কালবেলা ডেস্ক
প্রকাশ : ১৬ মার্চ ২০২৬, ১১:২৫ এএম
অনলাইন সংস্করণ

হামলার পর দুবাই বিমানবন্দরে ফ্লাইট বন্ধ

ছবি : সংগৃহীত
ছবি : সংগৃহীত

ড্রোন হামলার কারণে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটায় দুবাই আন্তর্জাতিক বিমানবন্দরে সাময়িকভাবে ফ্লাইট চলাচল বন্ধ রাখা হয়েছে। সোমবার (১৬ মার্চ) দুবাই নগর কর্তৃপক্ষ এ তথ্য জানিয়েছে।

কর্তৃপক্ষ জানায়, বিমানবন্দরের কাছাকাছি এলাকায় ড্রোন হামলার পর একটি জ্বালানি ট্যাংকে আগুন লাগে। পরে আগুন নিয়ন্ত্রণে আনা হয়েছে। এ ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।

দুবাই সিভিল এভিয়েশন অথরিটি জানিয়েছে, যাত্রী ও কর্মীদের নিরাপত্তার জন্য সতর্কতামূলক ব্যবস্থা হিসেবে সাময়িকভাবে ফ্লাইট বন্ধ রাখা হয়েছে।

মধ্যপ্রাচ্যে সংঘাত শুরুর পর থেকে ইরান সংযুক্ত আরব আমিরাতের দিকে ১ হাজার ৮০০টির বেশি ক্ষেপণাস্ত্র ও ড্রোন নিক্ষেপ করেছে বলে জানা গেছে। তবে দেশটির উন্নত আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা বেশিরভাগ হামলা প্রতিহত করতে সক্ষম হয়েছে।

এরপরও দুবাইয়ের পর্যটন ও বাণিজ্য খাতে প্রভাব পড়তে শুরু করেছে। এর আগে বিমানবন্দরের কাছে দুটি ড্রোন হামলায় অন্তত চারজন আহত হওয়ার খবর পাওয়া যায়।

সংযুক্ত আরব আমিরাতের প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, যুদ্ধ শুরুর পর থেকে দেশটিতে ছয়জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে চারজন বেসামরিক নাগরিক এবং দুজন সামরিক সদস্য রয়েছেন। তবে সামরিক সদস্যরা একটি হেলিকপ্টার দুর্ঘটনায় মারা গেছেন বলে জানানো হয়েছে।

কালবেলা/পিআর/এমএসকেএম
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

বন্যা মোকাবিলায় নির্ভুল পূর্বাভাস ও পরিকল্পিত নগরায়ণের বিকল্প নেই

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের প্রথম বুনিয়াদি প্রশিক্ষণ সম্পন্ন

সাতক্ষীরা-৪ কি হাতছাড়া হচ্ছে জামায়াতের?

সংঘবদ্ধ সাইবার হয়রানির শিকার নজরুল বিশ্ববিদ্যালয়ের নারী শিক্ষক-শিক্ষার্থীরা

দুই দফা বাড়ার পর স্বর্ণের দামে বড় পতন, ভরি কত?

রয়টার্সের প্রতিবেদন / পদত্যাগের সিদ্ধান্ত প্রধানমন্ত্রীকে আগেই জানিয়েছিলেন রাষ্ট্রপতি

নিজ বেতনের টাকায় জুলাই শহীদ পরিবারের পাশে পানিসম্পদ প্রতিমন্ত্রী

‘জনা নায়াগান’ দেখতে গিয়ে নাজেহাল তৃষা কৃষ্ণান

ইরানে টানা ১৩তম রাতে হামলা চালাল যুক্তরাষ্ট্র

কুষ্টিয়া সীমান্তে ৮ জনকে পুশইনের চেষ্টা প্রতিহত করল বিজিবি

১০

পরিত্যক্ত কাভার্ডভ্যানে মিলল সোয়া ৩ কোটি টাকার চোরাচালান পণ্য

১১

রাষ্ট্রপতির পদত্যাগ ইস্যু, দুপুরে দেশে ফিরছেন স্পিকার

১২

ব্যর্থতা মেনে নেওয়া যায়, কিন্তু প্রতারণা নয়: শিক্ষার্থী আন্দোলন নিয়ে শচীন

১৩

ফুটবলকে বিদায় জানালেন জনপ্রিয় আর্জেন্টাইন তারকা

১৪

গ্রাহকদের ৪০ লাখ টাকা নিয়ে উধাও ‘পল্লী বন্ধু উন্নয়ন সংস্থা’

১৫

বরিশাল বিসিকে কারখানা থেকে শ্রমিকের মরদেহ উদ্ধার

১৬

রয়টার্সের প্রতিবেদন / হাসিনাকে ঘিরে চাপ, শুক্রবারই রাষ্ট্রপতির পদত্যাগ

১৭

ছেলেকে মারধরের প্রতিবাদ করায় বাবাকে কুপিয়ে জখম

১৮

আন্দোলনরত শিক্ষার্থীদের উদ্দেশে যে বার্তা দিলেন মোদি

১৯

বাংলাদেশসহ ৬০ দেশের পণ্যে আজ থেকে যুক্তরাষ্ট্রের নতুন শুল্ক কার্যকর

২০
X