কালবেলা ডেস্ক
প্রকাশ : ১৫ জানুয়ারি ২০২৬, ১০:২৬ এএম
আপডেট : ১৫ জানুয়ারি ২০২৬, ১০:৩১ এএম
অনলাইন সংস্করণ

বিক্ষোভকারী এরফানের মৃত্যুদণ্ড স্থগিত করল ইরান

গ্রেপ্তার হওয়া তরুণ এরফান সোলতানি। ছবি : সংগৃহীত
গ্রেপ্তার হওয়া তরুণ এরফান সোলতানি। ছবি : সংগৃহীত

ইরান সরকার সরকারবিরোধী আন্দোলনে যোগ দেওয়ার অভিযোগে গ্রেপ্তার হওয়া তরুণ এরফান সোলতানির মৃত্যুদণ্ড স্থগিত করেছে। এই খবর তার পরিবার এবং নরওয়েভিত্তিক মানবাধিকার সংস্থা হেনগাও-এর সূত্রে প্রকাশ করেছে সিএনএন

২৬ বছর বয়সী এরফান সোলায়মানি পেশায় একজন দোকান ব্যবসায়ী। তিনি তেহরানের শহরতলি কারাজে বাস করেন। গত ৮ জানুয়ারি বিক্ষোভে অংশ নেওয়ার অভিযোগে তার বাসা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। মাত্র তিন দিনের বিচারপ্রক্রিয়ার পর তাকে ফাঁসির দণ্ড দেওয়া হয়।

আদালতে সোলতানির পরিবারের কোনো সদস্য বা বন্ধু বিচার প্রক্রিয়ায় উপস্থিত থাকতে পারেননি। তার বোন একজন নিবন্ধিত আইনজীবী হলেও তাকে অনুমতি দেওয়া হয়নি। বুধবার তার মৃত্যুদণ্ড কার্যকর করার কথা ছিল।

সোলতানির আত্মীয় সোমায়েহ জানান, তারা জানতে পেরেছেন যে দণ্ড কার্যকর করা হয়নি, তবে এটি এখনো পুরোপুরি বাতিল হয়নি এবং তারা আরও তথ্যের অপেক্ষায় রয়েছেন।

ওয়াশিংটনে হোয়াইট হাউসে এক বৈঠকে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানান, তারা জানতে পেরেছে ইরান এখন বিক্ষোভকারীদের হত্যা এবং আটককৃতদের মৃত্যুদণ্ড কার্যকর করা স্থগিত করেছে। কয়েক ঘণ্টার মধ্যে এরফান সোলতানির মৃত্যুদণ্ড স্থগিত হওয়ার সংবাদ আসে।

কালবেলা/এমএইচ
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

স্বেচ্ছাসেবক দলের সাবেক নেতা আতিকুরকে ছুরিকাঘাতে হত্যা

পড়ে ছিল বিচ্ছিন্ন মাথা, মাটি খুঁড়ে মিলল মরদেহ

যন্তর মন্তরে বিক্ষোভ: শিক্ষার্থীদের যে বার্তা দিলেন মোদি

পুকুরের উপচেপড়া পানিতে তলিয়ে গেছে স্কুলপথ, দুর্ভোগে শিক্ষার্থীরা

ট্রাইব্যুনালে হাজির করা হয়েছে জিয়া হত্যার আসামি মোজাফফরকে

দেশ আর গণতান্ত্রিকভাবে চলছে না, দাবি আখতারের

১১ জুনের পর সর্বোচ্চ তেলের দাম

মুগ্ধসহ ১১ হত্যা: ডিসচার্জ চেয়ে আসামিপক্ষের শুনানি আজ

জামালপুরে যাচ্ছেন এনসিপির শীর্ষ ৫ নেতা

নবনিযুক্ত নৌপ্রধানকে ভাইস অ্যাডমিরাল র‍্যাংক ব্যাজ পরিয়ে দিলেন প্রধানমন্ত্রী

১০

বন্ধ করা হলো কাপ্তাই বাঁধের ১৬ জলকপাট

১১

চট্টগ্রামের বন্যাদুর্গতদের পুনর্বাসনের উদ্যোগ জেলা পরিষদের

১২

রাজা তৃতীয় চার্লস ও রানি ক্যামিলার উদ্বোধনে পর্দা উঠছে ২৩তম কমনওয়েলথ গেমস

১৩

৩৭ ক্যাটাগরিতে বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষে নিয়োগ, পদ ২৪৩

১৪

কুমিল্লার অতিরিক্ত পুলিশ সুপার সাইফুল মালিক মারা গেছেন

১৫

ঢাকাসহ ১০ অঞ্চলে বজ্রবৃষ্টির পূর্বাভাস, নদীবন্দরে সতর্কতা

১৬

ট্রাম্পকে সংকট থেকে বের হতে ‘আরও ভালো পথ’ খুঁজতে বলল ইরান

১৭

কেমন থাকবে আজকের ঢাকার আবহাওয়া

১৮

ঝুঁকি নিয়ে ভাসমান সেতু পারাপার, ভোগান্তিতে ৭ গ্রামের মানুষ

১৯

নয়টি বাণিজ্যিক জাহাজের গতিপথ পরিবর্তন করল যুক্তরাষ্ট্র

২০
X