসভার গাজায় পূর্ণ সামরিক নিয়ন্ত্রণের পরিকল্পনা আন্তর্জাতিকভাবে তীব্র সমালোচিত হয়। ফ্রান্স ও কানাডা সতর্ক করে বলেছে, এই পদক্ষেপ মানবিক সংকট আরও বাড়াবে এবং জিম্মিদের জীবনের ঝুঁকি তৈরি করবে। জাতিসংঘও গাজাকে ফিলিস্তিনের অংশ হিসেবে পুনর্ব্যক্ত করেছে।

এদিকে ইরান এই পরিকল্পনাকে গণহত্যা আখ্যা দিয়ে আন্তর্জাতিক আইনি ব্যবস্থা নেওয়া এবং জরুরি ওআইসি বৈঠক ডাকার আহ্বান জানিয়েছে।

হামাসের সঙ্গে যুদ্ধবিরতির বিনিময়ে ইসরায়েল যে পাঁচটি শর্ত দেবে, তার একটি তালিকা মন্ত্রিসভার অধিকাংশ সদস্য সমর্থন করেছেন। শর্তগুলো হলো—হামাসকে নিরস্ত্রীকরণ, হামাসের হাতে থাকা ৫০ জিম্মিকে ফেরত আনা (যাদের মধ্যে ২০ জন জীবিত বলে ধারণা), গাজা উপত্যকার নিরস্ত্রীকরণ, গাজায় ইসরায়েলের নিরাপত্তা নিয়ন্ত্রণ, হামাস বা ফিলিস্তিনি কর্তৃপক্ষ নয়; বরং বিকল্প কোনো বেসামরিক সরকারের হাতে গাজার শাসন হস্তান্তর।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

পার্থকে সভাপতি করে আইন মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটি গঠন

যুক্তরাষ্ট্র-ইরান শান্তি চুক্তির খবরে কমেছে তেলের দাম

শীর্ষে ওঠার লড়াইয়ে তিউনিশিয়ার বিপক্ষে এগিয়ে সুইডেন

পুষ্টিগুণে ভরপুর দেশি ফল ডেউয়া

শেষ মুহূর্তে গোল, জয় দিয়েই আফ্রিকান চ্যাম্পিয়নদের বিশ্বকাপ মিশন শুরু

যে দলগুলোর সঙ্গে সবচেয়ে বেশি গোল খেয়েছে আর্জেন্টিনা

আরব সাগরে আটকে পড়া ১৪ ভারতীয় নাবিককে উদ্ধার করল যুক্তরাষ্ট্র

নতুন ইউনিয়ন পেল শিবগঞ্জ উপজেলা

এইচএসসি ২০২৬ / নকলমুক্ত পরীক্ষা নিশ্চিতে কেন্দ্রে চলবে কড়া নজরদারি

অটোরিকশার চাকায় ওড়না পেঁচিয়ে প্রাণ গেল শিক্ষিকার

১০

নতুন ইরান চুক্তি জেসিপিওএর চেয়ে বেশি ভালো হবে না : ওবামা

১১

স্ত্রীকে গলা টিপে হত্যাচেষ্টা, পাষণ্ড স্বামী গ্রেপ্তার

১২

সিলেটে বাড়ছে ডেঙ্গুর প্রকোপ, শনাক্ত ২৭

১৩

বেনজীরকে দেশে পাঠানোর বিষয়ে বাংলাদেশকে চিঠি দিল আমিরাত

১৪

 শান্তি চুক্তিতে যুক্তরাষ্ট্র-ইরান, ১৯ জুন সুইজারল্যান্ডে স্বাক্ষর

১৫

সোমবার রাজধানীর যেসব এলাকায় মার্কেট বন্ধ

১৬

দিল্লির বিমানবন্দর থেকে ফেরত আসছেন প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা

১৭

কী ঘটেছিল ইতিহাসের এই দিনে

১৮

দেশে ব্যাপক ঝড়-বৃষ্টির শঙ্কা, নদীবন্দরেও সতর্কতা

১৯

আজকের নামাজের সময়সূচি

২০
X