কালবেলা ডেস্ক
প্রকাশ : ২৭ মার্চ ২০২৬, ০১:২২ পিএম
আপডেট : ২৭ মার্চ ২০২৬, ০১:২৪ পিএম
অনলাইন সংস্করণ

যুদ্ধের মধ্যেও দৈনিক ১৩৯ মিলিয়ন ডলার আয় করছে ইরান

মোজতবা খামেনির ছবি হাতে ইরানী নারীরা। ছবি : সংগৃহীত
মোজতবা খামেনির ছবি হাতে ইরানী নারীরা। ছবি : সংগৃহীত

মধ্যপ্রাচ্য ও হরমুজ প্রণালি ঘিরে যুদ্ধের অস্থিরতায় বৈশ্বিক জ্বালানি বাজারে ধাক্কা লাগলেও, সেই পরিস্থিতিতেই দৈনিক ১৩৯ মিলিয়ন ডলার আয় করছে ইরান। তেলের দাম বাড়া ও রপ্তানি চালু রাখতে পারার সুযোগে দেশটি প্রতিদিন এই বিপুল পরিমাণ অর্থ আয় করছে। আর এটি যুদ্ধের মধ্যেও তাদের অর্থনৈতিক অবস্থান শক্তিশালী রাখছে। খবর এনডিটিভির।

সংবাদমাধ্যমটি বলছে, হরমুজ প্রণালি সংকটের মধ্যেই তেল বিক্রি থেকে প্রতিদিন বিপুল পরিমাণ আয় করছে ইরান। এক প্রতিবেদনে বলা হয়েছে, যুদ্ধ শুরুর পর তেলের দাম বেড়ে যাওয়ায় দেশটি অতিরিক্ত প্রায় দেড়শো মিলিয়ন ডলার আয় করেছে। সংঘাতের কারণে বৈশ্বিক বাজারে তেলের দাম বাড়লেও, হরমুজ প্রণালি ব্যবহার করতে পারা একমাত্র বড় রপ্তানিকারক হিসেবে ইরান এই পরিস্থিতি থেকে লাভবান হচ্ছে।

মূলত যুদ্ধ শুরুর পর থেকে ইরান দুইভাবে সুবিধা পাচ্ছে। একদিকে তাদের প্রধান তেল ইরানিয়ান লাইট আন্তর্জাতিক মানদণ্ড ব্রেন্ট তেলের তুলনায় গত ১০ মাসের মধ্যে সবচেয়ে কম ছাড়ে বিক্রি হচ্ছে। অন্যদিকে ব্রেন্ট তেলের দাম ব্যারেলপ্রতি ১০০ ডলারের ওপরে উঠে গেছে।

এই মাসে ইরানের তেল রপ্তানি দৈনিক প্রায় ১৬ লাখ ব্যারেলে পৌঁছেছে, এটি যুদ্ধের আগের স্তরের কাছাকাছি। তেলবাহী জাহাজগুলো খার্গ দ্বীপ টার্মিনাল থেকে তেল নিয়ে হরমুজ প্রণালি দিয়ে পারস্য উপসাগর ছাড়ছে এবং সাম্প্রতিক সময়ে এই কার্যক্রম আরও বেড়েছে।

অন্যদিকে উপসাগরীয় অঞ্চলের অন্যান্য তেল রপ্তানিকারক দেশগুলোর ক্ষেত্রে কার্যত অবরোধ বজায় রয়েছে, ফলে তাদের রপ্তানি ব্যাহত হচ্ছে।

যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের বিমান হামলা চললেও, ইরান তাদের অর্থনৈতিক প্রবাহ বজায় রাখতে সক্ষম হওয়ায় সেই সামরিক চাপ অনেকটাই কম কার্যকর হয়েছে। এমনকি যুদ্ধের কারণে তেলের দাম নিয়ন্ত্রণে রাখতে যুক্তরাষ্ট্র সমুদ্রপথে থাকা কিছু ইরানি তেলের ওপর সাময়িকভাবে নিষেধাজ্ঞা স্থগিত করেছে।

তথ্য অনুযায়ী, মার্চ মাসে ইরান তাদের ইরানিয়ান লাইট তেল বিক্রি করে প্রতিদিন প্রায় ১৩৯ মিলিয়ন ডলার করে আয় করছে, যা ফেব্রুয়ারিতে ছিল ১১৫ মিলিয়ন ডলার।

