কালবেলা ডেস্ক
প্রকাশ : ০৮ মার্চ ২০২৬, ০৩:৫৪ পিএম
আপডেট : ০৮ মার্চ ২০২৬, ০৪:৫০ পিএম
অনলাইন সংস্করণ

কুয়েতের আল আদিরি বিমানঘাঁটিতে হামলা চালাল ইরান

ছবি : সংগৃহীত
ছবি : সংগৃহীত

সংযুক্ত আরব আমিরাতের পর এবার কুয়েতের সামরিক ঘাঁটিতে বড় ধরনের হামলা চালানোর দাবি করেছে ইরান।

ইরানের ইসলামি বিপ্লবী গার্ড কর্পস দাবি করেছে, কুয়েতের আল আদিরি বিমানঘাঁটিতে তাদের ড্রোন ও ক্ষেপণাস্ত্র সফলভাবে আঘাত হেনেছে।

রোববার (৮ মার্চ) ইরানের সংবাদ সংস্থা ফারস নিউজ এজেন্সির প্রতিবেদনের বরাতে এ খবর জানিয়েছে আল জাজিরা।

আইআরজিসির বরাত দিয়ে প্রতিবেদনে বলা হয়েছে, এই হামলায় বিমানঘাঁটির ভেতরে অবস্থিত মার্কিন হেলিকপ্টার মেরামত কেন্দ্র, বিশাল জ্বালানি ট্যাংক এবং গুরুত্বপূর্ণ কমান্ড সেন্টার পুরোপুরি ধ্বংস হয়ে গেছে। ইরানের পক্ষ থেকে এই হামলাকে অত্যন্ত সফল হিসেবে দাবি করা হচ্ছে।

এর আগে কুয়েত সেনাবাহিনী জানিয়েছিল, তাদের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলা শনাক্ত করেছে এবং তা প্রতিহত করার চেষ্টা চালিয়েছে। তবে কুয়েত কর্তৃপক্ষের পক্ষ থেকে ক্ষয়ক্ষতির বিষয়ে রিপোর্ট লেখা পর্যন্ত বিস্তারিত কোনো আনুষ্ঠানিক বিবৃতি পাওয়া যায়নি।

ফারস নিউজের প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে, হামলার পর বিমানঘাঁটিতে ভয়াবহ অগ্নিকাণ্ডের সৃষ্টি হয়েছে। সেখান থেকে এখনো ঘন কালো ধোঁয়া কুণ্ডলী পাকিয়ে উঠছে, যা অনেক দূর থেকেও স্পষ্টভাবে দেখা যাচ্ছে।

মধ্যপ্রাচ্যে চলমান এই উত্তেজনার মধ্যে কুয়েতের ঘাঁটিতে এ হামলা পরিস্থিতিকে আরও জটিল করে তুলবে বলে আশঙ্কা করা হচ্ছে।

উল্লেখ্য, গত ২৮ ফেব্রুয়ারি থেকে ইরানের ওপর যৌথভাবে হামলা শুরু করে যুক্তরাষ্ট্র ও ইসরায়েল। তৎক্ষণাৎ পাল্টা হামলা শুরু করে ইরানও। এর জেরে ইসরায়েল ও মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশে অবস্থিত মার্কিন স্বার্থ-সংশ্লিষ্ট স্থাপনায় হামলা চালাচ্ছে ইরানি বাহিনী।

কালবেলা/আইএইচ/এমএ
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
ঘটনাপ্রবাহ: ইরানে যুক্তরাষ্ট্র-ইসরায়েলের যৌথ হামলা
  • সর্বশেষ
  • জনপ্রিয়

নির্মাণের এক মাস না যেতেই সড়কে গর্ত, নিম্নমানের কাজের অভিযোগ

নাচোলে টিসিবির গুদামে আগুন, নেভাতে গিয়ে ভ্যানচালকের মৃত্যু

মসজিদে নামাজরত ছোট ভাইকে কুপিয়ে হত্যা: এক মাস পর নোয়াখালী থেকে গ্রেপ্তার বড় ভাই

প্রবাসীরা চাইলে বাড়ি পাহারায় মিলবে আনসার সদস্য: সিলেটের ডিসি

সিলেটে অভিযানে তিন হাসপাতালে জরিমানা, একটি সিলগালা

শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগে বৃদ্ধ গ্রেপ্তার

হবিগঞ্জে র‍্যাবের অভিযানে আন্তঃজেলা ডাকাত চক্রের মূলহোতাসহ ৭ জন গ্রেফতার

কাহারোলে মাদকবিরোধী অভিযানে ৭ জনের জেল-জরিমানা

জোয়ার-বর্ষণে বিপর্যস্ত দক্ষিণাঞ্চল, বড় ক্ষতির মুখে কৃষি ও মৎস্য খাত

গাজীপুরে আবাসিক হোটেলের কক্ষে নারীর রক্তাক্ত মরদেহ উদ্ধার, সঙ্গী পলাতক

১০

গায়ে হলুদের স্টেজে আলোকসজ্জার কাজ করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে যুবকের মৃত্যু

১১

আবাসন শিল্প জাতীয় অর্থনীতির অন্যতম চালিকাশক্তি: প্রধানমন্ত্রী

১২

জ্বালানির দাম বাড়ার গুজব, মধ্যরাতে ফিলিং স্টেশনে উপচে পড়া ভিড়

১৩

মসজিদের ভেতরে সাবেক ইউপি চেয়ারম্যানকে কুপিয়ে জখম

১৪

৯ বছর ছিলেন প্রতিদ্বন্দ্বী, এবার সেই ব্রাজিলিয়ান তারকাই মেসির সতীর্থ

১৫

পর্দা উঠছে ২৩তম কমনওয়েলথ গেমসের, উদ্বোধন করবেন রাজা তৃতীয় চার্লস ও রানি ক্যামিলা

১৬

ডিএমপির দুই থানায় নতুন ওসি

১৭

সেই ইকনের পড়ালেখার দায়িত্ব নিচ্ছেন শিক্ষামন্ত্রী

১৮

‘বাংলাদেশি জাতীয়তাবাদের দর্শনই আমাদের অন্তর্ভুক্তিমূলক জাতীয় পরিচয়’

১৯

ব্রাহ্মণপাড়ায় ৩২ কেজি গাঁজাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার

২০
X