কালবেলা ডেস্ক
প্রকাশ : ২৫ আগস্ট ২০২৫, ১১:১৬ এএম
অনলাইন সংস্করণ

ইসরায়েলের ভয়াবহ হামলা ইয়েমেনে, নিহত ৬

ইসরায়েলের ভয়াবহ হামলা ইয়েমেনে, নিহত ৬

ইয়েমেনের রাজধানী সানায় ইসরায়েলের হামলায় অন্তত ছয়জন নিহত এবং ৮৬ জন আহত হয়েছেন। আহতদের মধ্যে ২০ জনের বেশি আশঙ্কাজনক অবস্থায় রয়েছেন।

হুতি-নিয়ন্ত্রিত স্বাস্থ্য মন্ত্রণালয় ও সংবাদমাধ্যম সাবার বরাতে এ তথ্য জানিয়েছে এএফপি। হামলার পর রাজধানীর আকাশে বিশাল আগুনের গোলা ও ঘন ধোঁয়া ছড়িয়ে পড়ে।

হুতিদের একটি নিরাপত্তা সূত্র জানিয়েছে, সানার মধ্যাঞ্চলের একটি ভবনকে লক্ষ্য করে হামলা চালানো হয়। আল-মাসিরাহ টিভি বলছে, রাজধানীর দক্ষিণে একটি তেল কোম্পানির স্থাপনা ও একটি বিদ্যুৎ কেন্দ্রেও হামলা হয়েছে।

অন্যদিকে, ইসরায়েলি সেনাবাহিনী দাবি করেছে তারা প্রেসিডেন্ট প্রাসাদের কাছে অবস্থিত একটি সামরিক কম্পাউন্ড, দুটি বিদ্যুৎকেন্দ্র ও একটি জ্বালানি ডিপোতে হামলা চালিয়েছে। এক বিবৃতিতে বলা হয়, ‘ইসরায়েল রাষ্ট্র ও এর বেসামরিক নাগরিকদের বিরুদ্ধে হুতিদের বারবার হামলার জবাবেই এই পদক্ষেপ নেওয়া হয়েছে।’

ইসরায়েল জানিয়েছে, এর আগে শুক্রবার সন্ধ্যায় হুতিরা ইসরায়েল লক্ষ্য করে একটি ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করে। মাঝ আকাশেই সেটি ভেঙে টুকরো হয়ে যায়। ইসরায়েলি গণমাধ্যম টাইমস অব ইসরায়েল ও ওয়াইনেট জানিয়েছে, ক্ষেপণাস্ত্রটিতে একটি ক্লাস্টার ওয়ারহেড ছিল—ইয়েমেন থেকে ছোড়া এ ধরনের ক্ষেপণাস্ত্র এটাই প্রথম।

কালবেলা/পিআর/এমএইচ
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

দেশের প্রথম মাইগ্রেশন ফিল্ম ফেস্টিভ্যালে ‘বৈদেশ’

সাংহাই পররাষ্ট্রমন্ত্রীদের বৈঠকে যোগ দিলেন আব্বাস আরাঘচি

জলাবদ্ধতায় পরীক্ষা: কুমিল্লা সরকারি মহিলা কলেজের ৭ শিক্ষক বদলি

পদত্যাগের ৯০ দিনের মধ্যেই নির্বাচিত হবেন নতুন রাষ্ট্রপতি: স্পিকার

ইসরায়েলি বসতি স্থাপনকারীদের ওপর পাল্টা হামলা, নিহত ১

ইয়ামালের বাবা হওয়া নিয়ে প্রচারিত ছবিটি এআই জেনারেটেড: রিউমর স্ক্যানার

ইসলামী আন্দোলন বাংলাদেশ লক্ষ্মীপুর জেলার কমিটি ঘোষণা

গুরুত্বপূর্ণ ম্যাচে বেটিং সন্দেহ, তদন্তের মুখে বিশ্বচ্যাম্পিয়নরা

মারা গেলেন দুবারের সাবেক মেয়র

এক ইলিশ ৬ হাজার ৮২৫ টাকায় বিক্রি

১০

কমছে সুনামগঞ্জের নদ-নদীর পানি 

১১

সফর সংক্ষিপ্ত করে দেশে ফিরলেন স্পিকার

১২

সবজির বাজারে আগুন, ক্রেতাদের নাভিশ্বাস

১৩

এবার ভারতজুড়ে বিক্ষোভের ডাক ককরোচ পার্টির

১৪

অর্থনৈতিক পুনর্গঠনে কাজ করছে সরকার: মির্জা ফখরুল

১৫

ফেসবুকে স্ট্যাটাস দিয়ে জামায়াত নেতার পদত্যাগ

১৬

বোয়েসেলের নতুন ব্যবস্থাপনা পরিচালক হলেন রাশেদুল হক

১৭

ইয়েমেনের বিদ্রোহীদের সহায়তায় সেনা ও ক্ষেপণাস্ত্র পাঠিয়েছে ইরান

১৮

কাঁচা মরিচের ঝাঁজে অস্থির বাজার, সবজির দামে সেঞ্চুরি

১৯

নড়াইলে ইউপি সদস্যকে কুপিয়ে হত্যা

২০
X