বৃহস্পতিবার, ২৩ জুলাই ২০২৬, ৮ শ্রাবণ ১৪৩৩
কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ১৬ সেপ্টেম্বর ২০২৫, ০৫:৪৭ পিএম
আপডেট : ১৬ সেপ্টেম্বর ২০২৫, ০৫:৫৩ পিএম
অনলাইন সংস্করণ

এবার ফিলিস্তিনকে স্বীকৃতি দিচ্ছে বিশ্বের শীর্ষ ধনী দেশ

ছবি : সংগৃহীত
ছবি : সংগৃহীত

এবার দখলদার ও উগ্রপন্থি ইসরায়েলের হাতে নিগ্রহের শিকার ফিলিস্তিনকে স্বীকৃতি দেবে বিশ্বের এক নম্বর ধনী ও ইউরোপের সেনজেনভুক্ত দেশ লুক্সেমবার্গ। জাতিসংঘের সাধারণ পরিষদে ফ্রান্স ও যুক্তরাজ্যের সঙ্গে দেওয়া হবে এই ঘোষণা। দেশটির পার্লামেন্টারি কমিশনকে বিষয়টি জানিয়েছেন প্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী।

মঙ্গলবার (১৬ সেপ্টেম্বর) ইসরায়েলি সংবাদমাধ্যম দ্য জেরুসালেম পোস্ট এ তথ্য জানিয়েছে।

প্রতিবেদনে বলা হয়, লুক্সেমবার্গের প্রধানমন্ত্রী লুক ফ্রিডেন ও পররাষ্ট্রমন্ত্রী জেভিয়ার বেত্তেল দেশটির এক পার্লামেন্টারি কমিশনকে জানিয়েছেন যে তারা ফিলিস্তিন রাষ্ট্রকে স্বীকৃতি দেওয়ার পরিকল্পনা করছেন।

চলতি মাসের শেষের দিকে জাতিসংঘের সাধারণ পরিষদের বৈঠকে যুক্তরাজ্য, ফ্রান্স ও বেলজিয়ামসহ অন্য দেশগুলো যখন ফিলিস্তিনকে স্বীকৃতি দেবে, তখন লুক্সেমবার্গ এ সংক্রান্ত চূড়ান্ত ঘোষণা দেবে।

লুক্সেমবার্গের প্রধানমন্ত্রী লুক ফ্রিডেন

এর আগে এই দেশগুলো ফিলিস্তিনকে স্বীকৃতি দেওয়ার কথা জানিয়েছিল।

গত সপ্তাহে ইউরোপীয় কমিশনের প্রেসিডেন্ট উরসুলা ফন দার লিয়েন বলেছিলেন, কমিশন ইসরায়েলের উগ্রপন্থি মন্ত্রীদের ওপর নিষেধাজ্ঞা দেওয়ার প্রস্তাব দেবে। পাশাপাশি ইসরায়েলের সঙ্গে ইউরোপীয় ইউনিয়নের সহযোগিতা চুক্তি আংশিক প্রত্যাহারের প্রস্তাবও দেবে।

ইউরোপীয় পার্লামেন্টে ভাষণে উরসুলা বলেন, ‘গাজায় যা ঘটছে তা বিশ্ববিবেককে নাড়িয়ে দিয়েছে।’

ইউরোপীয় কূটনীতিকরা জেরুসালেম পোস্টকে বলেছেন, সাম্প্রতিক সময়ে ইসরায়েলি রাজনীতিকরা যা করছেন, তা কমিশনের দুই পৃথক রাষ্ট্রের মাধ্যমে ফিলিস্তিন সমস্যা সমাধানের স্বপ্নকে ধূলিসাৎ করে দিয়েছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

সেই ইকনের পড়ালেখার দায়িত্ব নিচ্ছেন শিক্ষামন্ত্রী

‘বাংলাদেশি জাতীয়তাবাদের দর্শনই আমাদের অন্তর্ভুক্তিমূলক জাতীয় পরিচয়’

ব্রাহ্মণপাড়ায় ৩২ কেজি গাঁজাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার

নিট পরীক্ষার প্রশ্ন ফাঁস বিষয়ে সংসদে আলোচনা হবে: ভারতের স্বাস্থ্যমন্ত্রী

চোর সন্দেহে প্রতিবন্ধী যুবককে পিটিয়ে হত্যা: সাভারে ৩ আসামির একদিনের রিমান্ড

আর্জেন্টিনা-ব্রাজিল সমর্থকের বিরোধের জেরে ধর্ষণ মামলা

বিশ্বকাপের সেরা একাদশ ঘোষণা করল ফিফা, জায়গা পেলেন যারা

গণঅধিকার পরিষদের সভাপতির বোনের বাসায় চুরি, শ্রমিকদল নেতা গ্রেপ্তার

৪৯তম বিশেষ বিসিএস: দুই প্রার্থীর ফল ও সাময়িক নিয়োগ বাতিল

বাসের ধাক্কায় প্রাণ গেল অটোরিকশার ২ যাত্রীর

১০

টানা বৃষ্টিতে মরিচের বাজারে আগুন

১১

লোহিত সাগরে চলাচলকারী জাহাজে রেডিওতে সতর্কবার্তা দিচ্ছে হুতিরা

১২

আধুনিক মেশিনে বদলে যাচ্ছে রামেক হাসপাতালের ল্যাব সেবা

১৩

হরমুজ প্রণালির লারাক দ্বীপে মার্কিন ক্ষেপণাস্ত্র হামলা

১৪

ফেনীতে আ.লীগের কার্যালয় গুঁড়িয়ে দিল প্রশাসন

১৫

মেসিদের নিয়ে অপপ্রচার, কঠোর আইনি ব্যবস্থা নিচ্ছে আর্জেন্টিনা

১৬

দেশে জ্বালানি তেলের সংকট নেই: পেট্রোল পাম্প মালিক সমিতি

১৭

যুক্তরাষ্ট্রের হামলার মধ্যেও ক্ষেপণাস্ত্র উৎপাদন করছে ইরান

১৮

স্বামীর বিরুদ্ধে মিথ্যা মামলায় কারাগারে স্ত্রী

১৯

কালবেলায় সংবাদ প্রকাশ / কমলগঞ্জে সেই ১২০০ কমলা গাছ কাটার ঘটনায় উচ্চতর তদন্ত কমিটি গঠন

২০
X