কালবেলা ডেস্ক
প্রকাশ : ২৮ ডিসেম্বর ২০২৫, ০৮:৫৪ পিএম
অনলাইন সংস্করণ

সিরিয়ায় বিক্ষোভ ঘিরে সহিংস সংঘর্ষ, নিহত একাধিক

ছবি : সংগৃহীত
ছবি : সংগৃহীত

সিরিয়ার লাতাকিয়া, তারতুস ও জাবলেহ শহরে বিক্ষোভ চলাকালে প্রাণঘাতী সংঘর্ষে এক নিরাপত্তা সদস্যসহ বেশ কয়েকজন নিহত হয়েছে। এসব ঘটনায় আহত হয়েছে আরও অন্তত কয়েক ডজন মানুষ। রোববার সিরিয়ার বিভিন্ন শহরে দেশটির নিরাপত্তা বাহিনীর সঙ্গে ক্ষমতাচ্যুত সাবেক প্রেসিডেন্ট বাশার আল আসাদপন্থি আলাউইত সম্প্রদায়ের সদস্যদের এ সংঘাত ছড়িয়ে পড়ে।

স্থানীয় সূত্র জানায়, ক্ষমতাচ্যুত প্রেসিডেন্ট বাশার আল আসাদের অধীনে সশস্ত্র বাহিনীতে কর্মরত অবস্থায় আটক হওয়া ব্যক্তিদের মুক্তি এবং তাদের চাকরিতে পুনর্বহালের দাবিতে শত শত মানুষ তারতুস ও লাতাকিয়ার রাস্তায় নেমে আসে।

আল জাজিরার এক প্রতিবেদকের বরাতে জানা গেছে, লাতাকিয়ার আজহারি রাউন্ডঅ্যাবাউটে নিরাপত্তা বাহিনীকে লক্ষ্য করে গুলিবর্ষণ করা হয়। এ ঘটনায় নিরাপত্তা বাহিনীর সদস্যদের মধ্যে হতাহতের খবর পাওয়া গেছে। অন্যদিকে, তারতুস প্রদেশের বানিয়াস শহরের আল আনাজা পুলিশ স্টেশনে অজ্ঞাত হামলাকারীরা একটি হাতবোমা নিক্ষেপ করলে অন্তত দুই সেনা আহত হন।

সিরিয়ার কর্তৃপক্ষ বিক্ষোভকারীদের ওপর গুলি চালানোর বিষয়টি আনুষ্ঠানিকভাবে অস্বীকার করেছে। তবে তারা জানিয়েছে, পরিস্থিতি নিয়ন্ত্রণে আনা হয়েছে।

বিক্ষোভ ও সহিংসতার এই ঘটনাগুলো দেশটির উপকূলীয় অঞ্চলে নতুন করে অস্থিরতা তৈরি করেছে। পরিস্থিতি এখনো উত্তেজনাপূর্ণ রয়েছে বলে জানিয়েছে স্থানীয় সূত্র।

কালবেলা/এমএ/এএএম
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ইরান যুদ্ধে যুক্তরাষ্ট্রের ব্যয় ৩৭.৫ বিলিয়ন ডলার

চাটখিলে সাংবাদিককে হুমকি, থানায় লিখিত অভিযোগ ভুক্তভোগীর

২১ দিনে জাবির মেডিকেল সেন্টার থেকে উধাও সাড়ে ১৯ হাজার ওষুধ

প্রবাসী ছেলের জন্য ওষুধ পাঠিয়ে আর বাড়ি ফেরা হলো না মায়ের

‘যার যা কিছু আছে, তাই নিয়ে নদীপাড়ে চলে আসেন, বাঁধ ভাঙছে’

প্রকল্পের অব্যয়িত প্রায় ৪২ লাখ টাকা সরকারি কোষাগারে ফেরত দিলেন ইউএনও

ভারতে পাচারের সময় ব্রাহ্মণবাড়িয়া সীমান্তে ৬৫ কচ্ছপ জব্দ, সালদা নদীতে অবমুক্ত

মহাকবি কায়কোবাদ স্মরণে নবাবগঞ্জে ‘আজান’ কবিতা আবৃত্তি প্রতিযোগিতা

সারাদেশে খাল খননের নামে বালু-মাটি লুটপাট করা হচ্ছে: নাসীরুদ্দীন পাটওয়ারী

গোয়ালন্দে ওয়ে ব্রিজ স্কেলের গার্ডার ভেঙে বন্ধ ওজন কার্যক্রম, ভোগান্তিতে ট্রাকচালকরা

১০

নড়াইল জেলা ‘আমরা জুলাই যোদ্ধা’র আহ্বায়ক জাকারিয়া, সদস্যসচিব সাগর

১১

স্কুলে যাওয়ার পথে ১০ম শ্রেণির ছাত্রী অপহরণের অভিযোগ, থানায় মামলা

১২

নিখোঁজের চারদিন পর বন্ধ ঘর থেকে ববি শিক্ষার্থীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

১৩

শাবিপ্রবিতে শিক্ষার্থীকে মারধর, দুই ছাত্রদল নেতাকে বহিষ্কার

১৪

ডিমলায় বাড়ছে অনলাইন জুয়ার বিস্তার, উদ্বেগে অভিভাবক ও সচেতন মহল

১৫

বিকেলে বাবার দাফন, রাতে এটিএম বুথে ডিউটি, সকালে এইচএসসি পরীক্ষা

১৬

জুলাই শহীদদের স্মরণে ঢাবি কেন্দ্রীয় মসজিদে ছাত্রদলের দোয়া ও মিলাদ বুধবার

১৭

বিয়ে নিয়ে শুভঙ্করের ফাঁকি, জামায়াত এমপির গোমর ফাঁস করলেন কাজী  

১৮

থাইল্যান্ডে আন্তঃদেশীয় অপরাধ সম্মেলন শেষ, কর্মব্যস্ত সময় কাটালেন আইজিপি

১৯

রাজধানীতে বিএনপি কর্মীকে প্রকাশ্যে কুপিয়ে হত্যা

২০
X