কালবেলা ডেস্ক
প্রকাশ : ১৬ মার্চ ২০২৬, ০৩:৪১ পিএম
অনলাইন সংস্করণ

ইরানের ক্ষেপণাস্ত্র হামলায় ফিলিস্তিনি নিহত

আমিরাতের স্থাপনায় ইরানের হামলা। ছবি: সংগৃহীত
আমিরাতের স্থাপনায় ইরানের হামলা। ছবি: সংগৃহীত

ইরানের ক্ষেপণাস্ত্র হামলায় এক ফিলিস্তিনি নিহত হয়েছেন। সংযুক্ত আরব আমিরাতের আবুধাবিতে ক্ষেপণাস্ত্র হামলায় তিনি নিহত হয়েছেন।

সোমবার (১৬ ফেব্রুয়ারি) ইরান ইন্টারন্যাশনালের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

স্থানীয় কর্তৃপক্ষ জানিয়েছে, আবুধাবির আল বাহিয়া এলাকায় একটি বেসামরিক গাড়ির ওপর ক্ষেপণাস্ত্রটি পড়ে। এতে ঘটনাস্থলেই ওই ব্যক্তি নিহত হন।

আবুধাবি কর্তৃপক্ষ জানিয়েছে, হামলার খবর পাওয়ার পরপরই জরুরি সেবা দল ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে কাজ শুরু করে।

এদিকে সংযুক্ত আরব আমিরাতের ফুজাইরাহ বন্দরে একটি ড্রোন হামলার পর সেখানে তেল লোডিং কার্যক্রম সাময়িকভাবে বন্ধ করে দেওয়া হয়েছে। রয়টার্সের প্রতিবেদনে বলা হয়েছে, ড্রোন হামলায় ফুজাইরাহর পেট্রোলিয়াম শিল্পাঞ্চলে আগুন ধরে যায়।

ফুজাইরাহ সরকারের গণমাধ্যম দপ্তর জানিয়েছে, আগুন নিয়ন্ত্রণে আনতে সিভিল ডিফেন্সের সদস্যরা কাজ করছেন। তবে এ ঘটনায় এখন পর্যন্ত কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।

ওমান সাগরের তীরে এবং হরমুজ প্রণালির ঠিক বাইরে অবস্থিত ফুজাইরাহ বন্দর সংযুক্ত আরব আমিরাতের একটি গুরুত্বপূর্ণ তেল রপ্তানি কেন্দ্র। এখান থেকে প্রতিদিন প্রায় ১০ লাখ ব্যারেল মুরবান ক্রুড তেল রপ্তানি করা হয়।

এদিকে সংযুক্ত আরব আমিরাতে সামাজিক যোগাযোগ মাধ্যমে ‘বিভ্রান্তিকর ও মিথ্যা তথ্য’ ছড়ানোর অভিযোগে বাংলাদেশিসহ ৩৫ জনকে গ্রেপ্তার করা হয়েছে। রাজধানী আবুধাবিসহ দেশের বিভিন্ন এলাকা থেকে গ্রেপ্তার করা হয় তাদের।

রোববার (১৫ মার্চ) সংযুক্ত আরব আমিরাতের অ্যাটর্নি জেনারেল ড. হামাদ সাইফ আল শামসি তাদের গ্রেপ্তারের নির্দেশ দেন।

কর্তৃপক্ষ জানিয়েছে, তদন্তে সামাজিক যোগাযোগ মাধ্যমে ইরান-যুক্তরাষ্ট্র-ইসরায়েল যুদ্ধ সংক্রান্ত ভুয়া ফুটেজ ছড়ানোর প্রমাণ মেলায় আসামিদের দ্রুত বিচারের মুখোমুখি করা হবে। গ্রেপ্তারদের মধ্যে বাংলাদেশি ছাড়াও ভারত, পাকিস্তান এবং নেপালের নাগরিকরা আছেন।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
ঘটনাপ্রবাহ: ইরানে যুক্তরাষ্ট্র-ইসরায়েলের যৌথ হামলা
  • সর্বশেষ
  • জনপ্রিয়

২১ দিনে জাবির মেডিকেল সেন্টার থেকে উধাও সাড়ে ১৯ হাজার ওষুধ

প্রবাসী ছেলের জন্য ওষুধ পাঠিয়ে আর বাড়ি ফেরা হলো না মায়ের

‘যার যা কিছু আছে, তাই নিয়ে নদীপাড়ে চলে আসেন, বাঁধ ভাঙছে’

প্রকল্পের অব্যয়িত প্রায় ৪২ লাখ টাকা সরকারি কোষাগারে ফেরত দিলেন ইউএনও

ভারতে পাচারের সময় ব্রাহ্মণবাড়িয়া সীমান্তে ৬৫ কচ্ছপ জব্দ, সালদা নদীতে অবমুক্ত

মহাকবি কায়কোবাদ স্মরণে নবাবগঞ্জে ‘আজান’ কবিতা আবৃত্তি প্রতিযোগিতা

সারাদেশে খাল খননের নামে বালু-মাটি লুটপাট করা হচ্ছে: নাসীরুদ্দীন পাটওয়ারী

গোয়ালন্দে ওয়ে ব্রিজ স্কেলের গার্ডার ভেঙে বন্ধ ওজন কার্যক্রম, ভোগান্তিতে ট্রাকচালকরা

নড়াইল জেলা ‘আমরা জুলাই যোদ্ধা’র আহ্বায়ক জাকারিয়া, সদস্যসচিব সাগর

স্কুলে যাওয়ার পথে ১০ম শ্রেণির ছাত্রী অপহরণের অভিযোগ, থানায় মামলা

১০

নিখোঁজের চারদিন পর বন্ধ ঘর থেকে ববি শিক্ষার্থীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

১১

শাবিপ্রবিতে শিক্ষার্থীকে মারধর, দুই ছাত্রদল নেতাকে বহিষ্কার

১২

ডিমলায় বাড়ছে অনলাইন জুয়ার বিস্তার, উদ্বেগে অভিভাবক ও সচেতন মহল

১৩

বিকেলে বাবার দাফন, রাতে এটিএম বুথে ডিউটি, সকালে এইচএসসি পরীক্ষা

১৪

জুলাই শহীদদের স্মরণে ঢাবি কেন্দ্রীয় মসজিদে ছাত্রদলের দোয়া ও মিলাদ বুধবার

১৫

বিয়ে নিয়ে শুভঙ্করের ফাঁকি, জামায়াত এমপির গোমর ফাঁস করলেন কাজী  

১৬

থাইল্যান্ডে আন্তঃদেশীয় অপরাধ সম্মেলন শেষ, কর্মব্যস্ত সময় কাটালেন আইজিপি

১৭

রাজধানীতে বিএনপি কর্মীকে প্রকাশ্যে কুপিয়ে হত্যা

১৮

আরএফএল কর্মীর রক্তাক্ত মরদেহ উদ্ধার, সহকর্মী পলাতক

১৯

অবৈধ পথে ইতালি যাওয়ার চেষ্টা, হাঙ্গেরিতে বাংলাদেশি যুবকের মৃত্যু

২০
X