কালবেলা ডেস্ক
প্রকাশ : ০৯ অক্টোবর ২০২৫, ১২:৫৯ পিএম
আপডেট : ০৯ অক্টোবর ২০২৫, ০১:০৪ পিএম
অনলাইন সংস্করণ

ধ্বংস হওয়া গাজা পুনর্গঠনে লাগবে ৬ লাখ কোটি টাকার বেশি

ছবি : সংগৃহীত
ছবি : সংগৃহীত

দখলদার ইসরায়েলের হামলায় ধ্বংসস্তূপে পরিণত হয়েছে ফিলিস্তিনের গাজা উপত্যকা। ২০২৩ সালের ৭ অক্টোবর থেকে শুরু হওয়া যুদ্ধে নিহত হয়েছে ৬৪ হাজারের বেশি ফিলিস্তিনি, আহত হয়েছেন আরও ২ লাখ। ধ্বংস হয়েছে ঘরবাড়ি, হাসপাতাল, স্কুল, মসজিদসহ প্রায় সব অবকাঠামো।

জাতিসংঘের হিসাবে, গাজার ৮০ শতাংশ অবকাঠামো ধ্বংস হয়েছে। পুনর্গঠনে লাগবে অন্তত ৫২ বিলিয়ন ডলার, যা বাংলাদেশি মুদ্রায় প্রায় ৬ লাখ ৩৪ হাজার কোটি টাকা। জাতিসংঘ কর্মকর্তা জোর্গে মোরেইরা দা সিলভা জানিয়েছেন, যুদ্ধ শেষ হলে প্রথমে ধ্বংসস্তূপ সরানোকে অগ্রাধিকার দেওয়া হবে।

এদিকে তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদান জানিয়েছেন, হামাস ও ইসরায়েল চুক্তিতে রাজি হলে আজই গাজায় যুদ্ধবিরতি ঘোষণা হতে পারে। তিনি জানান, বন্দি বিনিময়, সেনা প্রত্যাহার, মানবিক সহায়তা ও যুদ্ধবিরতির শর্ত নিয়ে চার দফা আলোচনায় অগ্রগতি হয়েছে।

গাজার শান্তি নিয়ে মিসরের শার্ম এল-শেইখে আলোচনা চলছে। মিসরের প্রেসিডেন্ট সিসি বলেছেন, আলোচনা ইতিবাচকভাবে এগোচ্ছে, আমরা আশাবাদী।

সূত্র : আলজাজিরা

কালবেলা/পিআর/এমএইচ
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

পদত্যাগের ৯০ দিনের মধ্যেই নির্বাচিত হবেন নতুন রাষ্ট্রপতি: স্পিকার

ইসরায়েলি বসতি স্থাপনকারীদের ওপর পাল্টা হামলা, নিহত ১

ইয়ামালের বাবা হওয়া নিয়ে প্রচারিত ছবিটি এআই জেনারেটেড: রিউমর স্ক্যানার

ইসলামী আন্দোলন বাংলাদেশ লক্ষ্মীপুর জেলার কমিটি ঘোষণা

গুরুত্বপূর্ণ ম্যাচে বেটিং সন্দেহ, তদন্তের মুখে বিশ্বচ্যাম্পিয়নরা

মারা গেলেন দুবারের সাবেক মেয়র

এক ইলিশ ৬ হাজার ৮২৫ টাকায় বিক্রি

কমছে সুনামগঞ্জের নদ-নদীর পানি 

সফর সংক্ষিপ্ত করে দেশে ফিরলেন স্পিকার

সবজির বাজারে আগুন, ক্রেতাদের নাভিশ্বাস

১০

এবার ভারতজুড়ে বিক্ষোভের ডাক ককরোচ পার্টির

১১

অর্থনৈতিক পুনর্গঠনে কাজ করছে সরকার: মির্জা ফখরুল

১২

ফেসবুকে স্ট্যাটাস দিয়ে জামায়াত নেতার পদত্যাগ

১৩

বোয়েসেলের নতুন ব্যবস্থাপনা পরিচালক হলেন রাশেদুল হক

১৪

ইয়েমেনের বিদ্রোহীদের সহায়তায় সেনা ও ক্ষেপণাস্ত্র পাঠিয়েছে ইরান

১৫

কাঁচা মরিচের ঝাঁজে অস্থির বাজার, সবজির দামে সেঞ্চুরি

১৬

নড়াইলে ইউপি সদস্যকে কুপিয়ে হত্যা

১৭

বন্যা মোকাবিলায় নির্ভুল পূর্বাভাস ও পরিকল্পিত নগরায়ণের বিকল্প নেই

১৮

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের প্রথম বুনিয়াদি প্রশিক্ষণ সম্পন্ন

১৯

সাতক্ষীরা-৪ কি হাতছাড়া হচ্ছে জামায়াতের?

২০
X