কালবেলা ডেস্ক
প্রকাশ : ০১ মার্চ ২০২৬, ০৯:৩৮ এএম
আপডেট : ০২ মার্চ ২০২৬, ০৩:৪০ পিএম
অনলাইন সংস্করণ

খামেনির মৃত্যুর পর নতুন নেতা নিয়োগে আইআরজিসির চাপ

ছবি : সংগৃহীত
ছবি : সংগৃহীত

যুক্তরাষ্ট্রের হামলায় ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলি খামেনির মৃত্যুর পর ক্ষমতার শীর্ষে কে থাকবেন তা নিয়ে শুরু হয়েছে তীব্র টানাপড়েন। সাংবিধানিক প্রক্রিয়া এড়িয়ে দ্রুত নতুন নেতা নিয়োগ দিতে চাপ দিচ্ছে ইসলামি বিপ্লবী গার্ড বাহিনী (আইআরজিসি)। খবর ইরান ইন্টারন্যাশনালের।

কিন্তু ইরানের সংবিধান অনুযায়ী সর্বোচ্চ নেতা নির্বাচনের জন্য দায়িত্বপ্রাপ্ত সংস্থা এসেম্বলি অব এক্সপার্টস দাবি করছে যে চলমান হামলার কারণে নিজেদের মধ্যে বৈঠক ডাকা সম্ভব নয়। তাই আইনগত প্রক্রিয়ার বাইরে গিয়েই নিয়োগ সম্পন্ন করার চেষ্টা চলছে।

এদিকে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যৌথ হামলার পর নিরাপত্তা ও সামরিক কাঠামোর ভেতরে দেখা দিয়েছে অস্থিরতা। চেইন অব কমান্ডের কিছু অংশে ভাঙন, নির্দেশ আদান-প্রদানে বিঘ্ন এবং সমন্বয়হীনতার খবর মিলছে।

কিছু সামরিক কমান্ডার ও সদস্য নিজ নিজ ঘাঁটিতে রিপোর্ট করেননি বলেও জানিয়েছে সংশ্লিষ্ট সূত্র। অব্যাহত হামলায় সামরিক স্থাপনা লক্ষ্যবস্তু হতে পারে; এমন আশঙ্কায় তারা সতর্ক অবস্থানে রয়েছেন।

সবচেয়ে বড় উদ্বেগ আজ রোববার দিনের আলো ফোটার পর দেশজুড়ে নতুন করে বিক্ষোভ ছড়িয়ে পড়তে পারে। এমন পরিস্থিতিতে নেতৃত্ব সংকট, সামরিক অস্থিরতা ও জনঅসন্তোষ; তিন দিক থেকেই চাপের মুখে ইসলামি প্রজাতন্ত্র।

কালবেলা/আইএইচ
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
ঘটনাপ্রবাহ: ইরানে যুক্তরাষ্ট্র-ইসরায়েলের যৌথ হামলা
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ট্রাম্পকে সংকট থেকে বের হতে ‘আরও ভালো পথ’ খুঁজতে বলল ইরান

কেমন থাকবে আজকের ঢাকার আবহাওয়া

ঝুঁকি নিয়ে ভাসমান সেতু পারাপার, ভোগান্তিতে ৭ গ্রামের মানুষ

নয়টি বাণিজ্যিক জাহাজের গতিপথ পরিবর্তন করল যুক্তরাষ্ট্র

হরমুজ প্রণালির নিয়ন্ত্রণ নেওয়ার কোনো আগ্রহ যুক্তরাষ্ট্রের নেই: ট্রাম্প

যুক্তরাষ্ট্র ও সৌদি আরবের মধ্যে বেসামরিক পারমাণবিক সহযোগিতা চুক্তি

দেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভ ৩৬.৪৭ বিলিয়ন ডলার

কারিগরি শিক্ষা অধিদপ্তরে ১৯৭ পদে নিয়োগ, আবেদন অনলাইনে

মাতামুহুরীতে রাতের আঁধারে জমি দখলের চেষ্টা, থানায় অভিযোগ

টিভিতে আজ যত খেলা

১০

নাটোরে ডিঙি নৌকা তৈরির ধুম

১১

কী ঘটেছিল ইতিহাসের এই দিনে

১২

বৃহস্পতিবার রাজধানীর যেসব এলাকায় মার্কেট বন্ধ

১৩

আগামী ২৪ ঘণ্টায় ৪ বিভাগে ‘অতি ভারী’ বৃষ্টির পূর্বাভাস

১৪

আজকের নামাজের সময়সূচি

১৫

বিচার না পেয়ে সিলেট থেকে পায়ে হেঁটে প্রধানমন্ত্রীর দ্বারে বৃদ্ধ ফুকন মিয়া

১৬

বেড়ায় স্কুল ফিডিংয়ে ভয়াবহ অনিয়মের অভিযোগ

১৭

দখল-লিজে বিলীন চকরিয়া-সুন্দরবন

১৮

ফকিরহাটে বাড়ছে ডেঙ্গুর প্রকোপ

১৯

কর্মস্থল ঢাকায়, বেতন শান্তিগঞ্জে: ‘কর্তৃপক্ষের’ কলমের খোঁচায় সেবা বঞ্চিত রোগীরা

২০
X