কালবেলা ডেস্ক
প্রকাশ : ১২ মার্চ ২০২৬, ০৮:৫০ পিএম
অনলাইন সংস্করণ

হরমুজ প্রণালি ও মার্কিন ঘাঁটি নিয়ে মোজতবা খামেনির কঠোর বার্তা

ইরানের নতুন সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ মোজতবা খামেনি। ছবি : সংগৃহীত
ইরানের নতুন সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ মোজতবা খামেনি। ছবি : সংগৃহীত

হরমুজ প্রণালি ও মার্কিন ঘাঁটি নিয়ে কঠোর বার্তা দিয়েছেন ইরানের নতুন সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ মোজতবা খামেনি। তিনি হুঁশিয়ারি দিয়ে বলেন, মধ্যপ্রাচ্য থেকে সব মার্কিন ঘাঁটি সরিয়ে নিতে হবে।

বৃহস্পতিবার (১২ মার্চ) প্রথমবারের মতো বক্তব্য দেন ইরানের নতুন সর্বোচ্চ নেতা। এ সময় তিনি এ অবস্থান জানান। রাষ্ট্রীয় টেলিভিশনে তার এ বক্তব্য প্রচারিত হয়েছে।

মোজতবা খামেনি জানান, হরমুজ প্রণালি বন্ধ থাকবে। জাতীয় ঐক্যের আহ্বান জানিয়ে তিনি বলেন, ইরানের শত্রুদের উপর চাপ সৃষ্টির জন্য হরমুজ প্রণালী বন্ধ থাকবে। প্রতিবেশীদের সঙ্গে সম্পর্কের বিষয়ে তিনি বলেন, ইরান তার প্রতিবেশী দেশগুলোর সঙ্গে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক বজায় রাখতে চায়। কেবল সেই সব সামরিক ঘাঁটিকেই ইরান লক্ষ্যবস্তু করবে যেখান থেকে তাদের বিরুদ্ধে হামলা চালানো হবে।

উপসাগরীয় অঞ্চলের সব মার্কিন ঘাঁটি অবিলম্বে বন্ধ করার আহ্বান ইরানের নতুন সর্বোচ্চ নেতা। তিনি বলেন, এই অঞ্চলের সব মার্কিন ঘাঁটি অবিলম্বে সরিয়ে নিতে হবে। অন্যথায় এসব স্থাপনাকে লক্ষ্যবস্তু করা হবে। যুদ্ধ কবে বন্ধ হবে তা উল্লেখ করে মোজতবা খামেনি বলেন, ইরানের জনগণের স্বার্থের ওপর ভিত্তি করে এই সিদ্ধান্ত নেওয়া হবে।

ভাষণে তিনি দেশটির সেনাবাহিনীকে ধন্যবাদ জানিয়েছেন। খামেনি বলেন, আমি সেই সাহসী যোদ্ধাদের ধন্যবাদ জানাতে চাই যারা এমন এক সময়ে দুর্দান্ত কাজ করছেন যখন আমাদের দেশ চাপ এবং আক্রমণের মুখে রয়েছে।

এর আগে ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের সঙ্গে যুদ্ধ শুরুর প্রথম দিনেই ইরানের নতুন সর্বোচ্চ নেতা আহত হয়েছেন বলে জানায় সিএনএন। এতে বলা হয়, হামলায় তার পায়ের হাড় ভেঙে গেছে এবং চোখেও আঘাতের চিহ্ন রয়েছে।

প্রতিবেদনে বলা হয়েছে, ৫৬ বছর বয়সী মোজতবা খামেনির বাম চোখের চারপাশে আঘাতের দাগ রয়েছে। পাশাপাশি তার মুখেও ছোটখাটো আঘাতের চিহ্ন দেখা গেছে। পরিস্থিতি সম্পর্কে অবগত একটি সূত্র এই তথ্য নিশ্চিত করেছে।

