বুধবার, ২২ জুলাই ২০২৬, ৭ শ্রাবণ ১৪৩৩
কালবেলা ডেস্ক
প্রকাশ : ১৬ মার্চ ২০২৬, ০৫:৪৩ পিএম
অনলাইন সংস্করণ

নেতানিয়াহুর নতুন ভিডিওটিও ভুয়া, তীব্র হচ্ছে নিহতের গুঞ্জন

ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। ছবি: সংগৃহীত
ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। ছবি: সংগৃহীত

ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুকে ঘিরে ছড়িয়ে পড়া গুজবের মধ্যে তার একটি নতুন ভিডিও সামাজিক মাধ্যমে তীব্র আলোচনার জন্ম দিয়েছে। অনেক ব্যবহারকারী দাবি করছেন, ভিডিওটি কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) দিয়ে তৈরি করা হতে পারে। এর ফলে তার নিহতের গুঞ্জন আরও তীব্র আকার ধারণ করছে।

সোমবার (১৬ মার্চ) এনডিটিভির এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

প্রতিবেদনে বলা হয়েছে, সম্প্রতি সামাজিক মাধ্যমে নেতানিয়াহুর একটি ভিডিও ছড়িয়ে পড়ে। এ ভিডিওতে নেতানিয়াহুর হাতে ছয়টি আঙুল দেখা যাচ্ছে বলে দাবি করা হয়। এরপর থেকেই তার নিরাপত্তা ও অবস্থান নিয়ে নানা জল্পনা শুরু হয়। এরপর রোববার নেতানিয়াহুর ভেরিফায়েড এক্স অ্যাকাউন্ট থেকে একটি ভিডিও পোস্ট করা হয়। ভিডিওতে তাকে জেরুজালেম হিলস এলাকার একটি ক্যাফেতে কফি অর্ডার করতে দেখা যায়। ভিডিওতে তিনি কফি হাতে নিয়ে হাস্যরস করে বলেন, সামাজিক মাধ্যমে তার মৃত্যুর যে খবর ছড়িয়েছে, তা সত্য নয়।

ভিডিওতে তাকে বলতে শোনা যায়, আমি কফির জন্য মরছি। এরপর তিনি বলেন, আপনারা তো আঙুল গুনতে চাইছিলেন, দেখুন এখানে বলে নিজের দুই হাত এগিয়ে দেন তিনি। ভিডিওটির শেষে কফি তুলে তাকে কিছু বলতেও শোনা যায়।

তবে ভিডিওটি পোস্ট হওয়ার পরই এক্সের এআই চ্যাটবট ‘গ্রোক’ দাবি করে, এটি একটি এআই-তৈরি ডিপফেক ভিডিও। প্রতিষ্ঠানটি জানিয়েছে, কফি শপে বসে নেতানিয়াহুর এমনভাবে ইরান বা লেবানন সংক্রান্ত সংবেদনশীল বিষয় নিয়ে কথা বলার কোনো বাস্তব ঘটনা নেই।

এদিকে কয়েকজন সামাজিক মাধ্যম ব্যবহারকারীও ভিডিওটির বিভিন্ন অংশ নিয়ে প্রশ্ন তুলেছেন। কেউ বলেছেন, ভিডিওতে কফির কাপের ভেতরের তরলের আচরণ অস্বাভাবিক, আবার কেউ দাবি করেছেন নেতানিয়াহুর মুখের আকৃতি মাঝেমধ্যে বদলে যাচ্ছে।

তবে ইসরায়েলের প্রধানমন্ত্রীর কার্যালয় এসব গুজবকে ‘ভুয়া খবর’ বলে উড়িয়ে দিয়েছে। এক বিবৃতিতে বলা হয়েছে, এসব সম্পূর্ণ ভিত্তিহীন। প্রধানমন্ত্রী সুস্থ আছেন।

অন্যদিকে জেরুজালেমের ‘দ্য সাটাফ’ নামের ক্যাফেটিও ইনস্টাগ্রামে কয়েকটি ছবি পোস্ট করে জানিয়েছে, সেদিন নেতানিয়াহু সেখানে কফি পান করতে এসেছিলেন। ক্যাফেটির পোস্টে লেখা হয়, আজ আমাদের এখানে প্রধানমন্ত্রী ও তার টিমকে আতিথ্য দিতে পেরে আমরা খুব আনন্দিত।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
ঘটনাপ্রবাহ: ইরানে যুক্তরাষ্ট্র-ইসরায়েলের যৌথ হামলা
  • সর্বশেষ
  • জনপ্রিয়

শাবিপ্রবিতে শিক্ষার্থীকে মারধর, দুই ছাত্রদল নেতাকে বহিষ্কার

ডিমলায় বাড়ছে অনলাইন জুয়ার বিস্তার, উদ্বেগে অভিভাবক ও সচেতন মহল

বিকেলে বাবার দাফন, রাতে এটিএম বুথে ডিউটি, সকালে এইচএসসি পরীক্ষা

জুলাই শহীদদের স্মরণে ঢাবি কেন্দ্রীয় মসজিদে ছাত্রদলের দোয়া ও মিলাদ বুধবার

বিয়ে নিয়ে শুভঙ্করের ফাঁকি, জামায়াত এমপির গোমর ফাঁস করলেন কাজী  

থাইল্যান্ডে আন্তঃদেশীয় অপরাধ সম্মেলন শেষ, কর্মব্যস্ত সময় কাটালেন আইজিপি

রাজধানীতে বিএনপি কর্মীকে প্রকাশ্যে কুপিয়ে হত্যা

আরএফএল কর্মীর রক্তাক্ত মরদেহ উদ্ধার, সহকর্মী পলাতক

অবৈধ পথে ইতালি যাওয়ার চেষ্টা, হাঙ্গেরিতে বাংলাদেশি যুবকের মৃত্যু

নতুন বাংলাদেশ গড়তে এনসিপি প্রতিশ্রুতিবদ্ধ: হাসনাত আব্দুল্লাহ

১০

‘রাজনৈতিক বিভেদের ঊর্ধ্বে থেকে আইনজীবীদের কল্যাণে কাজ করতে হবে’

১১

বিশ্বকাপ ফাইনালের মারামারিতে যে শাস্তি পেতে পারেন আর্জেন্টাইন খেলোয়াড়রা

১২

হিজবুল্লাহর বিরুদ্ধে লড়তে চান সিরিয়ার প্রেসিডেন্ট, দাবি ট্রাম্পের

১৩

হুতিদের হুমকির মুখে লোহিত সাগর থেকে ফিরে গেল ২ সৌদি জাহাজ

১৪

চুক্তি আগস্টে / এবার এয়ারবাসের ১০ উড়োজাহাজ কিনছে সরকার

১৫

উন্নয়ন কোনো দলের নয়, জনগণের অধিকার: মান্নান

১৬

স্থানীয় সরকার নির্বাচনে যাদের প্রার্থী হতে সুযোগ দেবে না ইসি

১৭

কুয়াকাটায় বসতবাড়ি থেকে পদ্ম গোখরা উদ্ধার

১৮

ইরানে হামলা না চালালে আজ ইসরায়েলের অস্তিত্ব থাকত না: ট্রাম্প

১৯

বন্যায় ক্ষতিগ্রস্তদের মাঝে অভিযাত্রিক ফাউন্ডেশনের খাদ্য সহায়তা

২০
X