কালবেলা ডেস্ক
প্রকাশ : ০৮ মার্চ ২০২৬, ০২:৪৭ পিএম
আপডেট : ০৮ মার্চ ২০২৬, ০২:৫০ পিএম
অনলাইন সংস্করণ

ইরানে যুদ্ধ শুরু করার কোনো দরকারই ছিল না : চীন

ইরান যুদ্ধ হওয়া উচিত ছিল না: মন্তব্য চীনের পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ই
ইরান যুদ্ধ হওয়া উচিত ছিল না: মন্তব্য চীনের পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ই | ছবি : সংগৃহীত

মধ্যপ্রাচ্যে ইরানকে ঘিরে যে যুদ্ধ শুরু হয়েছে তা কখনও হওয়া উচিত ছিল না বলে মন্তব্য করেছেন চীনের পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ই।

রোববার চীনের বার্ষিক রাজনৈতিক সম্মেলনের ফাঁকে তিনি বলেন, ইরানের সরকার পরিবর্তনের চেষ্টা করলে তা সাধারণ মানুষের সমর্থন পাবে না।

তিনি সব দেশকে ইরান ও উপসাগরীয় অঞ্চলের দেশগুলোর সার্বভৌমত্ব ও ভৌগোলিক অখণ্ডতাকে সম্মান করার আহ্বান জানান।

ওয়াং ই আরও বলেন, মধ্যপ্রাচ্যের মানুষই ওই অঞ্চলের প্রকৃত মালিক। তাই ওই অঞ্চলের সমস্যাগুলো সেখানকার দেশগুলোকেই সমাধান করতে হবে। বাইরে থেকে রাজনৈতিক পরিবর্তন চাপিয়ে দেওয়া বা অস্থিরতা সৃষ্টি করা সঠিক পথ নয়।

যুক্তরাষ্ট্রের সঙ্গে পারস্পরিক সম্মানের ভিত্তিতে সম্পর্ক বজায় রাখতে চীন প্রতিশ্রুতিবদ্ধ বলেও জানান তিনি।

উল্লেখ্য, গত ২৮ ফেব্রুয়ারি যুক্তরাষ্ট্র ও ইসরাইল ইরানের বিভিন্ন স্থাপনায় হামলা চালানোর পর মধ্যপ্রাচ্যে উত্তেজনা বেড়ে যায়। এরপর ইরান ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলার মাধ্যমে ইসরাইল ও অঞ্চলে থাকা মার্কিন সামরিক ঘাঁটিগুলোকে লক্ষ্য করে পাল্টা আক্রমণ চালায়। তথ্যসূত্র : শাফাক নিউজ

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

গুলিতে নিহত বাংলাদেশির মরদেহ হস্তান্তর করল বিএসএফ

তিন পজিশন নিয়ে স্কালোনির সংশয়, কেমন হবে আর্জেন্টিনার একাদশ

তাবলীগ জামাতের বয়ান নিয়ে দুপক্ষের তুমুল সংঘর্ষ

আয়াতুল্লাহ খামেনির দাফনের দিনক্ষণ জানাল ইরান 

বাংলাদেশ-জাপান ক্যারিয়ার সেন্টারের যাত্রা শুরু

দেলোয়ার হোসাইন খানের কবিতা : দীপাঞ্জলী

জনগণের রায় না মানলে সেটি জনগণের সরকার হতে পারে না : জামায়াত আমির

প্রথম ম্যাচেই নিয়ম মানেনি মার্কিন ব্রডকাস্টার

বাজেট উপস্থাপনের পর নিত্যপণ্যের দাম বাড়েনি : প্রধানমন্ত্রী

চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়ক দ্রুত ৬ লেনে উন্নীত করা হবে : প্রধানমন্ত্রী

১০

সরকারি ফান্ড কীভাবে অপচয় হচ্ছে, জানালেন প্রতিমন্ত্রী নুর

১১

রোববার হচ্ছে না ইরান-যুক্তরাষ্ট্র চুক্তি

১২

কবরের পাশে দাঁড়িয়ে ডাকছে ছোট্ট ওকেয়া, ‘মাকে এনে দাও’

১৩

মেধাবী প্রকৌশলীদের দেশের কাজে লাগানোর আহ্বান আইনমন্ত্রীর

১৪

সিলেটকে পরিবেশবান্ধব সবুজ নগরী গড়ে তুলব : সিসিক প্রশাসক

১৫

চট্টগ্রামে ভুল চিকিৎসায় নবজাতকের মৃত্যুর অভিযোগ

১৬

আনন্দময় শিক্ষার পরিবেশ তৈরি করতে হবে : শিক্ষামন্ত্রী

১৭

গুণীজনদের জীবদ্দশায় সম্মান জানালে সমাজসেবায় উৎসাহ বাড়বে : মৎস্য ও কৃষিমন্ত্রী

১৮

বাজেটকে স্বাগত জানিয়ে ছাত্রদলের আনন্দ মিছিল

১৯

ডেপুটি স্পিকার নেতৃত্বাধীন সংসদীয় দল ঢাকায় ফিরেছেন

২০
X