কালবেলা ডেস্ক
প্রকাশ : ২৬ ফেব্রুয়ারি ২০২৬, ০৬:৪০ পিএম
অনলাইন সংস্করণ

সিরিয়ায় অনুপ্রবেশ করে ইসরায়েলের তাণ্ডব

মালভূমি এলাকায় ইসরায়েলি বাহিনীর যান। ছবি: সংগৃহীত
মালভূমি এলাকায় ইসরায়েলি বাহিনীর যান। ছবি: সংগৃহীত

সিরিয়ার দক্ষিণ-পশ্চিমাঞ্চলীয় কুনেইত্রা প্রদেশে ইসরায়েলি সেনাবাহিনীর কয়েক ডজন সামরিক যান অনুপ্রবেশ করেছে। দেশটির রাষ্ট্রীয় টেলিভিশন জানিয়েছে, প্রায় ৩০টি সামরিক যান পূর্ব তেল আল-আহমার এলাকায় আইন জিওয়ান গ্রামের কাছে প্রবেশ করে তল্লাশি অভিযান চালিয়েছে।

বৃহস্পতিবার (২৬ ফেব্রুয়ারি) আলজাজিরার এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

বার্তা সংস্থা সানা জানিয়েছে, ইসরায়েলি বাহিনী বারিকা গ্রামের কাছেও পৌঁছে এক তরুণ সিরীয় নাগরিককে ভেড়া চরানোর সময় আটক করে নিয়ে গেছে। আরেক ঘটনায় তিনটি ইসরায়েলি সামরিক যান অস্থায়ীভাবে আবু মাধারাহ খামার এলাকায় প্রবেশ করেছে।

কুনেইত্রা গোলান মালভূমি অঞ্চলে অবস্থিত। এটি জাতিসংঘের স্বীকৃতি অনুযায়ী সিরিয়ার অংশ। তবে ১৯৬৭ সালের ছয়দিনের যুদ্ধের সময় ইসরায়েল গোলানের পশ্চিমাংশের প্রায় ১ হাজার ২০০ বর্গকিলোমিটার এলাকা দখল করে। পরবর্তীতে ১৯৭৩ সালের ইয়োম কিপুর যুদ্ধে সিরিয়া অঞ্চলটি পুনর্দখলের চেষ্টা করলেও ব্যর্থ হয়।

১৯৭৪ সালের বিচ্ছিন্নতা চুক্তির মাধ্যমে একটি জাতিসংঘ বাফার জোন গঠন করা হয়। এর মাধ্যমে ইসরায়েল-অধিকৃত এলাকা ও সিরিয়ার নিয়ন্ত্রণাধীন অংশকে আলাদা করে। কুনেইত্রার একটি অংশ ওই বাফার জোনের ভেতরে পড়ে।

২০২৪ সালের ডিসেম্বরে বাশার আল আসাদ ক্ষমতাচ্যুত হওয়ার পর থেকে ইসরায়েলের সামরিক তৎপরতা আরও বৃদ্ধি পেয়েছে বলে অভিযোগ উঠেছে। গত বছর আইন জিওয়ান ও আল-আজরাফ গ্রামে দুটি সামরিক চেকপয়েন্ট স্থাপন করে ইসরায়েল। এছাড়া ২০২৫ জুড়ে সিরিয়ায় ৬০০-র বেশি বিমান, ড্রোন ও গোলাবর্ষণ হামলা চালানো হয়েছে বলে সশস্ত্র সংঘাত বিষয়ক পর্যবেক্ষক সংস্থা এসিএলইডি জানিয়েছে।

দামেস্ক সরকার বলছে, ১৯৭৪ সালের চুক্তির প্রতি তারা প্রতিশ্রুতিবদ্ধ থাকলেও ইসরায়েলের অব্যাহত অনুপ্রবেশ আঞ্চলিক স্থিতিশীলতা পুনরুদ্ধারের প্রচেষ্টাকে ব্যাহত করছে। যুক্তরাষ্ট্রের তত্ত্বাবধানে দুই দেশের মধ্যে গোয়েন্দা তথ্য আদান-প্রদান ও সামরিক উত্তেজনা প্রশমনে একটি যৌথ প্রক্রিয়া গঠনের বিষয়ে জানুয়ারিতে সমঝোতা হয়েছে। তবে সিরিয়া বলছে, ইসরায়েলি সেনা প্রত্যাহারের সুস্পষ্ট সময়সীমা ছাড়া স্থায়ী সমাধান কঠিন।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ব্যর্থতা মেনে নেওয়া যায়, কিন্তু প্রতারণা নয়: শিক্ষার্থী আন্দোলন নিয়ে শচীন

ফুটবলকে বিদায় জানালেন জনপ্রিয় আর্জেন্টাইন তারকা

গ্রাহকদের ৪০ লাখ টাকা নিয়ে উধাও ‘পল্লী বন্ধু উন্নয়ন সংস্থা’

বরিশাল বিসিকে কারখানা থেকে শ্রমিকের মরদেহ উদ্ধার

রয়টার্সের প্রতিবেদন / হাসিনাকে ঘিরে চাপ, শুক্রবারই রাষ্ট্রপতির পদত্যাগ

ছেলেকে মারধরের প্রতিবাদ করায় বাবাকে কুপিয়ে জখম

আন্দোলনরত শিক্ষার্থীদের উদ্দেশে যে বার্তা দিলেন মোদি

বাংলাদেশসহ ৬০ দেশের পণ্যে আজ থেকে যুক্তরাষ্ট্রের নতুন শুল্ক কার্যকর

বেনাপোলে অবৈধ ইলিশের চালান আটক

সীমান্তে বিএসএফের পুশইন চেষ্টা ঠেকাল বিজিবি

১০

পাহাড়ি ঢল ও স্লুইসগেটের অব্যবস্থাপনায় বেহাল চকরিয়ার সড়ক

১১

আবারও হবে আর্জেন্টিনা-স্পেন ফাইনাল? পিটিশনের সবশেষ অবস্থা

১২

তেল সংকটের গুজব, ফিলিং স্টেশনে উপচেপড়া ভিড়

১৩

দ্বিপক্ষীয় সম্পর্ক আরও জোরদারের উপায় নিয়ে বাংলাদেশ-ইইউ আলোচনা

১৪

কুয়াকাটায় জেলের জালে ধরা পড়ল ‘সোলজারফিশ’

১৫

বর্ষায় বাড়ছে সাপের উপদ্রব, ২৪ ঘণ্টায় কুষ্টিয়ার হাসপাতালে ১৩ রোগী

১৬

ককরোচ পার্টির বিক্ষোভ / শিক্ষা সচিবকে অপসারণ করল ভারত

১৭

ছুটির দিনে দীর্ঘ সময় যেসব এলাকায় থাকবে না বিদ্যুৎ

১৮

মধ্যরাতে রাস্তায় পুলিশ দম্পতির মারামারি

১৯

শুক্রবার রাজধানীর যেসব এলাকায় মার্কেট বন্ধ

২০
X