কালবেলা ডেস্ক
প্রকাশ : ১২ মার্চ ২০২৬, ০৪:২১ এএম
আপডেট : ১২ মার্চ ২০২৬, ০৮:১৯ এএম
অনলাইন সংস্করণ

কাতারে ৯ ব্যালিস্টিক মিসাইল হামলা ইরানের

ব্যালিস্টিক মিসাইল। পুরোনো ছবি
ব্যালিস্টিক মিসাইল। পুরোনো ছবি

উপসাগরীয় দেশ কাতারকে লক্ষ্য করে নতুন করে ৯টি ব্যালিস্টিক মিসাইল এবং কয়েকটি ড্রোন নিক্ষেপ করেছে ইরান। বৃহস্পতিবার কাতারের প্রতিরক্ষামন্ত্রী এ তথ্য জানিয়েছেন। খবর আলজাজিরা

তিনি জানান, নিক্ষেপ করা ৯টি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রের মধ্যে ৮টি প্রতিরক্ষা ব্যবস্থা দিয়ে ভূপাতিত করা হয়েছে। অপর একটি ক্ষেপণাস্ত্র জনবসতিহীন একটি স্থানে গিয়ে পড়েছে, যেখানে কোনো হতাহতের ঘটনা ঘটেনি।

গত ২৮ ফেব্রুয়ারি সংঘাত শুরু হওয়ার পর থেকে কাতারের রাজধানী দোহায় অবস্থিত আল-উদেইদ বিমানঘাঁটি লক্ষ্য করে বারবার হামলার চেষ্টা চালাচ্ছে ইরান।

মধ্যপ্রাচ্যে এটি যুক্তরাষ্ট্রের সবচেয়ে বড় সামরিক ঘাঁটি হিসেবে পরিচিত।

এদিকে, ইসরায়েলের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক আরও শীতল করার পদক্ষেপ হিসেবে দেশটি থেকে আনুষ্ঠানিকভাবে রাষ্ট্রদূত প্রত্যাহার করেছে ইউরোপের দেশ স্পেন। বুধবার (১১ মার্চ) প্রকাশিত স্পেনের সরকারি গেজেটে এ সিদ্ধান্ত প্রকাশ করা হয়।

এর মাধ্যমে একদিন আগে সরকারের অনুমোদিত পদক্ষেপটি আনুষ্ঠানিকভাবে নিশ্চিত করা হয়েছে। এখন থেকে তেলআবিবে স্পেনের দূতাবাস একজন কর্মকর্তার মাধ্যমে পরিচালিত হবে।

গত বছরের সেপ্টেম্বরে দুই দেশের মধ্যে উত্তেজনা বাড়ার পর মাদ্রিদ তাদের রাষ্ট্রদূতকে ফিরিয়ে নিল। এই বিরোধের সূত্রপাত হয়, যখন ইসরায়েলের পররাষ্ট্রমন্ত্রী গিডিওন সার স্পেনের প্রধানমন্ত্রী পেদ্রো সানচেজ ঘোষিত কয়েকটি পদক্ষেপের সমালোচনা করেন।

কালবেলা/এফএফ/এমএসকেএম
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

গ্যাস সরবরাহ নিয়ে সুখবর দিল মন্ত্রণালয়

সৌদি আরবের ওপর হুতিদের নিষেধাজ্ঞা নিয়ে পাকিস্তানের প্রতিক্রিয়া

শাপলা চত্বর থেকেই জুলাই গণঅভ্যুত্থানের ভিত্তি তৈরি হয়েছিল: সানাউল্লাহ খান

কঠোর হলো ভারতীয় বোর্ড, আনল ৫ নতুন নিয়ম

বুয়েটের নতুন প্রোভিসি হলেন ড. মুহাম্মদ শরীফুল ইসলাম

হাদিস অনুযায়ী যে সময় শিশুদের বাইরে রাখা উচিত নয়

বেসরকারি খাতে বিদ্যুৎ বিতরণ ছেড়ে দেওয়ার পরিকল্পনা সরকারের: জ্বালানিমন্ত্রী

স্টোর রুমে নিয়ে শিক্ষার্থীকে ধর্ষণ, প্রধান শিক্ষক গ্রেপ্তার

যশোরে স্কুলছাত্রীকে ধর্ষণের অভিযোগে যুবক গ্রেপ্তার

জুলাই গণঅভ্যুত্থানে হত্যাযজ্ঞ / সাবেক এমপি মনিরুলসহ চারজনকে ট্রাইব্যুনালে হাজিরের নির্দেশ

১০

পিকঅ্যাক্স মাউন্টেনে কোনো পারমাণবিক কার্যক্রম নেই: ইরান

১১

মেসিকে বিশ্বকাপের সেরা ফুটবলার ঘোষণা আইএফএফএইচএসের

১২

নিউইয়র্কে একক কনসার্টে গান শোনাবেন অভিনেতা অপূর্ব

১৩

এনআরবি ব্যাংক-নগদের মধ্যে কৌশলগত অংশীদারত্বের চুক্তি

১৪

দল থেকে বহিষ্কার, গাজী নজরুলের এমপি পদ কি থাকবে?

১৫

সাঁতার জানতেন না কাউসার, সহকর্মীকে উদ্ধারে গিয়ে হারালেন প্রাণ

১৬

রাত ১টার মধ্যে বজ্রবৃষ্টি হতে পারে যেসব অঞ্চলে

১৭

অস্ত্র মামলায় আনিসুল হকের বিরুদ্ধে চার্জগঠন পেছাল

১৮

আইইউবিএটি ও লে মেরিডিয়ান ঢাকার মধ্যে সমঝোতা স্মারক স্বাক্ষর

১৯

কাল মুক্তি পাচ্ছে বিজয়ের বিদায়ী সিনেমা

২০
X