কালবেলা ডেস্ক
প্রকাশ : ২৭ মার্চ ২০২৬, ১১:৩৮ পিএম
অনলাইন সংস্করণ

এফবিআই পরিচালকের ব্যক্তিগত ই-মেইল হ্যাক

মার্কিন গোয়েন্দা সংস্থা এফবিআইর পরিচালক কাশ প্যাটেল। ছবি: সংগৃহীত
মার্কিন গোয়েন্দা সংস্থা এফবিআইর পরিচালক কাশ প্যাটেল। ছবি: সংগৃহীত

মার্কিন গোয়েন্দা সংস্থা এফবিআইর পরিচালক কাশ প্যাটেল। তার ব্যক্তিগত ই-মেইল ইনবক্স হ্যাক করার দাবি প্রকাশ্যে করেছে এবং তার কিছু ছবি ও জীবনবৃত্তান্ত অনলাইনে প্রকাশ করেছে ইরান-ভিত্তিক হ্যাকাররা।

এ সাইবার হামলার পেছনে ‘হানদালা হ্যাক টিম’ নামের একটি হ্যাকার গোষ্ঠী জড়িত বলে জানা গেছে। তাদের দাবি, প্যাটেল এখন হ্যাকের শিকার ব্যক্তিদের তালিকায় নিজের নাম দেখতে পাবেন।

রয়টার্স জানিয়েছে, হ্যাকারদের প্রকাশ করা ইমেইলগুলোর সত্যতা তাৎক্ষণিকভাবে যাচাই করা সম্ভব হয়নি।

পর্যালোচনায় দেখা গেছে, আপলোড করা তথ্যের মধ্যে ২০১০ থেকে ২০১৯ সালের ব্যক্তিগত ও দাপ্তরিক যোগাযোগের তথ্যের মিশ্রণ রয়েছে।

মার্কিন বিচার বিভাগের একজন কর্মকর্তা নিশ্চিত করেছেন, প্যাটেলের ইমেইল হ্যাক হয়েছে, তবে বিস্তারিত কিছু জানাননি। এফবিআই তাৎক্ষণিকভাবে কোনো মন্তব্য করেনি এবং হ্যাকাররাও যোগাযোগের জবাব দেয়নি।

ইরান যুদ্ধ শুরু হওয়ার পর যুক্তরাষ্ট্রের বিচার বিভাগ জানায়, ‘হানাদালা’ গ্রুপ একাধিক সাইবার হামলা চালিয়েছে।এর মধ্যে একটি ছিল যুক্তরাষ্ট্রভিত্তিক একটি বহুজাতিক মেডিকেল প্রযুক্তি প্রতিষ্ঠানের ওপর ম্যালওয়্যার আক্রমণ।

আরেক ঘটনায় হানাদালা গ্রুপ ইসরাইলি প্রতিরক্ষা বাহিনী বা সরকারের সঙ্গে সংশ্লিষ্ট প্রায় ১৯০ জন ব্যক্তির নাম ও সংবেদনশীল তথ্য অনলাইনে প্রকাশ করে। সবশেষ এফবিআই প্রধানের ইমেইল হ্যাক করলো গ্রুপটি।

সূত্র : রয়টার্স

কালবেলা/এলএইচ
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

রাতে স্টেডিয়ামে গাঁজা সেবন, ভ্রাম্যমাণ আদালতে যুবকের কারাদণ্ড

পরশুরামে শিক্ষিকার ফ্ল্যাট থেকে কিশোরী গৃহকর্মীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

বিডার উদ্যোগে বাস্তবায়নের পথে ৪০০ মিলিয়ন ডলারের বেশি বিনিয়োগ

কমনওয়েলথ গেমসে উড়ছে লাল-সবুজের পতাকা

রেল অবরোধে ৩৫ লাখ টাকার ক্ষতির দাবি, দুঃখ প্রকাশ পশ্চিমাঞ্চল রেলওয়ের

তিন প্রতিষ্ঠানে চুক্তিভিত্তিক চেয়ারম্যান ও নির্বাহী সচিব নিয়োগ দিল সরকার

গ্যাস সংকটে সিএনজি স্টেশনে দীর্ঘ সারি, ভোগান্তিতে চালকরা

জোড়াতালি দিয়ে চলছে গলাচিপা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স, নেই পর্যাপ্ত চিকিৎসা ব্যবস্থা

চকরিয়ায় বন্যায় সড়ক বিধ্বস্ত, ক্ষতি প্রায় ৩২ কোটি টাকা

চাকরি ফিরে পেলেন ‘টিপকাণ্ডে’ বহিষ্কৃত সেই পুলিশ সদস্য

১০

ইরানের বিরুদ্ধে ‘বৃহৎ সামরিক হামলা’ বিবেচনায়: ট্রাম্প

১১

লেবাননে প্যারামেডিকদের ওপর ইসরায়েলের ড্রোন হামলা

১২

ওমরাহ পালনে গিয়ে সড়ক দুর্ঘটনায় একই পরিবারের নিহত ৩

১৩

নিরাপত্তার জেরে ইরান থেকে দূতাবাসকর্মীদের প্রত্যাহার করে নিল যুক্তরাজ্য

১৪

দেশে চাঁদাবাজি-দুর্নীতি আগের চেয়েও বেড়েছে: গাজী আতাউর

১৫

জলাবদ্ধ সড়কে হাঁস ছেড়ে ব্যতিক্রমী প্রতিবাদ 

১৬

জাবি চিকিৎসা কেন্দ্র উন্নয়নে প্রশাসনের ৫ সিদ্ধান্ত

১৭

মেসি-ইয়ামালদের মহারণ কবে? জানা গেল সম্ভাব্য সময়

১৮

জাসদ-ছাত্রলীগ থেকে জামায়াত, এক ভিডিওতে সব হারালেন এমপি নজরুল  

১৯

হাতিরঝিলে শিশুসহ মায়ের আত্মহত্যার চেষ্টা, উদ্ধার করলেন আনসার সদস্য

২০
X