কালবেলা ডেস্ক
প্রকাশ : ২৫ আগস্ট ২০২৫, ০৮:১০ এএম
অনলাইন সংস্করণ

ইহুদিবিদ্বেষ ইস্যুতে মার্কিন রাষ্ট্রদূতকে তলব করল ফ্রান্স

ছবি : সংগৃহীত
ছবি : সংগৃহীত

ফ্রান্সে ইহুদিবিদ্বেষ বাড়ছে—মার্কিন রাষ্ট্রদূত চার্লস কুশনারের এমন অভিযোগকে ভিত্তিহীন আখ্যা দিয়েছে প্যারিস। এ কারণে সোমবার (২৪ আগস্ট) ফরাসি পররাষ্ট্র মন্ত্রণালয় তাকে তলব করেছে।

এক বিবৃতিতে ফ্রান্স জানায়, ইহুদিবিদ্বেষ দমনে দেশটি শুরু থেকেই কঠোর অবস্থান নিয়েছে। বিশেষ করে ২০২৩ সালের ৭ অক্টোবরের পর থেকে। ফরাসি পররাষ্ট্র মন্ত্রণালয়ের দাবি, কুশনারের বক্তব্য আন্তর্জাতিক আইন, বিশেষ করে ১৯৬১ সালের ভিয়েনা কনভেনশনের পরিপন্থি। কারণ এটি একটি দেশের অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপের শামিল।

রাষ্ট্রদূত কুশনার প্রেসিডেন্ট ইমানুয়েল মাখোঁকে পাঠানো এক চিঠিতে দাবি করেন, প্রতিদিন ফ্রান্সে ইহুদিরা আক্রমণের শিকার হচ্ছে, উপাসনালয় ও স্কুলে হামলা হচ্ছে, ইহুদিদের ব্যবসা প্রতিষ্ঠান ভাঙচুর করা হচ্ছে। তিনি লেখেন, ‘আজকের দিনে অ্যান্টি-জায়নিজম মানেই অ্যান্টি-সেমিটিজম।’

এর আগে ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু ফ্রান্সের ফিলিস্তিন রাষ্ট্রকে স্বীকৃতি দেওয়ার সিদ্ধান্তের সমালোচনা করে বলেন, এটি ‘সন্ত্রাসকে পুরস্কৃত করার শামিল’ এবং ফিলিস্তিনি ভূখণ্ডকে ইরানের আরেকটি প্রক্সি ঘাঁটিতে পরিণত করবে।

এএফপির তথ্য অনুযায়ী, জাতিসংঘের ১৯৩ সদস্য রাষ্ট্রের মধ্যে অন্তত ১৪৫টি দেশ এখন ফিলিস্তিন রাষ্ট্রকে স্বীকৃতি দিয়েছে বা দেওয়ার পরিকল্পনা করছে।

মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে মাখোঁর পরিকল্পনার বিরোধিতা করে এটিকে ‘হামাসের প্রচারণাকে শক্তিশালী করার উপহার’ বলে আখ্যা দেন।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

কুয়েত-কাতারের চেয়েও বড় বাজেট বাংলাদেশে : রাষ্ট্রদূত মুশফিক

ভারতে বিমান বিধ্বস্তে ৫ সামরিক সদস্য নিহত

অস্ট্রেলিয়ার বিপক্ষে তৃতীয় ওয়ানডেতে বাংলাদেশ দলে পরিবর্তন

দেশে হাম ও উপসর্গে আরও ৫ শিশুর মৃত্যু

দেশব্যাপী ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচি উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

নারী ও শিশু নির্যাতন প্রতিরোধে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান ভূমিমন্ত্রীর

কাপ্তাই সড়ক অবরোধ, উত্তেজনা

বিশ্বকাপে নামার আগেই ইংলিশ ফুটবলারদের বুট চুরি

ধর্ষণের অভিযোগের পর সেই শিবির নেতা বহিষ্কার

ইরাক-ইরান সীমান্তে ভূমিকম্প, কেঁপে উঠল মায়সান

১০

স্বরাষ্ট্রমন্ত্রীকে পাশে বসিয়ে গাড়ি চালালেন প্রধানমন্ত্রী

১১

দিনেদুপুরে যুবদল নেতা মাসুদকে গুলি করে হত্যা

১২

বাজেট ব্যবসা ও বিনিয়োগবান্ধব : চিটাগাং চেম্বার সভাপতি

১৩

শুধু ১৪০ নয়, ২২০ কোটি মানুষকে ঐক্যবদ্ধ করতে হবে : তথ্যমন্ত্রী

১৪

আপত্তিকর ভিডিও, নারী প্যানেল চেয়ারম্যানকে অব্যাহতি

১৫

নাঈমকে হেনস্থা, প্রতিবাদে সরব সতীর্থরা

১৬

ধর্ষণ মামলায় শিবিরের সেই কেন্দ্রীয় নেতা গ্রেপ্তার

১৭

ক্যানসারের ওষুধের দাম ৫০ শতাংশ পর্যন্ত বাড়াল ভারত

১৮

আনসার-ভিডিপিতে জাপানিজ ভাষা শিক্ষার সুযোগ

১৯

বড় বিভ্রাটের কবলে ফেসবুক, কী ঘটেছিল সেই এক ঘণ্টায়

২০
X