এর আগে একটি ইসরায়েলি সূত্র জানিয়েছিল, গত সপ্তাহে হত্যাচেষ্টার সময় তিনি আহত হন। কয়েক দিন ধরেই তার আহত হওয়ার খবর নিয়ে নানা গুজব ছড়িয়ে পড়েছিল।

সাইপ্রাসে নিযুক্ত ইরানের রাষ্ট্রদূত আলিরেজা সালারিয়ান জানিয়েছেন, হামলার সময় মোজতবা খামেনির বাবা ও সাবেক সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলি খামেনি এবং পরিবারের আরও পাঁচ সদস্য নিহত হন। সেই সময়ই তিনি আহত হন।

সর্বোচ্চ নেতা হিসেবে দায়িত্ব নেওয়ার পর থেকে মোজতবা খামেনিকে জনসমক্ষে দেখা যায়নি। আঘাতের কারণেই তিনি প্রকাশ্যে আসছেন না বলে ধারণা করা হচ্ছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
ঘটনাপ্রবাহ: ইরানে যুক্তরাষ্ট্র-ইসরায়েলের যৌথ হামলা
  • সর্বশেষ
  • জনপ্রিয়

নাচোলে টিসিবির গুদামে আগুন, নেভাতে গিয়ে ভ্যানচালকের মৃত্যু

মসজিদে নামাজরত ছোট ভাইকে কুপিয়ে হত্যা: এক মাস পর নোয়াখালী থেকে গ্রেপ্তার বড় ভাই

প্রবাসীরা চাইলে বাড়ি পাহারায় মিলবে আনসার সদস্য: সিলেটের ডিসি

সিলেটে অভিযানে তিন হাসপাতালে জরিমানা, একটি সিলগালা

শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগে বৃদ্ধ গ্রেপ্তার

হবিগঞ্জে র‍্যাবের অভিযানে আন্তঃজেলা ডাকাত চক্রের মূলহোতাসহ ৭ জন গ্রেফতার

কাহারোলে মাদকবিরোধী অভিযানে ৭ জনের জেল-জরিমানা

জোয়ার-বর্ষণে বিপর্যস্ত দক্ষিণাঞ্চল, বড় ক্ষতির মুখে কৃষি ও মৎস্য খাত

গাজীপুরে আবাসিক হোটেলের কক্ষে নারীর রক্তাক্ত মরদেহ উদ্ধার, সঙ্গী পলাতক

গায়ে হলুদের স্টেজে আলোকসজ্জার কাজ করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে যুবকের মৃত্যু

১০

আবাসন শিল্প জাতীয় অর্থনীতির অন্যতম চালিকাশক্তি: প্রধানমন্ত্রী

১১

জ্বালানির দাম বাড়ার গুজব, মধ্যরাতে ফিলিং স্টেশনে উপচে পড়া ভিড়

১২

মসজিদের ভেতরে সাবেক ইউপি চেয়ারম্যানকে কুপিয়ে জখম

১৩

৯ বছর ছিলেন প্রতিদ্বন্দ্বী, এবার সেই ব্রাজিলিয়ান তারকাই মেসির সতীর্থ

১৪

পর্দা উঠছে ২৩তম কমনওয়েলথ গেমসের, উদ্বোধন করবেন রাজা তৃতীয় চার্লস ও রানি ক্যামিলা

১৫

ডিএমপির দুই থানায় নতুন ওসি

১৬

সেই ইকনের পড়ালেখার দায়িত্ব নিচ্ছেন শিক্ষামন্ত্রী

১৭

‘বাংলাদেশি জাতীয়তাবাদের দর্শনই আমাদের অন্তর্ভুক্তিমূলক জাতীয় পরিচয়’

১৮

ব্রাহ্মণপাড়ায় ৩২ কেজি গাঁজাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার

১৯

নিট পরীক্ষার প্রশ্ন ফাঁস বিষয়ে সংসদে আলোচনা হবে: ভারতের স্বাস্থ্যমন্ত্রী

২০
X