কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ১১ ফেব্রুয়ারি ২০২৬, ০৮:২৭ এএম
অনলাইন সংস্করণ

বিক্ষোভের পর ইরানে ব্যবসাপ্রতিষ্ঠান বন্ধ, কঠিন পরিণতির আশঙ্কা

ইরানের একটি ব্যস্ততম এলাকা। ছবি: সংগৃহীত
ইরানের একটি ব্যস্ততম এলাকা। ছবি: সংগৃহীত

দেশব্যাপী সাম্প্রতিক বিক্ষোভের পর ইরানে বহু বেসরকারি ব্যবসাপ্রতিষ্ঠান বন্ধ করে দিয়েছে কর্তৃপক্ষ। একই সঙ্গে যুদ্ধের আশঙ্কা ও যুক্তরাষ্ট্রের সঙ্গে উত্তেজনার মধ্যে দেশটির অর্থনীতি আরও সংকটে পড়েছে।

মঙ্গলবার (১০ ফেব্রুয়ারি) আলজাজিরার এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

প্রতিবেদনে বলা হয়েছে, পুলিশ ও বিচার বিভাগ বন্ধের সুনির্দিষ্ট কারণ ব্যাখ্যা করেনি। তবে তেহরানের মধ্য ও উত্তরাঞ্চলে তরুণদের জনপ্রিয় বহু ক্যাফে, রেস্তোরাঁ, আর্ট গ্যালারি ও আইসক্রিম পার্লার সাম্প্রতিক দিনগুলোতে বন্ধ করে দেওয়া হয়েছে। বন্ধ হওয়া প্রতিষ্ঠানগুলোর সামাজিক যোগাযোগমাধ্যমে জানানো হয়েছে, তাদের কনটেন্ট ‘দেশের নিয়ম ও পুলিশি বিধি লঙ্ঘন’ করেছে।

স্থানীয়রা বলছেন, এসব প্রতিষ্ঠানের অনেকেই ডিসেম্বরের শেষ দিকে শুরু হওয়া বিক্ষোভে সংহতি জানিয়ে ধর্মঘট পালন বা ইনস্টাগ্রামে সমর্থন প্রকাশ করেছিল।

সোমবার ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পসের (আইআরজিসি) ঘনিষ্ঠ বার্তা সংস্থা ফার্স ৮১ বছর বয়সী ব্যবসায়ী মোহাম্মদ আলি সাঈদিনিয়ার একটি ‘স্বীকারোক্তিপত্র’-এর ছবি প্রকাশ করে। সাঈদিনিয়া ও তার পরিবার দেশজুড়ে জনপ্রিয় ক্যাফে ও খাদ্য ব্র্যান্ড পরিচালনা করতেন। বিচার বিভাগ জানিয়েছে, বিক্ষোভ-পরবর্তী সময়ে তাকে কারাবন্দি করা হয়েছে। তার সব ব্যবসা বন্ধ এবং সম্পদ জব্দ করা হয়েছে। অস্থিরতার সময় হওয়া ক্ষতির ক্ষতিপূরণ সামাল দিতে এ পদক্ষেপ নেওয়া হয়েছে।

চিঠিতে বলা হয়, বাজারের সমস্যার কারণে এবং কারখানার অর্থায়নের প্রয়োজনে আমার ছেলে ভুলবশত তেহরান বাজারের সঙ্গে তাল মিলিয়ে দোকান বন্ধের ঘোষণা দিয়েছিল। আমরা এখন আমাদের ভুল বুঝতে পেরেছি এবং প্রিয় দেশবাসীর কাছে ক্ষমা চাইছি।

ইরান সরকার দাবি করেছে, অস্থিরতার সময় ৩ হাজার ১১৭ জন নিহত হয়েছে। যুক্তরাষ্ট্র ও ইসরায়েল-সমর্থিত সন্ত্রাসী ও দাঙ্গাবাজরা এসব সহিংসতার জন্য দায়ী। অন্যদিকে, জাতিসংঘ ও আন্তর্জাতিক মানবাধিকার সংস্থাগুলো বিক্ষোভকারীদের বিরুদ্ধে ব্যাপক প্রাণঘাতী শক্তি ব্যবহারের অভিযোগ তুলেছে। যুক্তরাষ্ট্রভিত্তিক হিউম্যান রাইটস অ্যাক্টিভিস্টস নিউজ এজেন্সির সর্বশেষ হিসাবে বলা হয়েছে, ৬ হাজার ৯৬৪ জন নিহত হয়েছে। এছাড়া আরও ১১ হাজার ৭৩০টি ঘটনার তদন্ত চলছে। জাতিসংঘের বিশেষ দূত মাই সাতো বলেছেন, প্রকৃত সংখ্যা ২০ হাজারের বেশি হতে পারে, তবে ইন্টারনেট নিয়ন্ত্রণের কারণে তথ্য পাওয়া কঠিন

