কালবেলা ডেস্ক
প্রকাশ : ০৭ মার্চ ২০২৬, ০৩:৫১ এএম
আপডেট : ০৭ মার্চ ২০২৬, ০৮:২৭ এএম
অনলাইন সংস্করণ

ইরানকে গণতান্ত্রিক হতে হবে না : ট্রাম্প

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ফাইল ছবি
যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ফাইল ছবি

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, ‘ইরানকে গণতান্ত্রিক হতে হবে না। আমি বলছি এমন একজন নেতা হতে হবে যিনি ভালো কাজ করবেন। যুক্তরাষ্ট্র ও ইসরায়েলকে ভালোভাবে সম্মান দিতে হবে এবং মধ্যপ্রাচ্যের অন্য দেশগুলোকে, আমাদের মিত্রদের সম্মান করবে।’

শুক্রবার (৬ মার্চ) মার্কিন সংবাদমাধ্যম সিএনএনকে ট্রাম্প বলেন, ‘গত এক সপ্তাহ আগে ইরান যেমন ছিল, এখন আর তেমন নেই। এক সপ্তাহ আগে তারা অনেক শক্তিশালী ছিল। এখন তাদের দমিয়ে ফেলা হয়েছে।’

ইরানের নতুন নেতা নির্বাচনে তাকে যুক্ত রাখতে হবে উল্লেখ করে ট্রাম্প বলেন, ‘যিনি নতুন নেতা হবেন তিনি অনেকটা ভেনেজুয়েলার বর্তমান প্রেসিডেন্ট ডেলসি রদ্রিগেজের মতো কাজ করবেন। গত জানুয়ারিতে ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোকে অপহরণ করে মার্কিন সেনাবাহিনী। এরপর ডেলসি প্রেসিডেন্ট হন। যিনি যুক্তরাষ্ট্রের সঙ্গে হাত মিলিয়ে কাজ করছেন।’

ট্রাম্প বলেন, ‘এটি খুব সহজে কাজ করবে। ইরানের বিষয়টি অনেকটা ভেনেজুয়েলায় আমরা যা করেছি সেটির মতো হবে। এ মুহূর্তে সেখানে আমাদের একজন অসাধারণ নেতা আছেন। তিনি খুব ভালো করছেন। ইরানের বিষয়টি ভেনেজুয়েলার মতো কাজ করবে।’

আর এ নেতা যদি আয়াতুল্লাহ খামেনির মতো ধর্মীয় নেতা হন তাতেও সমস্যা নেই উল্লেখ করে ট্রাম্প বলেন, ‘এ ব্যাপারে কোন ব্যক্তি নেতা হচ্ছেন, সেটির ওপর নির্ভর করবে। আমার ধর্মীয় নেতা নিয়ে সমস্যা নেই। আমি অনেক ধর্মীয় নেতার সঙ্গে কাজ করি। যারা অসাধারণ।’

তিনি সিএনএনের কাছে দাবি করেন, মধ্যপ্রাচ্যের দেশগুলো তাদের হয়ে লড়াই করছে।

সূত্র : সিএনএন

কালবেলা/এলএইচ/এমএসকেএম
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

আশুলিয়ায় ফিল্মি স্টাইলে পুলিশ-সন্ত্রাসী গোলাগুলি, জিম্মি উদ্ধার

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ছাদ খসে পড়ছে পলেস্তারা

দেশে কার্যক্রম শুরু করল ব্রিটিশ ফিনটেক প্রতিষ্ঠান ‘ভল্ট’

আকিজ এভিয়েশনের বাণিজ্যিক হেলিকপ্টারের পরিষেবা চালু

২০৩০ বিশ্বকাপে আর্জেন্টিনার জন্য বিশেষ সুবিধা

ডেঙ্গুতে প্রাণহানি বেড়ে ৪০, এক দিনে হাসপাতালে ভর্তি ৪৩৯

হাত জোড় করে শিক্ষক বললেন, ‘তোমরা আমার ক্ষতি করো না’

জাতীয় স্মৃতিসৌধে শ্রদ্ধা জানাবেন ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি

শিক্ষামন্ত্রীর পদত্যাগের পর প্রতিক্রিয়া জানালেন সোনম ওয়াংচুক

নালায় মিলল বস্তাবন্দি বিপুল বুলেট

১০

নজরুল বিশ্ববিদ্যালয় / নারী শিক্ষার্থীকে যৌন হয়রানির অভিযোগ, শিক্ষার্থীদের ৩ দফা দাবি

১১

থানচি থেকে তিন্দুমুখ পর্যন্ত নৌপথে চলাচল বন্ধ ঘোষণা

১২

বৃহত্তর ঢাকা সাংবাদিক ফোরামের সভাপতি নূরুদ্দিন, সম্পাদক মোমিন

১৩

ড্রেসিংরুমে বিশেষ পুরস্কার চালু করল ভারত, প্রথম জিতলেন কে?

১৪

তাঁতীবাজারে জগন্নাথ জিউর মন্দিরের উল্টো রথযাত্রা অনুষ্ঠিত

১৫

ভাড়া বাসায় মিলল সিরীয় বংশোদ্ভূত দ্বৈত নাগরিকের মরদেহ

১৬

আনোয়ারায় ছেলের হাতে বাবা-মা খুন

১৭

ভিডিও বার্তায় এমপির ‘চোখ উপড়ে ফেলার’ হুমকি  

১৮

কুষ্টিয়ায় সাবেক মেয়রের ওপর সন্ত্রাসী হামলা 

১৯

গাছ লাগানোর চেয়ে রক্ষা করাই কঠিন: ভূমিমন্ত্রী

২০
X