কালবেলা ডেস্ক
প্রকাশ : ০৮ মার্চ ২০২৬, ০৫:৪৯ পিএম
আপডেট : ০৮ মার্চ ২০২৬, ০৬:৫৯ পিএম
অনলাইন সংস্করণ

ইরানের আকাশে মেঘের ঘনঘটা, ঝরছে অদ্ভুত ‘কালো বৃষ্টি’

ইরানের আকাশ। ছবি : সংগৃহীত
ইরানের আকাশ। ছবি : সংগৃহীত

ইরানের আকাশে অদ্ভুতভাবে মেঘে ছেয়ে গেছে। দেশটিতে বাসিন্দারা অদ্ভুত ‘কালো বৃষ্টির’ সাক্ষী হয়েছেন। ইরানের জ্বালানি তেলের গুদামে ইসরায়েলি হামলার পর এ পরিস্থিতি তৈরি হয়েছে।

রোববার (০৮ মার্চ) মার্কিন সংবাদমাধ্যম সিএনএনের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

প্রতিবেদনে বলা হয়েছে, রোববার সকালে ঘুম থেকে উঠে শহরটির প্রায় ১ কোটি মানুষ আকাশে অদ্ভুত কালো বৃষ্টি ঝরতে দেখেছেন। রাজধানী তেহরান থেকে সিএনএনের প্রতিনিধি ফ্রেড প্লিটজেনের বর্ণনায় এ তথ্য উঠে এসেছে।

প্লিটজেন বলেন, ইরানের আকাশে কালো পানির মতো বৃষ্টি ঝরছে। মনে হচ্ছে এটি তেলে সিক্ত বা মিশ্রিত পানি। ইসরায়েলের হামলার পর সকালে তেহরানে এমন তেলমিশ্রিত বৃষ্টি ঝরছে।

ইরানের পরিস্থিতি নিয়ে সিএনএনের প্রতিবেদন। ছবি: সংগৃহীত

সিএনএন জানিয়েছে, শনিবার গভীর রাতে শহরের দক্ষিণ ও পশ্চিমে অবস্থিত তেল শোধনাগার এবং স্টোরেজ সাইটগুলোতে ব্যাপক বিমান হামলার পর এই পরিস্থিতির সৃষ্টি হয়েছে। এই হামলার ফলে সৃষ্ট ঘন কালো ধোঁয়ায় আকাশ ছেয়ে গেছে এবং বৃষ্টির সাথে তেল ঝরছে।

বার্তা সংস্থা রয়টার্সের এক ভিডিওতে দেখা গেছে, তেহরানের শাহরান তেল শোধনাগার থেকে আগুনের শিখা ও ধোঁয়া কুণ্ডলী পাকিয়ে উঠছে।

এদিকে তেল উৎপাদন নিয়ে নতুন সিদ্ধান্ত জানিয়েছে কুয়েত। দেশটি তেল উৎপাদন কমানোর ঘোষণা দিয়েছে। ইরানে যুক্তরাষ্ট্র-ইসরায়েলের যৌথ হামলায় জ্বালানি পরিবহন ব্যাহত হওয়ায় এ ঘোষণা দিয়েছে দেশটি।

শনিবার (০৭ মার্চ) বার্তাসংস্থা রয়টার্সের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

প্রতিবেদনে বলা হয়েছে, কুয়েতের জাতীয় তেল কোম্পানি তেল উৎপাদন ও পরিশোধন কার্যক্রম আংশিকভাবে কমিয়ে ফোর্স মেজর ঘোষণা করেছে। রয়টার্সের দেখা একটি বাণিজ্যিক নোটিশে এ তথ্য জানানো হয়েছে। এর আগে যুদ্ধ পরিস্থিতির কারণে ইরাক এবং কাতার তেল ও গ্যাস উৎপাদন কমিয়েছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
ঘটনাপ্রবাহ: ইরানে যুক্তরাষ্ট্র-ইসরায়েলের যৌথ হামলা
  • সর্বশেষ
  • জনপ্রিয়

জাহেদ উর রহমান ইস্যুতে ব্যবস্থা নেবে ঢাকা : পররাষ্ট্রমন্ত্রী

কসম করে তা রক্ষা করতে না পারলে করণীয় কী?

ইরানের সরকার পতনের অভিযান চালিয়ে যাওয়ার ঘোষণা ইসরায়েলের

‎কক্সবাজারে বাস-সিএনজি সংঘর্ষে নিহত ২, আহত ৪ ‎

বেনজীরের দেশে আনা নির্ভর করবে ৩ বিষয়ের ওপর : শিশির মনির

পাকিস্তান বিমানবাহিনীর যুদ্ধবিমান বিধ্বস্ত, নিহত ২ পাইলট

দেশে নিবন্ধিত মোটরসাইকেলের সংখ্যা কত, জানালেন সড়কমন্ত্রী

পর্দার ‘বিউটিকুইন’ শাবানা, আজও দর্শকের হৃদয়ের ‘রানি’

ডা. জাহেদ ইস্যুতে ভারতীয় ভারপ্রাপ্ত হাইকমিশনারকে পররাষ্ট্র মন্ত্রণালয়ের তলব

প্রধানমন্ত্রীর কার্যালয়ে চাকরি, অষ্টম শ্রেণি পাসেও আবেদন

১০

বিরোধীদলীয় নেতার সঙ্গে অস্ট্রেলিয়ার হাইকমিশনারের সাক্ষাৎ

১১

চুক্তি নিয়ে মার্কিন ভাইস প্রেসিডেন্ট বললেন, বিশাল জয়

১২

ইয়ামাল কি খেলবেন আজ, স্পষ্ট করলেন স্পেন কোচ

১৩

যে ৫ ভুল নীরবে সম্পর্ক ভেঙে দেয়

১৪

সিলেটে হাম ও নিউমোনিয়ায় ৬৯ শিশুর মৃত্যু, হাসপাতালে ভর্তি ২৯৭

১৫

ব্রাজিলে হেলিকপ্টার দুর্ঘটনায় মার্কিন সংগীতশিল্পী অলিভার ট্রি নিহত

১৬

মাঠে নামছে বিশ্বকাপের ফেভারিট স্পেন, কখন-কীভাবে দেখবেন

১৭

বেনজীরকে ফেরানোর প্রক্রিয়া শুরু করেছে দুদক : আকতারুল ইসলাম

১৮

৩০ বছর বয়সের পর ত্বক ও চুল বদলে যায় কেন? আসল কারণ জানুন

১৯

গোপালগঞ্জে নিষিদ্ধ ছাত্রলীগের বিক্ষোভ ও সড়ক অবরোধ

২০
X