কালবেলা ডেস্ক
প্রকাশ : ২৬ মার্চ ২০২৬, ০৯:১৫ পিএম
অনলাইন সংস্করণ

মার্কিন এফ-১৮ যুদ্ধবিমানে ইরানের হামলা, ব্যাপক ক্ষতি

মার্কিন এফ-১৮ যুদ্ধবিমানে হামলা। ছবি: সংগৃহীত
মার্কিন এফ-১৮ যুদ্ধবিমানে হামলা। ছবি: সংগৃহীত

মার্কিন এফ-১৮ যুদ্ধবিমানে হামলা চালিয়েছে ইরান। এতে বিমানের ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। চলমান সংঘাতে নিজেদের পাল্টা সামরিক অভিযানের অংশ হিসেবে এ হামলা চালানো হয়েছে। দেশটির খাতাম আল-আম্বিয়া কেন্দ্রীয় সদর দপ্তরের মুখপাত্র এ হামলার দাবি করেছে।

বৃহস্পতিবার (২৬ মার্চ) তাসনিম নিউজের এক প্রতিবেদনে এ তথ্য জানানে হয়েছে।

খাতাম আল-আম্বিয়া কেন্দ্রীয় সদর দপ্তরের মুখপাত্র জানিয়েছেন, ৭৯তম ধাপে ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পসের (আইআরজিসি) এয়ারোস্পেস ফোর্স ও নৌবাহিনী ইসরায়েলি সেনাবাহিনীর স্যাটেলাইট গ্রহণ কেন্দ্র এবং বিভিন্ন সামরিক ঘাঁটিকে লক্ষ্য করে ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালিয়েছে। লক্ষ্যবস্তুগুলোর মধ্যে রয়েছে আল আজরাক (মুয়াফফাক সালতি) ঘাঁটি, শায়খ ঈসা, আলি আল সালেম এবং ক্যাম্প আরিফজান-এ অবস্থিত মার্কিন ঘাঁটি।

৮০তম ধাপে উত্তরাঞ্চলীয় অধিকৃত ফিলিস্তিন অঞ্চলে ইসরায়েলের কৌশলগত ও সামরিক স্থাপনায় ব্যাপক ক্ষেপণাস্ত্র হামলা চালানো হয়েছে। একই সময়ে হিজবুল্লাহর আক্রমণও চলছিল বলে উল্লেখ করা হয়েছে।

তাসনিম নিউজ জানিয়েছে, ৮১তম ধাপে ‘এমাদ’, ‘কিয়াম’, ‘খোররামশাহর-৪’ এবং ‘কদর’ ক্ষেপণাস্ত্র ব্যবহার করে ৭০টিরও বেশি স্থানে আঘাত হানা হয়েছে। এসব স্থানের মধ্যে হাইফা, দিমোনা এবং হাদেরা উল্লেখযোগ্য। এছাড়া যুক্তরাষ্ট্রের একটি এফ-১৮ যুদ্ধবিমান চাবাহার উপকূলের কাছে ইরানের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থার আঘাতে ক্ষতিগ্রস্ত হয়েছে।

প্রতিবেদনে বলা হয়েছে, ইরানের ক্ষেপণাস্ত্র হামলায় এরবিলে মার্কিন বাহিনীর অবস্থান লক্ষ্যবস্তু করা হয়েছে। একই সঙ্গে ইরানি নৌবাহিনীর ক্রুজ ক্ষেপণাস্ত্র হামলার কারণে ইউএসএস আব্রাহাম লিংকন যুদ্ধজাহাজের অবস্থান পরিবর্তন করতে হয়েছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
ঘটনাপ্রবাহ: ইরানে যুক্তরাষ্ট্র-ইসরায়েলের যৌথ হামলা
  • সর্বশেষ
  • জনপ্রিয়

বুধবার রাজধানীর যেসব এলাকায় মার্কেট বন্ধ

দুপুর ১টার মধ্যে দেশের যেসব অঞ্চলে ভারি বৃষ্টি হতে পারে

এমপির নির্দেশে উন্মুক্ত হলো তিন বছর ধরে বন্ধ কালভার্ট, জলাবদ্ধতা থেকে মুক্তি ৩০০ পরিবারের

জামায়াত এমপি গাজী নজরুলের থেকে ৫৭ বছরের ছোট তার দ্বিতীয় স্ত্রী

ইরান যুদ্ধে যুক্তরাষ্ট্রের ব্যয় ৩৭.৫ বিলিয়ন ডলার

চাটখিলে সাংবাদিককে হুমকি, থানায় লিখিত অভিযোগ ভুক্তভোগীর

২১ দিনে জাবির মেডিকেল সেন্টার থেকে উধাও সাড়ে ১৯ হাজার ওষুধ

প্রবাসী ছেলের জন্য ওষুধ পাঠিয়ে আর বাড়ি ফেরা হলো না মায়ের

‘যার যা কিছু আছে, তাই নিয়ে নদীপাড়ে চলে আসেন, বাঁধ ভাঙছে’

প্রকল্পের অব্যয়িত প্রায় ৪২ লাখ টাকা সরকারি কোষাগারে ফেরত দিলেন ইউএনও

১০

ভারতে পাচারের সময় ব্রাহ্মণবাড়িয়া সীমান্তে ৬৫ কচ্ছপ জব্দ, সালদা নদীতে অবমুক্ত

১১

মহাকবি কায়কোবাদ স্মরণে নবাবগঞ্জে ‘আজান’ কবিতা আবৃত্তি প্রতিযোগিতা

১২

সারাদেশে খাল খননের নামে বালু-মাটি লুটপাট করা হচ্ছে: নাসীরুদ্দীন পাটওয়ারী

১৩

গোয়ালন্দে ওয়ে ব্রিজ স্কেলের গার্ডার ভেঙে বন্ধ ওজন কার্যক্রম, ভোগান্তিতে ট্রাকচালকরা

১৪

নড়াইল জেলা ‘আমরা জুলাই যোদ্ধা’র আহ্বায়ক জাকারিয়া, সদস্যসচিব সাগর

১৫

স্কুলে যাওয়ার পথে ১০ম শ্রেণির ছাত্রী অপহরণের অভিযোগ, থানায় মামলা

১৬

নিখোঁজের চারদিন পর বন্ধ ঘর থেকে ববি শিক্ষার্থীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

১৭

শাবিপ্রবিতে শিক্ষার্থীকে মারধর, দুই ছাত্রদল নেতাকে বহিষ্কার

১৮

ডিমলায় বাড়ছে অনলাইন জুয়ার বিস্তার, উদ্বেগে অভিভাবক ও সচেতন মহল

১৯

বিকেলে বাবার দাফন, রাতে এটিএম বুথে ডিউটি, সকালে এইচএসসি পরীক্ষা

২০
X