কালবেলা ডেস্ক
প্রকাশ : ০৯ আগস্ট ২০২৫, ০৮:২৬ এএম
আপডেট : ০৯ আগস্ট ২০২৫, ০৮:৩০ এএম
অনলাইন সংস্করণ

ইসরায়েলি পরিকল্পনার বিরুদ্ধে দাঁড়াল ইরাক

ছবি : সংগৃহীত
ছবি : সংগৃহীত

গাজা উপত্যকা পুরোপুরি দখল করার ইসরায়েলের পরিকল্পনার তীব্র নিন্দা জানিয়েছে ইরাকের পররাষ্ট্র মন্ত্রণালয়।

শুক্রবার (৮ আগস্ট) শাফাক নিউজ সূত্রে এ তথ্য জানা গেছে।

এক বিবৃতিতে ইরাকের মন্ত্রণালয় জানায়, এ পদক্ষেপ গাজায় নিরপরাধ মানুষের বিরুদ্ধে ইসরায়েলের ক্ষুধার নীতি, বাস্তুচ্যুত করা এবং গণহত্যার নীতির অংশ—যা যুদ্ধাপরাধ হিসেবে গণ্য হয় এবং এর জন্য আন্তর্জাতিক জবাবদিহিতা নিশ্চিত করা উচিত।

ইরাক ফিলিস্তিনি জনগণের অবিচ্ছেদ্য অধিকার, বিশেষ করে জেরুজালেমকে রাজধানী করে স্বাধীন রাষ্ট্র প্রতিষ্ঠার পক্ষে তাদের দৃঢ় সমর্থন পুনর্ব্যক্ত করেছে। একই সঙ্গে আন্তর্জাতিক সম্প্রদায়কে আইনগত ও মানবিক দায়িত্ব পালনের আহ্বান জানিয়ে অবিলম্বে এসব লঙ্ঘন বন্ধের দাবি জানানো হয়।

টাইমস অব ইসরাইলের প্রতিবেদনে বলা হয়, নিরাপত্তা মন্ত্রিসভা ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনীর গাজা দখল পরিকল্পনা অনুমোদন করেছে। একই সঙ্গে যুদ্ধক্ষেত্রের বাইরে থাকা বেসামরিক জনগণকে মানবিক সহায়তা দেওয়ার সিদ্ধান্তও নেওয়া হয়েছে।

বিবৃতিতে আরও জানানো হয়, হামাসের সঙ্গে যুদ্ধবিরতির বিনিময়ে ইসরায়েল যে পাঁচটি শর্ত দেবে, তার একটি তালিকা মন্ত্রিসভার অধিকাংশ সদস্য সমর্থন করেছেন। শর্তগুলো হলো—

  • হামাসকে নিরস্ত্রীকরণ
  • হামাসের হাতে থাকা ৫০ জিম্মিকে ফেরত আনা (যাদের মধ্যে ২০ জন জীবিত বলে ধারণা)
  • গাজা উপত্যকার নিরস্ত্রীকরণ
  • গাজায় ইসরায়েলের নিরাপত্তা নিয়ন্ত্রণ
  • হামাস বা ফিলিস্তিনি কর্তৃপক্ষ নয়; বরং বিকল্প কোনো বেসামরিক সরকারের হাতে গাজার শাসন হস্তান্তর
কালবেলা/পিআর
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ইরান যুদ্ধে যুক্তরাষ্ট্রের ব্যয় ৩৭.৫ বিলিয়ন ডলার

চাটখিলে সাংবাদিককে হুমকি, থানায় লিখিত অভিযোগ ভুক্তভোগীর

২১ দিনে জাবির মেডিকেল সেন্টার থেকে উধাও সাড়ে ১৯ হাজার ওষুধ

প্রবাসী ছেলের জন্য ওষুধ পাঠিয়ে আর বাড়ি ফেরা হলো না মায়ের

‘যার যা কিছু আছে, তাই নিয়ে নদীপাড়ে চলে আসেন, বাঁধ ভাঙছে’

প্রকল্পের অব্যয়িত প্রায় ৪২ লাখ টাকা সরকারি কোষাগারে ফেরত দিলেন ইউএনও

ভারতে পাচারের সময় ব্রাহ্মণবাড়িয়া সীমান্তে ৬৫ কচ্ছপ জব্দ, সালদা নদীতে অবমুক্ত

মহাকবি কায়কোবাদ স্মরণে নবাবগঞ্জে ‘আজান’ কবিতা আবৃত্তি প্রতিযোগিতা

সারাদেশে খাল খননের নামে বালু-মাটি লুটপাট করা হচ্ছে: নাসীরুদ্দীন পাটওয়ারী

গোয়ালন্দে ওয়ে ব্রিজ স্কেলের গার্ডার ভেঙে বন্ধ ওজন কার্যক্রম, ভোগান্তিতে ট্রাকচালকরা

১০

নড়াইল জেলা ‘আমরা জুলাই যোদ্ধা’র আহ্বায়ক জাকারিয়া, সদস্যসচিব সাগর

১১

স্কুলে যাওয়ার পথে ১০ম শ্রেণির ছাত্রী অপহরণের অভিযোগ, থানায় মামলা

১২

নিখোঁজের চারদিন পর বন্ধ ঘর থেকে ববি শিক্ষার্থীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

১৩

শাবিপ্রবিতে শিক্ষার্থীকে মারধর, দুই ছাত্রদল নেতাকে বহিষ্কার

১৪

ডিমলায় বাড়ছে অনলাইন জুয়ার বিস্তার, উদ্বেগে অভিভাবক ও সচেতন মহল

১৫

বিকেলে বাবার দাফন, রাতে এটিএম বুথে ডিউটি, সকালে এইচএসসি পরীক্ষা

১৬

জুলাই শহীদদের স্মরণে ঢাবি কেন্দ্রীয় মসজিদে ছাত্রদলের দোয়া ও মিলাদ বুধবার

১৭

বিয়ে নিয়ে শুভঙ্করের ফাঁকি, জামায়াত এমপির গোমর ফাঁস করলেন কাজী  

১৮

থাইল্যান্ডে আন্তঃদেশীয় অপরাধ সম্মেলন শেষ, কর্মব্যস্ত সময় কাটালেন আইজিপি

১৯

রাজধানীতে বিএনপি কর্মীকে প্রকাশ্যে কুপিয়ে হত্যা

২০
X