কালবেলা ডেস্ক
প্রকাশ : ১৫ ফেব্রুয়ারি ২০২৬, ০৫:০৪ পিএম
আপডেট : ১৬ ফেব্রুয়ারি ২০২৬, ০৩:১২ পিএম
অনলাইন সংস্করণ

রমজানের চাঁদ দেখা নিয়ে সৌদির বার্তা

রমজানের চাঁদ দেখা নিয়ে সৌদির বার্তা | কবে শুরু রমজান ১৪৪৭ হিজরি?
আকাশে নতুন চাঁদ। ছবি: সংগৃহীত

রমজান মাসের চাঁদ দেখার জন্য নাগরিকদের বার্তা দিয়েছে সৌদি আরব। দেশটির সৌদি আরবের সর্বোচ্চ আদালত জানিয়েছেন, মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) সন্ধ্যায় হিজরি ১৪৪৭ সালের ২৯ শাবান তারিখে রমজানের চাঁদ পর্যবেক্ষণের নির্দেশ দেওয়া হয়েছে।

রোববার (১৫ ফেব্রুয়ারি) গালফ নিউজের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

সৌদি সুপ্রিম কোর্টের এক বিবৃতিতে বলা হয়েছে, সেদিন চাঁদ দেখা গেলে পরদিন বুধবার থেকেই রমজান শুরু হবে। তবে চাঁদ দেখা না গেলেশাবান মাস ৩০ দিন পূর্ণ করবে এবং বৃহস্পতিবার থেকে রমজান শুরু হবে। তবে ধারণা করা হচ্ছে, এবার সাবান মাস ৩০ দিন পূর্ণ হবে।

জ্যোতির্বৈজ্ঞানিক হিসাব অনুযায়ী, ওই দিন সৌদি আরবসহ সংযুক্ত আরব আমিরাত, জর্ডান ও মিসর অঞ্চলে চাঁদ দেখা অত্যন্ত কঠিন বা প্রায় অসম্ভব হবে। কারণ এদিন চাঁদ সূর্যের আগে অস্ত যাবে। সূর্য ও চাঁদের মধ্যকার কৌণিক দূরত্ব ড্যানজন সীমার নিচে থাকবে, ফলে খালি চোখে দেখা সম্ভব হবে না। এছাড়া একই দিনে একটি বিরল বলয়াকার সূর্যগ্রহণ ঘটবে, যা তাদের অবস্থানগত নৈকট্য নির্দেশ করে।

গালফ নিউজ জানিয়েছে, এসব কারণে যেসব দেশ প্রত্যক্ষ চাঁদ দেখার ভিত্তিতে রমজান শুরু নির্ধারণ করে, তারা শাবান মাস ৩০ দিন পূর্ণ করার সম্ভাবনাই বেশি। সে হিসেবে সংযুক্ত আরব আমিরাতে বৃহস্পতিবার (১৯ ফেব্রুয়ারি) রমজানের প্রথম দিন হওয়ার সম্ভাবনা রয়েছে। তবে স্থানীয় নীতিমালা ও মানদণ্ডের ভিন্নতার কারণে কিছু দেশ এক দিন আগেও রমজান শুরু করতে পারে।

কালবেলা
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

বেলিসিমো রোটনডো নিয়ে বিভ্রান্তি দূর করতে কাজী ফুডের ব্যাখ্যা

‘মনে করো তুমি স্বপ্ন দেখতেছ’ বলে শিক্ষার্থীকে বলাৎকার মাদ্রাসা শিক্ষকের 

সৌদির সঙ্গে পারমাণবিক চুক্তিতে ট্রাম্পের অনুমোদন

জাতিসংঘের মহাসচিব পদে ফিফা সভাপতি ইনফান্তিনোকে দেখতে চান ট্রাম্প

জ্বালানি তেল সংকটের গুজবে রাজশাহীর ফিলিং স্টেশনগুলোতে ভিড়

প্রকৃতির অপরূপ সৃষ্টি বাদামি রঙের ডানার প্রজাপতি ‘খৈরি’ 

সাত লাখ কৃষকের ৬০৫ কোটি টাকা ঋণ মওকুফ

সুষম খাদ্যাভ্যাস ও জাঙ্ক ফুড পরিহার শিশুদের শারীরিক ও মানসিক বিকাশে অপরিহার্য

ইরানকে রাশিয়া ও চীন বিভিন্নভাবে সহায়তা করছে, দাবি পিট হেগসেথের

বাংলাদেশ পল্লী উন্নয়ন বোর্ডে ১৮৫ পদে নিয়োগ, আবেদন শুরু আজ

১০

টিভিতে আজকের যত খেলা

১১

মিনিবাস-ট্রাকের সংঘর্ষে প্রাণ গেল যুবকের

১২

চায়ের গ্লাসে ইস্তাম্বুলের গল্প: প্রতিটি চুমুকে মিশে আছে অটোমান ঐতিহ্য

১৩

স্বর্ণের আজকের বাজারদর

১৪

জর্ডানে হামলায় নিখোঁজ মার্কিন সেনা নিহত বলে ধারণা পেন্টাগনের

১৫

ইতিহাসের এই দিনে স্মরণীয় ঘটনা

১৬

২২ জুলাই / আজকের নামাজের সময়সূচি

১৭

মধ্যপ্রাচ্যের গুরুত্বপূর্ণ নেতা হয়ে উঠতে পারেন জোসেফ আউন: ট্রাম্প

১৮

এমপিওভুক্ত শিক্ষকরা স্থানীয় নির্বাচনে অংশগ্রহণ করতে পারবেন না: ইসি সচিব

১৯

ইরানে টানা ১১তম রাতে হামলা করল যুক্তরাষ্ট্র

২০
X