প্রতিবেদনে বলা হয়েছে, বিক্ষোভের এক মাসেরও বেশি সময় পরও ইরানের অর্থনীতি চাপে রয়েছে। মঙ্গলবার খোলা বাজারে এক মার্কিন ডলারের বিপরীতে ইরানি রিয়ালের দর ছিল প্রায় ১৬ লাখ ২০ হাজার রিয়াল। এটি গত মাসের সর্বনিম্ন রেকর্ডের কাছাকাছি।

তেহরানের গ্র্যান্ড বাজারে বেশিরভাগ দোকান খোলা থাকলেও বেচাকেনা আগের তুলনায় অনেক কম। এক ব্যবসায়ী জানান, কয়েক সপ্তাহ খুব খারাপ বিক্রির পর এখন আগের তুলনায় প্রায় ৬০ শতাংশে ফিরেছি। বেশিরভাগ লেনদেন নগদে হচ্ছে। কেউই চেক ব্যবহার করতে আগ্রহী নয়।

ডাউনটাউনের জোমহুরি এলাকাতেও দোকান খোলা থাকলেও সেখানে নিরাপত্তা বাহিনীর তৎপরতা দেখা গেছে। মাঝে মাঝে চেকপোস্ট বসানো হচ্ছে এবং টহল জোরদার করা হয়েছে।

এদিকে, ১৯৭৯ সালের ইসলামী বিপ্লবের বার্ষিকী উপলক্ষে বুধবার দেশজুড়ে র‍্যালি ও সমাবেশের আয়োজন করছে সরকার। সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলি খামেনি জনগণকে এসব কর্মসূচিতে অংশ নিয়ে ‘শত্রুকে হতাশ’ করার আহ্বান জানিয়েছেন। প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ানসহ শীর্ষ কর্মকর্তারাও জনগণকে যোগ দিতে বলেছেন।

কালবেলা/এমএসকেএম
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

রাজধানীতে ছুরিকাঘাতে যুবক নিহত

শিশুকে ধর্ষণের পর হত্যা, প্রধান আসামি রিমান্ডে

১৭ দিন ধরে নিখোঁজ দুই শিক্ষার্থী, দিশাহারা বাবা-মা

আসিয়ানের পক্ষে রাশিয়ার সমর্থন পুনর্ব্যক্ত করলেন লাভরভ

ব্রাহ্মণপাড়ায় বেহাল সড়কে সীমাহীন দুর্ভোগ

সন্ধ্যার মধ্যে যেসব অঞ্চলে ৬০ কিমি বেগে ঝড়ের পূর্বাভাস

তিস্তার পানি বিপৎসীমা ছুঁইছুঁই  

দেশের বাজারে ফের বাড়ল স্বর্ণের দাম, ভরি কত

পরস্পরকে দুর্বল করছে ইরান-যুক্তরাষ্ট্র, তামাশা দেখছে ইসরায়েল

ডিআর কঙ্গোতে দ্রুত ছড়াচ্ছে ইবোলা, নিয়ন্ত্রণ না করলে ব্যাপক প্রাদুর্ভাবের আশঙ্কা

১০

ভাড়া বাসা থেকে রাজমিস্ত্রির ঝুলন্ত মরদেহ উদ্ধার

১১

সুনামগঞ্জে নদ-নদীর পানি কমছে

১২

সরিষাবাড়ী পৌরসভায় তীব্র পানি সংকট, বিপর্যস্ত জনজীবন

১৩

সরকারি খালে ৫৮ অবৈধ বাঁধ, স্বরাষ্ট্রমন্ত্রীর নির্দেশে অপসারণ ৯

১৪

গায়ানায় ফেরি দুর্ঘটনায় মৃতের সংখ্যা বেড়ে ৪১

১৫

বেলিসিমো রোটনডো নিয়ে বিভ্রান্তি দূর করতে কাজী ফুডের ব্যাখ্যা

১৬

‘মনে করো তুমি স্বপ্ন দেখতেছ’ বলে শিক্ষার্থীকে বলাৎকার মাদ্রাসা শিক্ষকের 

১৭

সৌদির সঙ্গে পারমাণবিক চুক্তিতে ট্রাম্পের অনুমোদন

১৮

ফিফা সভাপতি ইনফান্তিনোকে জাতিসংঘের মহাসচিব পদে দেখতে চান ট্রাম্প

১৯

জ্বালানি তেল সংকটের গুজবে রাজশাহীর ফিলিং স্টেশনগুলোতে ভিড়

২০
X