কালবেলা ডেস্ক
প্রকাশ : ২৮ আগস্ট ২০২৫, ১১:৩০ পিএম
অনলাইন সংস্করণ

আজীবন থাকা, কাজ ও ব্যবসার সুযোগ দেবে সৌদি, কত টাকা লাগবে

ছবি : সংগৃহীত
ছবি : সংগৃহীত

বিদেশি পেশাজীবী ও বিনিয়োগকারীদের স্থায়ীভাবে বসবাসের জন্য সুযোগ দিয়ে থাকে সৌদি আরব। মূলত রেসিডেন্সি প্রোগ্রামের আওতায় এ সুযোগ মেলে; যা ‘সৌদি গ্রিন কার্ড’ নামেও পরিচিত। এই প্রোগ্রামের আওতায় বিদেশি নাগরিকরা কোনো স্থানীয় স্পন্সর বা কফিল ছাড়াই দেশটিতে বসবাস, কাজ এবং ব্যবসার সুযোগ পান।

দেশটির ‘ভিশন ২০৩০’-এর অংশ হিসেবে এই উদ্যোগ নেওয়া হয়েছে, যার মূল লক্ষ্য হলো দেশের অর্থনীতিকে আরও শক্তিশালী এবং বিদেশি মেধা ও বিনিয়োগকে আকৃষ্ট করা।

যদি আপনি এ রেসিডেন্সি পোগ্রামের আওতায় যান, তাহলে এই প্রোগ্রামে যেসব সুবিধা পাবেন—

* পরিবার নিয়ে সৌদি আরবে থাকার সুযোগ। * নিজস্ব ব্যবসা শুরু করার বা যেকোনো বেসরকারি প্রতিষ্ঠানে কাজ করার স্বাধীনতা। * সৌদিতে সম্পত্তি কেনা ও তার মালিকানা লাভের সুযোগ (তবে মক্কা, মদিনা ও সীমান্ত এলাকার ক্ষেত্রে এটি প্রযোজ্য হবে না)। * নিজ দেশ থেকে অবাধে আসা-যাওয়ার সুবিধা। * স্ত্রী ও সন্তানদের স্পন্সর করার সুযোগ।

রেসিডেন্সির প্রকারভেদ

এই প্রোগ্রামের অধীনে দুই ধরনের রেসিডেন্সি পাওয়া যায়—

স্থায়ী রেসিডেন্সি

এ জন্য এককালীন আট লাখ সৌদি রিয়াল ফি দিতে হবে; যা বাংলাদেশি মুদ্রায় প্রায় ২ কোটি ৫৯ লাখ টাকার সমান। এই রেসিডেন্সির মেয়াদ আজীবন বৈধ থাকবে।

নবায়নযোগ্য রেসিডেন্সি

এর জন্য প্রতি বছর এক লাখ সৌদি রিয়াল দিতে হবে; যা বাংলাদেশি মুদ্রায় প্রায় ৩৩ লাখ টাকার সমান। এটি প্রতিবছর নবায়ন করা যাবে।

কারা আবেদন করতে পারবেন?

আবেদনের জন্য আপনার নিম্নলিখিত শর্তগুলো পূরণ করতে হবে—

* বয়স হতে হবে ২১ বছরের বেশি। * নিজ দেশের বৈধ পাসপোর্ট থাকতে হবে। * শারীরিকভাবে সুস্থ থাকতে হবে এবং কোনো ফৌজদারি অপরাধের রেকর্ড থাকা যাবে না। * বৈধভাবে সৌদি আরবে প্রবেশ করতে হবে। * প্রমাণ দেখাতে হবে আর্থিক সচ্ছলতার।

কীভাবে আবেদন করবেন? আবেদনের প্রক্রিয়াটি খুবই সহজ—

* প্রথমে পিআর.গভ.এসএ (pr.gov.sa) এই অফিশিয়াল ওয়েবসাইটে যান। * সেখানে একটি অ্যাকাউন্ট তৈরি করে অনলাইন ফর্মটি পূরণ করুন। * প্রয়োজনীয় কাগজপত্র (যেমন : পাসপোর্ট, ব্যাংক স্টেটমেন্ট, মেডিকেল রিপোর্ট) আপলোড করুন। * অনলাইনেই নির্ধারিত ফি জমা দিন। * আবেদনের অনুমোদন পেতে ১ থেকে ৩ মাস সময় লাগতে পারে।

গুরুত্বপূর্ণ কিছু বিষয়

* আপনি রেসিডেন্সি পেলেও আপনার সন্তানরা স্বয়ংক্রিয়ভাবে রেসিডেন্সি পাবে না। * মক্কা, মদিনা এবং সীমান্ত অঞ্চলের মধ্যে কোনো সম্পত্তি কেনা যাবে না। * নবায়নযোগ্য রেসিডেন্সি সময়মতো নবায়ন করতে হবে।

সূত্র: সাচ.পিকে

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

‘হলদে পাখি’ ফান্ডের টাকায় জেবুন্নেছার কোটি টাকার পাজেরো

ঢাকাসহ ১৯ জেলায় ৬০ কিমি বেগে ঝড়ের পূর্বাভাস

আন্তঃজেলা মোটরসাইকেল চোর চক্রের ৩ সদস্য গ্রেপ্তার

দেশে স্বর্ণের দামে পতন, ভরি কত

চট্টগ্রামে বন্যার্তদের পাশে ফেনীর শতাধিক স্বেচ্ছাসেবী

যুক্তরাষ্ট্রের হাই মোবিলিটি আর্টিলারি রকেট সিস্টেম ধ্বংস করল ইরান

সারা দেশে ২৫ কোটি গাছ রোপণ করা হবে: প্রধানমন্ত্রী

রাজধানীতে ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৩৭০

পাল্টাপাল্টি হামলার মধ্যে তেলের দাম ৪ শতাংশের বেশি বেড়েছে

গৌরনদীতে বৃক্ষরোপণ করলেন প্রধানমন্ত্রী

১০

ফরিদপুরের ভাঙ্গায় নেতাকর্মীদের ঢল, হাত নেড়ে শুভেচ্ছা প্রধানমন্ত্রীর

১১

গাইবান্ধার হরিদাস চন্দ্র তরণী দাস গ্রেপ্তার

১২

চলন্ত ট্রেন থেকে পড়ে ব্রাজিল সমর্থকের মৃত্যু

১৩

টানা বৃষ্টিতে পানির নিচে সাভার পৌরসভার সড়ক

১৪

১৩ জুলাই / আজকের নামাজের সময়সূচি

১৫

স্বর্ণ ও রুপার আজকের বাজারদর 

১৬

বাহুবলের ১০৩ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের একজন শিক্ষার্থীও পেল না বৃত্তি

১৭

ট্রাম্পের নির্দেশে ইরানে আরও হামলা, পাল্টা আঘাত তেহরানের

১৮

অভিযোগ তদন্তে গিয়ে অনৈতিক সম্পর্কে জড়াল পুলিশ কর্মকর্তা

১৯

ফের কুয়াকাটা সৈকতে ভেসে এলো মৃত ইরাবতী ডলফিন

২০
X