কালবেলা ডেস্ক
প্রকাশ : ২৯ মার্চ ২০২৬, ০৬:২১ পিএম
অনলাইন সংস্করণ

ইরানে কয়েক সপ্তাহের স্থল অভিযানের প্রস্তুতি যুক্তরাষ্ট্রের

মার্কিন সেনাবাহিনী। ছবি : সংগৃহীত
মার্কিন সেনাবাহিনী। ছবি : সংগৃহীত

ইরানে সম্ভাব্য স্থল অভিযানের প্রস্তুতি নিচ্ছে পেন্টাগন। মার্কিন কর্মকর্তাদের উদ্ধৃত করে ওয়াশিংটন পোস্ট জানিয়েছে, যুক্তরাষ্ট্র কয়েক সপ্তাহব্যাপী সীমিত সামরিক অভিযান চালানোর পরিকল্পনা করছে।

রোববার (২৯ মার্চ) আল জাজিরার এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

প্রতিবেদনে বলা হয়েছে, পূর্ণমাত্রার আক্রমণের পরিবর্তে এই পরিকল্পনায় বিশেষ বাহিনী ও পদাতিক সেনাদের মাধ্যমে সীমিত অভিযান অন্তর্ভুক্ত থাকতে পারে। সম্ভাব্য লক্ষ্যবস্তু হিসেবে খার্গ দ্বীপ এবং হরমুজ সংলগ্ন উপকূলীয় এলাকাগুলোর কথা উল্লেখ করা হয়েছে।

তবে এসব পরিকল্পনায় এখনো চূড়ান্ত অনুমোদন দেননি মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। হোয়াইট হাউসের মুখপাত্র ক্যারোলিন লেভিট বলেন, ‘প্রেসিডেন্টকে বিভিন্ন বিকল্প দেওয়ার জন্য প্রস্তুতি নেওয়া হচ্ছে, তবে এখনো কোনো সিদ্ধান্ত হয়নি।’

এদিকে, চলমান সংঘাতের মধ্যে মধ্যপ্রাচ্যে মার্কিন সামরিক উপস্থিতি জোরদার করা হয়েছে। ইউএস সেন্ট্রাল কমান্ড জানিয়েছে, প্রায় ৩ হাজার ৫০০ অতিরিক্ত সেনা জাহাজে করে অঞ্চলে পৌঁছেছে। এসব সেনা ৩১ মেরিন একপেডিশনারি ইউনিটের অংশ।

প্রতিবেদনে বলা হয়েছে, খার্গ দ্বীপ দখল বা গুরুত্বপূর্ণ উপকূলীয় এলাকায় অভিযান চালিয়ে ইরানের সামরিক সক্ষমতা দুর্বল করার বিষয়েও আলোচনা হয়েছে। এসব অভিযানের সম্ভাব্য সময়সীমা কয়েক সপ্তাহ থেকে কয়েক মাস পর্যন্ত হতে পারে।

অন্যদিকে ইরান কড়া হুঁশিয়ারি দিয়েছে। দেশটির পার্লামেন্ট স্পিকার মোহাম্মাদ বাঘের গালিবাফ বলেছেন, যুক্তরাষ্ট্র প্রকাশ্যে আলোচনার কথা বললেও গোপনে স্থল হামলার পরিকল্পনা করছে।

তিনি সতর্ক করে বলেন, যদি মার্কিন সেনারা ইরানের ভূখণ্ডে প্রবেশ করে, তবে তাদের ওপর কঠোর হামলা চালানো হবে। এছাড়া ইরান ইঙ্গিত দিয়েছে, প্রয়োজনে বাব-এল মান্দেবে নতুন সংঘাতের সূচনা হতে পারে।

এ পরিস্থিতিতে আঞ্চলিক উত্তেজনা আরও বাড়ার আশঙ্কা তৈরি হয়েছে, যদিও কূটনৈতিক প্রচেষ্টাও সমান্তরালে চলমান রয়েছে।

কালবেলা/এমএ
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
ঘটনাপ্রবাহ: ইরানে যুক্তরাষ্ট্র-ইসরায়েলের যৌথ হামলা
  • সর্বশেষ
  • জনপ্রিয়

সোনার দামে বড় লাফ, ভরিতে বাড়ল কত

জর্ডানে হামলায় নিখোঁজ মার্কিন সেনা নিহত বলে ধারণা পেন্টাগনের

ইতিহাসের এই দিনে স্মরণীয় ঘটনা

২২ জুলাই / আজকের নামাজের সময়সূচি

মধ্যপ্রাচ্যের গুরুত্বপূর্ণ নেতা হয়ে উঠতে পারেন জোসেফ আউন: ট্রাম্প

এমপিওভুক্ত শিক্ষকরা স্থানীয় নির্বাচনে অংশগ্রহণ করতে পারবেন না: ইসি সচিব

ইরানে টানা ১১তম রাতে হামলা করল যুক্তরাষ্ট্র

কুকুরের কামড়ে আহত বিচারক, এক বছরে শতাধিক আক্রান্ত

‘যুদ্ধও নয়, শান্তিও নয়’ পরিস্থিতির অবসান চান মোজতবা খামেনি

ব্র্যাক এনজিওতে নিয়োগ, নেই বয়সসীমা

১০

ইরানের বিরুদ্ধে ঘাঁটি ব্যবহারের অনুমতি দিলেন ব্রিটিশ প্রধানমন্ত্রী বার্নহ্যাম

১১

যুক্তরাষ্ট্রের হামলায় ইরানের হামাদান প্রদেশে নতুন করে উত্তেজনা

১২

বুধবার রাজধানীর যেসব এলাকায় মার্কেট বন্ধ

১৩

দুপুর ১টার মধ্যে দেশের যেসব অঞ্চলে ভারি বৃষ্টি হতে পারে

১৪

এমপির নির্দেশে উন্মুক্ত হলো তিন বছর ধরে বন্ধ কালভার্ট, জলাবদ্ধতা থেকে মুক্তি ৩০০ পরিবারের

১৫

জামায়াত এমপি গাজী নজরুল থেকে ৫৭ বছরের ছোট তার দ্বিতীয় স্ত্রী

১৬

ইরান যুদ্ধে যুক্তরাষ্ট্রের ব্যয় ৩৭.৫ বিলিয়ন ডলার

১৭

চাটখিলে সাংবাদিককে হুমকি, থানায় লিখিত অভিযোগ ভুক্তভোগীর

১৮

২১ দিনে জাবির মেডিকেল সেন্টার থেকে উধাও সাড়ে ১৯ হাজার ওষুধ

১৯

প্রবাসী ছেলের জন্য ওষুধ পাঠিয়ে আর বাড়ি ফেরা হলো না মায়ের

২০
X