কালবেলা ডেস্ক
প্রকাশ : ১২ মার্চ ২০২৬, ০১:১১ এএম
আপডেট : ১২ মার্চ ২০২৬, ০১:৪০ এএম
অনলাইন সংস্করণ

লেবানন থেকে ইসরায়েলে একসঙ্গে ছোড়া হলো ১০০ রকেট

রকেট হামলা। ছবি : সংগৃহীত
রকেট হামলা। ছবি : সংগৃহীত

ইসরায়েলকে লক্ষ্য করে একযোগে ১০০টি রকেট নিক্ষেপ করেছে লেবাননভিত্তিক সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহ।

ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনীর দাবি, রকেটগুলো ইসরায়েলের উত্তরাঞ্চলকে লক্ষ্য করে ছোড়া হয়েছে।- খবর টাইমস অব ইসরায়েল

জানা গেছে, লেবাননের বিভিন্ন স্থান থেকে এসব রকেট নিক্ষেপ করা হয়েছে। হামলার পর বন্দর নগরী হাইফাসহ গালিলি ও গোলান উপত্যকা এলাকায় সতর্কতামূলক সাইরেন বেজে ওঠে।

ইসরায়েলের বিরুদ্ধে সাম্প্রতিক সংঘাতে পুনরায় সক্রিয় হওয়ার পর এটিই হিজবুল্লাহর সবচেয়ে বড় রকেট হামলা বলে জানা গেছে।

এদিকে, ইসরায়েলের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক আরও শীতল করার পদক্ষেপ হিসেবে দেশটি থেকে আনুষ্ঠানিকভাবে রাষ্ট্রদূত প্রত্যাহার করেছে ইউরোপের দেশ স্পেন। বুধবার (১১ মার্চ) প্রকাশিত স্পেনের সরকারি গেজেটে এ সিদ্ধান্ত প্রকাশ করা হয়।

এর মাধ্যমে একদিন আগে সরকারের অনুমোদিত পদক্ষেপটি আনুষ্ঠানিকভাবে নিশ্চিত করা হয়েছে। এখন থেকে তেল আবিবে স্পেনের দূতাবাস একজন কর্মকর্তার মাধ্যমে পরিচালিত হবে।

গত বছরের সেপ্টেম্বরে দুই দেশের মধ্যে উত্তেজনা বাড়ার পর মাদ্রিদ তাদের রাষ্ট্রদূতকে ফিরিয়ে নিলো। এই বিরোধের সূত্রপাত হয়, যখন ইসরায়েলের পররাষ্ট্রমন্ত্রী গিডিওন সার স্পেনের প্রধানমন্ত্রী পেদ্রো সানচেজ ঘোষিত কয়েকটি পদক্ষেপের সমালোচনা করেন।

কালবেলা/এফএফ
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

৫০তম বিসিএস / লিখিত পরীক্ষার ছয় হাজার ১৬৫ জন উত্তীর্ণ

বিশ্ববাজারে স্বর্ণের সঙ্গে কমেছে রুপা, প্লাটিনাম ও প্যালাডিয়ামের দাম

বিশ্বকাপ শেষ, ইউরো-কোপা আমেরিকা কবে কখন?

ভারত সরকারের আলোচনার প্রস্তাব প্রত্যাখ্যান করল ককরোচ জনতা পার্টি

কমনওয়েলথ গেমস উপলক্ষে ‘গ্লাসগো’ এখন উৎসবের নগরী

পদ্মা ব্যাংকের ১৪১ পর্ষদ সভা অনুষ্ঠিত

গিফটি ফার্মা কাপ ২০২৬ / এক মঞ্চে দেশের ১২টি শীর্ষস্থানীয় ওষুধ কোম্পানি 

‘গ্রামে চিকিৎসার অভাবে আর কোনো প্রাণ ঝরবে না’

রাস্তার ইট চুরির মামলায় কারাগারে ৪ জন

বিশ্বকাপে ‘পাতানো ম্যাচ’ নিয়ে ফিফার প্রতিবেদন প্রকাশ

১০

ফিলিস্তিনি বন্দি রাখা কারাগারের চারপাশে কুমিরের পরিখা খনন শুরু করেছে ইসরায়েল

১১

৫ বছরে ছানিজনিত অন্ধত্ব নির্মূলের ঘোষণা স্বাস্থ্য প্রতিমন্ত্রীর

১২

বিশ্ববাজারে কমলো স্বর্ণের দাম

১৩

ইকনকে লাখ টাকা দিল কৃষি ব্যাংক, সঙ্গে মাসব্যাপী ছুটি

১৪

১৮ হাজার মাখলুকাত বলা কি সঠিক? জানালেন ইসলামি স্কলার

১৫

বি-১ বোমারু বিমান ব্যবহার করে ইরানে হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র

১৬

গাজী নজরুলকে বহিষ্কারের খবর জানিয়ে সিইসি-স্পিকারকে জামায়াতের চিঠি

১৭

বঙ্গোপসাগরে ধরা পড়ল বিরল ‘প্যারটফিশ’

১৮

বিশ্বের সবচেয়ে দামি ফুটবলার এখন কে

১৯

স্কুলছাত্রী ঝুমা হত্যায় আসামির মৃত্যুদণ্ড, ১৯ কার্যদিবসে বিচার শেষ

২০
X