কালবেলা ডেস্ক
প্রকাশ : ০৩ মার্চ ২০২৬, ০৩:১২ এএম
আপডেট : ০৩ মার্চ ২০২৬, ০৮:৩২ এএম
অনলাইন সংস্করণ

হরমুজ প্রণালিতে মার্কিন ট্যাংকারে ইরানের বিপ্লবী গার্ডের হামলা

হরমুজ প্রণালিতে মার্কিন ট্যাংকারে হামলা চালিয়েছে ইরানের বিপ্লবী গার্ড। ছবি : সংগৃহীত
হরমুজ প্রণালিতে মার্কিন ট্যাংকারে হামলা চালিয়েছে ইরানের বিপ্লবী গার্ড। ছবি : সংগৃহীত

কৌশলগতভাবে অত্যন্ত গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালিতে যুক্তরাষ্ট্র সংশ্লিষ্ট একটি জ্বালানিবাহী ট্যাংকারে হামলা চালিয়েছে ইরানের ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পস (আইআরজিসি)।

ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের সাম্প্রতিক সামরিক অভিযানের প্রতিশোধ হিসেবে এই পাল্টা হামলা চালানো হয়েছে বলে নিশ্চিত করেছে তেহরান।

ইরানের বিপ্লবী গার্ডের দেওয়া এক বিবৃতিতে জানানো হয়েছে, আক্রান্ত জাহাজটির নাম ‘এটিএইচই নোভা’ (ATHE Nova)।

বিবৃতিতে বলা হয়, হরমুজ প্রণালিতে যুক্তরাষ্ট্রের অন্যতম মিত্র এই ট্যাংকারটি দুটি ড্রোন দ্বারা হামলার শিকার হয়েছে। সবশেষ খবর পাওয়া পর্যন্ত জাহাজটিতে আগুন জ্বলছিল।

গত শনিবার থেকে ইরান আনুষ্ঠানিকভাবে হরমুজ প্রণালি বন্ধ করে দেওয়ার ঘোষণা দেয়।

উল্লেখ্য, বিশ্বের মোট জ্বালানি পরিবহনের প্রায় ২০ শতাংশ এই সরু জলপথ দিয়ে সম্পন্ন হয়। ইরানের এই কঠোর পদক্ষেপের ফলে বিশ্বজুড়ে জ্বালানি সরবরাহে বড় ধরনের অনিশ্চয়তা ও তেলের বাজারে অস্থিরতা দেখা দিয়েছে।

গত কয়েক দিনে ইরান অভিমুখে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের বিমান হামলার পর থেকেই তেহরান কঠোর প্রতিশোধের হুঁশিয়ারি দিয়ে আসছিল। হরমুজ প্রণালিতে এই ট্যাংকার হামলাকে সেই প্রতিশ্রুত ‘পাল্টা আঘাতের’ অংশ হিসেবেই দেখছেন প্রতিরক্ষা বিশ্লেষকরা।

সূত্র: এএফপি (AFP)

কালবেলা/এমএসকেএম/আরএম
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

বেলিসিমো রোটনডো নিয়ে বিভ্রান্তি দূর করতে কাজী ফুডের ব্যাখ্যা

‘মনে করো তুমি স্বপ্ন দেখতেছ’ বলে শিক্ষার্থীকে বলাৎকার মাদ্রাসা শিক্ষকের 

সৌদির সঙ্গে পারমাণবিক চুক্তিতে ট্রাম্পের অনুমোদন

জাতিসংঘের মহাসচিব পদে ফিফা সভাপতি ইনফান্তিনোকে দেখতে চান ট্রাম্প

জ্বালানি তেল সংকটের গুজবে রাজশাহীর ফিলিং স্টেশনগুলোতে ভিড়

প্রকৃতির অপরূপ সৃষ্টি বাদামি রঙের ডানার প্রজাপতি ‘খৈরি’ 

সাত লাখ কৃষকের ৬০৫ কোটি টাকা ঋণ মওকুফ

সুষম খাদ্যাভ্যাস ও জাঙ্ক ফুড পরিহার শিশুদের শারীরিক ও মানসিক বিকাশে অপরিহার্য

ইরানকে রাশিয়া ও চীন বিভিন্নভাবে সহায়তা করছে, দাবি পিট হেগসেথের

বাংলাদেশ পল্লী উন্নয়ন বোর্ডে ১৮৫ পদে নিয়োগ, আবেদন শুরু আজ

১০

টিভিতে আজকের যত খেলা

১১

মিনিবাস-ট্রাকের সংঘর্ষে প্রাণ গেল যুবকের

১২

চায়ের গ্লাসে ইস্তাম্বুলের গল্প: প্রতিটি চুমুকে মিশে আছে অটোমান ঐতিহ্য

১৩

স্বর্ণের আজকের বাজারদর

১৪

জর্ডানে হামলায় নিখোঁজ মার্কিন সেনা নিহত বলে ধারণা পেন্টাগনের

১৫

ইতিহাসের এই দিনে স্মরণীয় ঘটনা

১৬

২২ জুলাই / আজকের নামাজের সময়সূচি

১৭

মধ্যপ্রাচ্যের গুরুত্বপূর্ণ নেতা হয়ে উঠতে পারেন জোসেফ আউন: ট্রাম্প

১৮

এমপিওভুক্ত শিক্ষকরা স্থানীয় নির্বাচনে অংশগ্রহণ করতে পারবেন না: ইসি সচিব

১৯

ইরানে টানা ১১তম রাতে হামলা করল যুক্তরাষ্ট্র

২০
X