কালবেলা ডেস্ক
প্রকাশ : ৩১ জানুয়ারি ২০২৬, ০৬:৪১ পিএম
আপডেট : ৩১ জানুয়ারি ২০২৬, ০৬:৪৪ পিএম
অনলাইন সংস্করণ

ইরানে ভয়াবহ বিস্ফোরণ

বন্দর আব্বাসে বিস্ফোরণ। পুরোনো ছবি
বন্দর আব্বাসে বিস্ফোরণ। পুরোনো ছবি

ইরানের উপসাগরীয় উপকূলবর্তী বন্দর শহর বন্দর আব্বাসে একটি ভবনে শক্তিশালী বিস্ফোরণ হয়েছে। শনিবার (৩১ জানুয়ারি) স্থানীয় সময় শহরের মোয়াল্লেম বুলেভার্ড এলাকায় অবস্থিত আটতলা একটি ভবনে এ বিস্ফোরণ ঘটে।

রাষ্ট্রীয় গণমাধ্যমের বরাতে এএফপির এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

ইরানের রাষ্ট্রীয় টেলিভিশনের খবরে বলা হয়, বিস্ফোরণে ভবনটির অন্তত দুটি তলা ধ্বংস হয়ে গেছে। পাশাপাশি আশপাশে থাকা একাধিক যানবাহন ও দোকান ক্ষতিগ্রস্ত হয়েছে।

প্রতিবেদনে বলা হয়েছে, ঘটনার পরপরই উদ্ধার ও অগ্নিনির্বাপণ দল ঘটনাস্থলে পৌঁছে উদ্ধারকাজ শুরু করে। তবে বিস্ফোরণের কারণ সম্পর্কে এখনো কোনো আনুষ্ঠানিক তথ্য জানানো হয়নি। এছাড়া হতাহতের বিষয়ে নিশ্চিত কোনো সংখ্যা প্রকাশ করা হয়নি।

এদিকে আধা-সরকারি বার্তা সংস্থা তাসনিম জানিয়েছে, ইরানের বিপ্লবী গার্ড বাহিনীর (আইআরজিসি) নৌবাহিনীর কোনো কমান্ডারকে লক্ষ্য করা হয়েছিল বলে দাবি ছড়িয়ে পড়েছে। তবে এ দাবি সম্পূর্ণ মিথ্যা।

ইরানের ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পস (আইআরজিসি) ইরানের নিরাপত্তা ব্যবস্থার অন্যতম প্রধান স্তম্ভ এবং তারা সরাসরি সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির অধীনে কাজ করে।

স্থানীয় গণমাধ্যম জানিয়েছে, বিস্ফোরণের প্রকৃত কারণ জানতে কর্তৃপক্ষ তদন্ত শুরু করেছে।

কালবেলা/এমএ
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

বেলিসিমো রোটনডো নিয়ে বিভ্রান্তি দূর করতে কাজী ফুডের ব্যাখ্যা

‘মনে করো তুমি স্বপ্ন দেখতেছ’ বলে শিক্ষার্থীকে বলাৎকার মাদ্রাসা শিক্ষকের 

সৌদির সঙ্গে পারমাণবিক চুক্তিতে ট্রাম্পের অনুমোদন

জাতিসংঘের মহাসচিব পদে ফিফা সভাপতি ইনফান্তিনোকে দেখতে চান ট্রাম্প

জ্বালানি তেল সংকটের গুজবে রাজশাহীর ফিলিং স্টেশনগুলোতে ভিড়

প্রকৃতির অপরূপ সৃষ্টি বাদামি রঙের ডানার প্রজাপতি ‘খৈরি’ 

সাত লাখ কৃষকের ৬০৫ কোটি টাকা ঋণ মওকুফ

সুষম খাদ্যাভ্যাস ও জাঙ্ক ফুড পরিহার শিশুদের শারীরিক ও মানসিক বিকাশে অপরিহার্য

ইরানকে রাশিয়া ও চীন বিভিন্নভাবে সহায়তা করছে, দাবি পিট হেগসেথের

বাংলাদেশ পল্লী উন্নয়ন বোর্ডে ১৮৫ পদে নিয়োগ, আবেদন শুরু আজ

১০

টিভিতে আজকের যত খেলা

১১

মিনিবাস-ট্রাকের সংঘর্ষে প্রাণ গেল যুবকের

১২

চায়ের গ্লাসে ইস্তাম্বুলের গল্প: প্রতিটি চুমুকে মিশে আছে অটোমান ঐতিহ্য

১৩

স্বর্ণের আজকের বাজারদর

১৪

জর্ডানে হামলায় নিখোঁজ মার্কিন সেনা নিহত বলে ধারণা পেন্টাগনের

১৫

ইতিহাসের এই দিনে স্মরণীয় ঘটনা

১৬

২২ জুলাই / আজকের নামাজের সময়সূচি

১৭

মধ্যপ্রাচ্যের গুরুত্বপূর্ণ নেতা হয়ে উঠতে পারেন জোসেফ আউন: ট্রাম্প

১৮

এমপিওভুক্ত শিক্ষকরা স্থানীয় নির্বাচনে অংশগ্রহণ করতে পারবেন না: ইসি সচিব

১৯

ইরানে টানা ১১তম রাতে হামলা করল যুক্তরাষ্ট্র

২০
X