কালবেলা ডেস্ক
প্রকাশ : ২২ মার্চ ২০২৬, ১০:০৯ পিএম
অনলাইন সংস্করণ

সৌদি থেকে ইরানের দূতাবাসের পাঁচ কর্মীকে বহিষ্কার

তাদের ২৪ ঘণ্টার মধ্যে সৌদি আরব ছাড়ার নির্দেশ দেওয়া হয়েছে। ছবি : সংগৃহীত
তাদের ২৪ ঘণ্টার মধ্যে সৌদি আরব ছাড়ার নির্দেশ দেওয়া হয়েছে। ছবি : সংগৃহীত

সৌদি আরবের ভূখণ্ডে বারবার হামলার প্রতিবাদে ইরানের সামরিক অ্যাটাশেসহ দূতাবাসের পাঁচ কর্মীকে বহিষ্কার করেছে রিয়াদ। তাদের ২৪ ঘণ্টার মধ্যে সৌদি আরব ছাড়ার নির্দেশ দেওয়া হয়েছে। শনিবার সৌদি পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে জানায়, তারা রিয়াদে নিযুক্ত ইরানের ‘সামরিক অ্যাটাশে, সহকারী সামরিক অ্যাটাশে এবং মিশনের আরও তিন কর্মী’কে অবাঞ্ছিত ঘোষণা করেছে।

রিয়াদের পক্ষ থেকে এমন এক সময়ে এ সিদ্ধান্ত এসেছে, যখন ইরানে যুক্তরাষ্ট্র-ইসরায়েলের হামলাকে ঘিরে অঞ্চলটির পরিস্থিতি আরও অস্থির হয়ে উঠেছে। সৌদি আরবসহ পারস্য উপসাগরীয় অঞ্চলের অন্যান্য দেশে হামলা চালাচ্ছে আক্রান্ত ইরান।

তেহরানের দাবি, উপসাগরীয় অঞ্চলের বিভিন্ন দেশে থাকা যুক্তরাষ্ট্রের সামরিক ঘাঁটি ও স্বার্থসংশ্লিষ্ট স্থাপনায় তারা হামলা চালাচ্ছে। তবে ইরানের হামলায় দেশগুলোর বেসামরিক কেন্দ্র ও জ্বালানি স্থাপনাও ক্ষতিগ্রস্ত হচ্ছে। এর ফলে পুরো অঞ্চলে বিশৃঙ্খলার সৃষ্টি হয়েছে এবং বৈশ্বিক জ্বালানিবাজার অস্থিতিশীল হয়ে পড়েছে।

রিয়াদ জানিয়েছে, যুদ্ধ শুরুর পর থেকে ইরান শত শত ক্ষেপণাস্ত্র ও ড্রোন দিয়ে সৌদি আরবে হামলা চালিয়েছে। তবে অধিকাংশ ক্ষেপণাস্ত্র ও ড্রোন প্রতিহত করা হয়েছে। হামলায় দেশটির পূর্বাঞ্চলের জ্বালানি স্থাপনা ও রাজধানী রিয়াদ বারবার লক্ষ্যবস্তু হয়েছে। চলতি মাসের শুরুতে রিয়াদে মার্কিন দূতাবাস লক্ষ্য করে দুটি ড্রোন হামলাও চালানো হয়।

শনিবারের বিবৃতির আগে সৌদি পররাষ্ট্রমন্ত্রী প্রিন্স ফয়সাল বিন ফারহান আল সৌদ বলেন, ইরানের ওপর ‘বিশ্বাস ভেঙে গেছে’। তার দেশের আত্মরক্ষার অধিকার রয়েছে। সৌদি আরব ও অন্য উপসাগরীয় দেশগুলোর গুরুত্বপূর্ণ সক্ষমতা রয়েছে দাবি করে তিনি বলেন, যা প্রয়োজন হলে তারা ব্যবহার করবেন।

সাত বছর পর ২০২৩ সালে চীনের মধ্যস্থতায় সৌদি আরব ও ইরানের মধ্যে কূটনৈতিক সম্পর্ক আবার স্থাপিত হয়েছিল। এখন তা আবার তলানিতে এসে ঠেকেছে। শনিবার দেওয়া বিবৃতিতে সৌদি পররাষ্ট্র মন্ত্রণালয় জানায়, ইরানের অব্যাহত হামলা বর্তমান ও ভবিষ্যতের সম্পর্কের ক্ষেত্রে ‘ভয়াবহ পরিণতি’ ডেকে আনবে।

কালবেলা/জিএম
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

বঙ্গোপসাগরে ধরা পড়ল বিরল ‘প্যারটফিশ’

বিশ্বের সবচেয়ে দামি ফুটবলার এখন কে

স্কুলছাত্রী ঝুমা হত্যায় আসামির মৃত্যুদণ্ড, ১৯ কার্যদিবসে বিচার শেষ

‘চোখের বদলে চোখ’, যুক্তরাষ্ট্রকে কড়া হুঁশিয়ারি ইরানের পররাষ্ট্রমন্ত্রীর

শেখ হাসিনার সঙ্গে ফোনালাপের দাবি উড়িয়ে দিলেন রাষ্ট্রপতি

আগামীকালই পদত্যাগ করছেন রাষ্ট্রপতি

চট্টগ্রাম বোর্ডে পুনরায় শুরু হচ্ছে এইচএসসি পরীক্ষা

‘এখানে সরকারের কোনো পদক্ষেপ নেই’, রাষ্ট্রপতির পদত্যাগের গুঞ্জনে স্বরাষ্ট্রমন্ত্রী

পিরোজপুরে জামায়াতে ইসলামীর কার্যালয়ের সামনে আগুন

শিক্ষার্থী বিক্ষোভে দিল্লির ১৬ মেট্রো স্টেশন বন্ধ

১০

ইরানে যুক্তরাষ্ট্র-ইসরায়েলের আগ্রাসন নিয়ে চীনের প্রতিক্রিয়া

১১

সীমান্তে ৭ পুশইন: দুজনের খোঁজ মিলেলেও নিরুদ্দেশ ৫

১২

মেয়াদোত্তীর্ণ বিস্কুট-পাউরুটি দিয়ে তৈরি হতো খাবার, লাখ টাকা জরিমানা

১৩

নজরুলের ভিডিওকাণ্ডে দ্বিতীয় দিনের বিক্ষোভ, আলোচনায় নতুন ভিডিও

১৪

যুক্তরাষ্ট্রের প্রতিনিধি পরিষদে ১ দশমিক ১৫ ট্রিলিয়ন ডলারের প্রতিরক্ষা বিল পাস

১৫

আর্জেন্টিনার বর্তমান দলের কারা খেলবেন ২০৩০ বিশ্বকাপ, আগেই বিদায় নিবেন যারা!

১৬

উচ্চশিক্ষা রূপান্তরে ৫ বছর মেয়াদি জাতীয় কর্মপরিকল্পনা চূড়ান্ত করছে ইউজিসি

১৭

থাইল্যান্ডে নিরাপত্তা চৌকিতে হামলা, নিহত ৫ আধাসামরিক সদস্য

১৮

ব্রাহ্মণবাড়িয়ায় ব্যাংক কর্মকর্তাকে হত্যা, প্রধান আসামি ঢাকায় গ্রেপ্তার

১৯

থাকবে যেসব সুবিধা  / আগস্টেই মিলবে ‘প্রবাসী কার্ড’, কারা আগে পাবেন?

২০
X