কালবেলা ডেস্ক
প্রকাশ : ২২ ফেব্রুয়ারি ২০২৬, ০৯:৫১ পিএম
আপডেট : ২৩ ফেব্রুয়ারি ২০২৬, ০১:২৭ পিএম
অনলাইন সংস্করণ

মসজিদে নববীর নতুন ইমাম শেখ সালেহ আল-মাগামসি

মসজিদে নববীর নতুন ইমাম শেখ সালেহ আল-মাগামসি নিয়োগ
শেখ সালেহ আল-মাগামসি। ছবি: সংগৃহীত

মসজিদে নববীর নতুন ইমাম নিয়োগ পেয়েছেন শেখ সালেহ বিন আওয়াদ আল-মাগামসি। সৌদি আরবে জারি হওয়া এক রাজকীয় আদেশে তাকে ইমাম হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে।

শনিবার (২১ ফেব্রুয়ারি) সৌদি গেজেটের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

শেখ সালেহ আল-মাগামসি ১৯৬৩ সালে মদিনায় জন্মগ্রহণ করেন। তিনি এমন এক বিদ্বৎপূর্ণ পরিবেশে বেড়ে ওঠেন। এর ফলে অল্প বয়সেই ইসলামি শিক্ষায় মনোনিবেশ করেন তিনি। পরবর্তীতে তিনি কুরআনের তাফসিরে বিশেষজ্ঞতা অর্জন করেন।

দীর্ঘদিন ধরে তিনি মসজিদে কুবার ইমাম ও খতিব হিসেবে দায়িত্ব পালন করেছেন। পবিত্র কুরআনের ব্যাখ্যায় তার শান্ত, সাবলীল ও প্রাঞ্জল উপস্থাপনা বিশেষভাবে প্রশংসিত। ধর্মীয় বিষয়কে সমসাময়িক প্রেক্ষাপটের সঙ্গে যুক্ত করে ব্যাখ্যা দেওয়ার জন্যও তিনি সুপরিচিত।

ইফতার ও সেহরির টাইম জানতে ক্লিক করুন..

সৌদি আরবের ভেতরে ও বাইরে তার ব্যাপক পরিচিতি রয়েছে। তিনি অসংখ্য ধর্মীয় অনুষ্ঠান উপস্থাপনা করেছেন এবং কুরআন চিন্তন, সীরাতুন্নবী (সা.) ও ইসলামি মূল্যবোধ নিয়ে বক্তৃতা দিয়েছেন।

এছাড়া বিভিন্ন ইসলামি সম্মেলন ও সেমিনারে অংশ নিয়ে তিনি বুদ্ধিবৃত্তিক ও ধর্মীয় বিষয়াবলি নিয়ে বক্তব্য রেখেছেন। এসব বক্তব্যে তিনি সংযম ও ভারসাম্যের ওপর গুরুত্বারোপ করেছেন। জ্ঞানগভীরতা বজায় রেখে সহজ ভাষায় ইসলামি জ্ঞান উপস্থাপনের জন্য তিনি বিশেষভাবে সমাদৃত।

কালবেলা
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

গ্যাস সরবরাহ নিয়ে সুখবর দিল মন্ত্রণালয়

সৌদি আরবের ওপর হুতিদের নিষেধাজ্ঞা নিয়ে পাকিস্তানের প্রতিক্রিয়া

শাপলা চত্বর থেকেই জুলাই গণঅভ্যুত্থানের ভিত্তি তৈরি হয়েছিল: সানাউল্লাহ খান

কঠোর হলো ভারতীয় বোর্ড, আনল ৫ নতুন নিয়ম

বুয়েটের নতুন প্রোভিসি হলেন ড. মুহাম্মদ শরীফুল ইসলাম

হাদিস অনুযায়ী যে সময় শিশুদের বাইরে রাখা উচিত নয়

বেসরকারি খাতে বিদ্যুৎ বিতরণ ছেড়ে দেওয়ার পরিকল্পনা সরকারের: জ্বালানিমন্ত্রী

স্টোর রুমে নিয়ে শিক্ষার্থীকে ধর্ষণ, প্রধান শিক্ষক গ্রেপ্তার

যশোরে স্কুলছাত্রীকে ধর্ষণের অভিযোগে যুবক গ্রেপ্তার

জুলাই গণঅভ্যুত্থানে হত্যাযজ্ঞ / সাবেক এমপি মনিরুলসহ চারজনকে ট্রাইব্যুনালে হাজিরের নির্দেশ

১০

পিকঅ্যাক্স মাউন্টেনে কোনো পারমাণবিক কার্যক্রম নেই: ইরান

১১

মেসিকে বিশ্বকাপের সেরা ফুটবলার ঘোষণা আইএফএফএইচএসের

১২

নিউইয়র্কে একক কনসার্টে গান শোনাবেন অভিনেতা অপূর্ব

১৩

এনআরবি ব্যাংক-নগদের মধ্যে কৌশলগত অংশীদারত্বের চুক্তি

১৪

দল থেকে বহিষ্কার, গাজী নজরুলের এমপি পদ কি থাকবে?

১৫

সাঁতার জানতেন না কাউসার, সহকর্মীকে উদ্ধারে গিয়ে হারালেন প্রাণ

১৬

রাত ১টার মধ্যে বজ্রবৃষ্টি হতে পারে যেসব অঞ্চলে

১৭

অস্ত্র মামলায় আনিসুল হকের বিরুদ্ধে চার্জগঠন পেছাল

১৮

আইইউবিএটি ও লে মেরিডিয়ান ঢাকার মধ্যে সমঝোতা স্মারক স্বাক্ষর

১৯

কাল মুক্তি পাচ্ছে বিজয়ের বিদায়ী সিনেমা

২০
X