এছাড়া আন্তর্জাতিক বাজারে ব্রেন্ট তেলের তুলনায় ইরানি তেলের মূল্যছাড় কমে ব্যারেলপ্রতি ২.১০ ডলারে নেমে এসেছে, যা প্রায় এক বছরের মধ্যে সর্বনিম্ন। যুদ্ধের আগে এই ব্যবধান ছিল ১০ ডলারের বেশি।

উচ্চমূল্যে তেল বিক্রি ইরানের জন্য গুরুত্বপূর্ণ, কারণ সাম্প্রতিক হামলায় দেশটির অবকাঠামো ক্ষতিগ্রস্ত হয়েছে এবং অর্থনীতি পুনর্গঠনে বড় বিনিয়োগ প্রয়োজন হবে। একই সঙ্গে পাল্টা হামলায় ব্যবহৃত অস্ত্রও পুনরায় মজুদ করতে হবে।

ইরানের প্রধান তেল রপ্তানি কেন্দ্র খার্গ দ্বীপে যুক্তরাষ্ট্র কেবল সামরিক স্থাপনায় হামলা চালিয়েছে, তেল অবকাঠামো অক্ষত রয়েছে। ইউরোপীয় ইউনিয়নের কপার্নিকাস ব্রাউজার-এর স্যাটেলাইট ছবিতে দেখা গেছে, সেখানে নিয়মিত বড় তেলবাহী জাহাজ ভিড়ছে এবং তেল লোড হচ্ছে।

এছাড়া ইরান হরমুজ প্রণালির বাইরে অবস্থিত জাস্ক টার্মিনাল থেকেও তেল পাঠাচ্ছে, যদিও সেখানে সাধারণত কম জাহাজ লোড হয়। এমনকি প্রণালি দিয়ে যাতায়াতকারী কিছু বাণিজ্যিক জাহাজ থেকে ট্রানজিট ফি বাবদ সর্বোচ্চ ২০ লাখ ডলার পর্যন্ত আয় করছে ইরান।

কালবেলা/আইএইচ/এমএসকেএম
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

যুক্তরাষ্ট্র, ইসরায়েল ও রাশিয়ার বিরোধিতার মধ্যেই মেয়াদ বাড়ল ভলকার টুর্কের 

যৌন হয়রানির দায়ে আইসিসি প্রসিকিউটর করিম খান স্থায়ী বরখাস্ত

পাকিস্তানে গাড়িবোমা বিস্ফোরণ, নিহত ২৭

শিবগঞ্জ ও মোকামতলায় দিনব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচি

রাজধানীতে গুলিবিদ্ধ যুবদল কর্মীর মৃত্যু, আহত আরও ৩

আগের বক্তব্যের ব্যাখ্যা দিলেন সাতক্ষীরার এমপি খালেক

ভুলের জন্য নাহিদ ইসলামদের উচিত দুঃখপ্রকাশ করা: রাশেদ খাঁন

রাজধানীতে যুবদল নেতাসহ গুলিবিদ্ধ ২

সাহাবুদ্দিনসহ যেসব রাষ্ট্রপতি মেয়াদ শেষ করতে পারেননি

শনিবার টানা ৯ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না যেসব এলাকায়

১০

কয়েল জ্বালাতে গিয়ে ভয়াবহ বিস্ফোরণ, দগ্ধ শ্রমিক দম্পতি

১১

পেয়ারা পাড়তে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে যুবকের মৃত্যু

১২

ঝাঁকড়া চুলের হৃদয়বিদারক গল্প শোনালেন স্পেনের ডিফেন্ডার

১৩

এমপির ইমামতি নিয়ে মসজিদে বিএনপি-জামায়াত নেতাকর্মীদের হাতাহাতি

১৪

মেসির অবসর ও বিশ্বকাপ ফাইনাল নিয়ে এবার মুখ খুললেন ডি মারিয়া

১৫

‘জালালাবাদ গোল্ড অ্যাওয়ার্ড’ পেলেন জবির কাওছার

১৬

নতুন কোচের নাম ঘোষণা করল বেলজিয়াম

১৭

১৩ জুলাই অনুষ্ঠিত এইচএসসি পরীক্ষা ফের দেওয়ার সুযোগ, অংশ নিতে পারবেন যারা

১৮

ফ্যাসিস্টের দোসর চুপ্পুকে গ্রেপ্তার করতে হবে: নাহিদ ইসলাম

১৯

ইরানের ওপর ইউরোপীয় ইউনিয়নের নতুন নিষেধাজ্ঞা

২০
X