কালবেলা ডেস্ক
প্রকাশ : ১৭ মার্চ ২০২৬, ০৫:৫২ পিএম
অনলাইন সংস্করণ

যুক্তরাষ্ট্রের হামলার পরও যেভাবে প্রাণে বাঁচলেন মোজতবা খামেনি

ইরানের নতুন সর্বোচ্চ নেতা মোজতবা খামেনি। ছবি : সংগৃহীত
ইরানের নতুন সর্বোচ্চ নেতা মোজতবা খামেনি। ছবি : সংগৃহীত

যুক্তরাষ্ট্র-ইসরায়েলি ক্ষেপণাস্ত্র হামলায় ইরানের নতুন সর্বোচ্চ নেতা মোজতবা খামেনি অল্পের জন্য প্রাণে বেঁচে যান বলে জানা গেছে। হামলার ঠিক কয়েক মিনিট আগে তিনি নিজের বাসভবনের ভেতর থেকে বের হয়ে বাগানে যাওয়ায় প্রাণে রক্ষা পান বলে এক ফাঁস হওয়া অডিওতে উঠে এসেছে।

ব্রিটিশ গণমাধ্যম দ্য টেলিগ্রাফের হাতে আসা ওই অডিওতে বলা হয়, রাজধানী তেহরানে অবস্থিত খামেনি পরিবারের কম্পাউন্ডে স্থানীয় সময় সকাল ৯টা ৩২ মিনিটে ইসরায়েলি ক্ষেপণাস্ত্র আঘাত হানে। এতে মোজতবা খামেনির বাবা ও ইরানের সাবেক সর্বোচ্চ নেতা আলি খামেনিসহ দেশটির শীর্ষ পর্যায়ের কয়েকজন কর্মকর্তা নিহত হন।

ফাঁস হওয়া অডিও বার্তাটি মূলত খামেনির দপ্তরের প্রটোকল প্রধান মাজহার হোসেনির। এতে তিনি হামলার বিস্তারিত বর্ণনা দেন। অডিওতে তিনি জানান, হামলার সময় মোজতবা খামেনি ঘরের বাইরে ‘কিছু কাজের জন্য’ বের হয়েছিলেন। ঠিক সেই সময়ই ভবনটিতে একাধিক ক্ষেপণাস্ত্র আঘাত হানে।

এই হামলায় খামেনির পায়ে সামান্য আঘাত লাগে। তবে তার স্ত্রী ও সন্তান ঘটনাস্থলেই নিহত হন বলে অডিওতে দাবি করা হয়েছে। এছাড়া তার শ্যালকও নিহত হন এবং বিস্ফোরণের তীব্রতায় দেহ মাথা থেকে বিচ্ছিন্ন হয়ে যায়।

হামলায় ইরানের সামরিক দপ্তরের প্রধান মোহাম্মদ সিরাজিও নিহত হন। তাকে লক্ষ্য করে হামলা চালানো হয়েছিল বলে দাবি করা হয়।

অডিওতে আরও বলা হয়, খামেনি পরিবারের পুরো কম্পাউন্ডকে একযোগে লক্ষ্য করে একাধিক স্থানে ক্ষেপণাস্ত্র হামলা চালানো হয়, যেন পুরো নেতৃত্ব কাঠামো ধ্বংস করে দেওয়া যায়।

এদিকে ইরানের ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পস প্রধান মোহাম্মদ পাকপৌর এবং প্রতিরক্ষামন্ত্রী আজিজ নাসিরজাদাসহ আরও কয়েকজন শীর্ষ কর্মকর্তা ওই হামলায় নিহত হয়েছেন বলে বিভিন্ন সূত্রে জানা গেছে।

হামলার পর থেকে মোজতবা খামেনিকে প্রকাশ্যে দেখা যায়নি। তার শারীরিক অবস্থা নিয়েও বিভিন্ন মহলে জল্পনা তৈরি হয়েছে। এমনকি মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পও তার বেঁচে থাকা নিয়ে সন্দেহ প্রকাশ করেছেন।

কালবেলা/আইএইচ/এমএ
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ফকিরহাটে বাড়ছে ডেঙ্গুর প্রকোপ

কর্মস্থল ঢাকায়, বেতন শান্তিগঞ্জে: ‘কর্তৃপক্ষের’ কলমের খোঁচায় সেবা বঞ্চিত রোগীরা

ভাইরাসের আক্রমণে ক্ষেতেই পচছে আখ, লোকসানের শঙ্কায় টাঙ্গাইলের কৃষক

অনিয়মের অভিযোগে সড়ক নির্মাণের কাজ বন্ধ করে দিলেন এলাকাবাসী

বাবার অসুস্থতার কথা বলে ৭ বছরের শিশুকে অপহরণ, চাচাসহ গ্রেপ্তার ৩

আমরা চলছিলাম মদিনার দিকে, হঠাৎ দেখি কাফেলা যাচ্ছে আমেরিকার দিকে: মুফতি ফয়জুল করিম

হাতিয়ায় অস্বাভাবিক জোয়ারে ক্ষতিগ্রস্ত ৮০০ মিটার বেড়িবাঁধ, আতঙ্কে উপকূলবাসী

নির্মাণের এক মাস না যেতেই সড়কে গর্ত, নিম্নমানের কাজের অভিযোগ

নাচোলে টিসিবির গুদামে আগুন, নেভাতে গিয়ে ভ্যানচালকের মৃত্যু

মসজিদে নামাজরত ছোট ভাইকে কুপিয়ে হত্যা: এক মাস পর নোয়াখালী থেকে গ্রেপ্তার বড় ভাই

১০

প্রবাসীরা চাইলে বাড়ি পাহারায় মিলবে আনসার সদস্য: সিলেটের ডিসি

১১

সিলেটে অভিযানে তিন হাসপাতালে জরিমানা, একটি সিলগালা

১২

শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগে বৃদ্ধ গ্রেপ্তার

১৩

হবিগঞ্জে র‍্যাবের অভিযানে আন্তঃজেলা ডাকাত চক্রের মূলহোতাসহ ৭ জন গ্রেফতার

১৪

কাহারোলে মাদকবিরোধী অভিযানে ৭ জনের জেল-জরিমানা

১৫

জোয়ার-বর্ষণে বিপর্যস্ত দক্ষিণাঞ্চল, বড় ক্ষতির মুখে কৃষি ও মৎস্য খাত

১৬

গাজীপুরে আবাসিক হোটেলের কক্ষে নারীর রক্তাক্ত মরদেহ উদ্ধার, সঙ্গী পলাতক

১৭

গায়ে হলুদের স্টেজে আলোকসজ্জার কাজ করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে যুবকের মৃত্যু

১৮

আবাসন শিল্প জাতীয় অর্থনীতির অন্যতম চালিকাশক্তি: প্রধানমন্ত্রী

১৯

জ্বালানির দাম বাড়ার গুজব, মধ্যরাতে ফিলিং স্টেশনে উপচে পড়া ভিড়

২০
X