কালবেলা ডেস্ক
প্রকাশ : ০১ ফেব্রুয়ারি ২০২৬, ০৭:০৩ পিএম
অনলাইন সংস্করণ

যুদ্ধবিরতি লঙ্ঘন করে গাজায় ইসরায়েলি হামলায় হামাসের হুঁশিয়ারি

গত ২৪ ঘণ্টায় ইসরায়েলি হামলায় ৩৭ জন ফিলিস্তিনি নিহত। ছবি : সংগৃহীত
গত ২৪ ঘণ্টায় ইসরায়েলি হামলায় ৩৭ জন ফিলিস্তিনি নিহত। ছবি : সংগৃহীত

ফিলিস্তিনের গাজা উপত্যকায় যুদ্ধবিরতি লঙ্ঘন করে ইসরায়েলের হামলা অব্যাহত থাকলে তার পরিণতি ভয়াবহ হবে বলে সতর্ক করেছেন হামাসের শীর্ষ নেতা খলিল আল হায়া। গত ২৪ ঘণ্টায় ইসরায়েলি হামলায় ৩৭ জন ফিলিস্তিনি নিহত হওয়ার প্রতিক্রিয়ায় তিনি এ সতর্কবার্তা দেন।

রোববার (১ ফেব্রুয়ারি) টিআরটি ওয়ার্ল্ডের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

যুদ্ধবিরতির প্রতি হামাস প্রতিশ্রুতিবদ্ধ জানিয়ে তিনি বলেন, দখলদার শক্তিকে তার দায়িত্ব পালনে বাধ্য করা এবং যুদ্ধবিরতি লঙ্ঘন অব্যাহত রাখা থেকে বিরত রাখতে মধ্যস্থতাকারী দেশগুলো কাজ করবে বলে আমরা আশাবাদী।

দক্ষিণ গাজার রাফাহ এলাকার টানেলগুলোতে আটকে পড়া ফিলিস্তিনিদের সমস্যা সমাধানে ব্যর্থতার জন্যও ইসরায়েলকে দোষারোপ করেছে হামাস।

গত বছরের ১০ অক্টোবর যুদ্ধবিরতি বাস্তবায়নের পর রাফায় অনেক ফিলিস্তিনি আটকা পড়েছিলেন। অন্যদিকে মধ্যস্থতার প্রচেষ্টা সত্ত্বেও ইসরায়েল তাদের চলে যাওয়ার সুযোগ দিতে অস্বীকৃতি জানিয়েছে।

যদিও মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানুয়ারির মাঝামাঝি সময়ে ঘোষণা দিয়েছিলেন, তার ২০ দফা যুদ্ধবিরতি পরিকল্পনার দ্বিতীয় ধাপ শুরু হয়েছে। তবে গাজার যুদ্ধবিরতি সম্পর্কিত বিষয়গুলো এখনো অমীমাংসিত রয়ে গেছে।

কালবেলা/আইএইচ/এমএ
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

জামায়াত এমপির ভিডিওকাণ্ড: তদন্ত দাবি তাসনিম জারার

ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ

ইউক্রেনের সেনাবাহিনীতে রদবদল করলেন জেলেনস্কি

রাজধানীতে ছুরিকাঘাতে যুবক নিহত

শিশুকে ধর্ষণের পর হত্যা, প্রধান আসামি রিমান্ডে

১৭ দিন ধরে নিখোঁজ দুই শিক্ষার্থী, দিশাহারা বাবা-মা

আসিয়ানের পক্ষে রাশিয়ার সমর্থন পুনর্ব্যক্ত করলেন লাভরভ

ব্রাহ্মণপাড়ায় বেহাল সড়কে সীমাহীন দুর্ভোগ

সন্ধ্যার মধ্যে যেসব অঞ্চলে ৬০ কিমি বেগে ঝড়ের পূর্বাভাস

তিস্তার পানি বিপৎসীমা ছুঁইছুঁই  

১০

দেশের বাজারে ফের বাড়ল স্বর্ণের দাম, ভরি কত

১১

পরস্পরকে দুর্বল করছে ইরান-যুক্তরাষ্ট্র, তামাশা দেখছে ইসরায়েল

১২

ডিআর কঙ্গোতে দ্রুত ছড়াচ্ছে ইবোলা, নিয়ন্ত্রণ না করলে ব্যাপক প্রাদুর্ভাবের আশঙ্কা

১৩

ভাড়া বাসা থেকে রাজমিস্ত্রির ঝুলন্ত মরদেহ উদ্ধার

১৪

সুনামগঞ্জে নদ-নদীর পানি কমছে

১৫

সরিষাবাড়ী পৌরসভায় তীব্র পানি সংকট, বিপর্যস্ত জনজীবন

১৬

সরকারি খালে ৫৮ অবৈধ বাঁধ, স্বরাষ্ট্রমন্ত্রীর নির্দেশে অপসারণ ৯

১৭

গায়ানায় ফেরি দুর্ঘটনায় মৃতের সংখ্যা বেড়ে ৪১

১৮

বেলিসিমো রোটনডো নিয়ে বিভ্রান্তি দূর করতে কাজী ফুডের ব্যাখ্যা

১৯

‘মনে করো তুমি স্বপ্ন দেখতেছ’ বলে শিক্ষার্থীকে বলাৎকার মাদ্রাসা শিক্ষকের 

২০
X