কালবেলা ডেস্ক
প্রকাশ : ০৬ এপ্রিল ২০২৬, ০৪:২৯ পিএম
আপডেট : ০৬ এপ্রিল ২০২৬, ০৪:৩৮ পিএম
অনলাইন সংস্করণ

ইরানের গোয়েন্দা প্রধানকে হত্যা, উপহাসের সুরে দায় স্বীকার ইসরায়েলের

জেনারেল সাঈদ মাজিদ খাদেমি ও ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। ছবি : সংগৃহীত
জেনারেল সাঈদ মাজিদ খাদেমি ও ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। ছবি : সংগৃহীত

ইরানের প্রতিরক্ষা বাহিনীর অভিজাত শাখা ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পসের (আইআরজিসি) গোয়েন্দা প্রধান মেজর জেনারেল সাঈদ মাজিদ খাদেমিকে হত্যার দায় স্বীকার করেছে দখলদার ইসরায়েল।

সোমবার (৬ এপ্রিল) ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী (আইডিএফ) তাদের এক টেলিগ্রাম বার্তায় জানায়, ইসরায়েলি বিমান বাহিনীর হামলায় আইআরজিসির গোয়েন্দা বিভাগের প্রধান জেনারেল সাঈদ মাজিদ খাদেমি নিহত হয়েছেন।

উপহাসের সুরে তারা আরও জানায়, জেনারেল খাদেমির মৃত্যু ইরানের জন্য আরও একটি বড় ধাক্কা।

সাম্প্রতিক সংঘাতে ইরানের শীর্ষ সামরিক কর্মকর্তাদের মৃত্যুর ঘটনায় সাধারণত ইসরায়েল বা যুক্তরাষ্ট্র দায় স্বীকার করার পরই ইরান তা নিশ্চিত করেছে। যদিও এবারের ঘটনা ভিন্ন। ইরান নিজেই আগে খাদেমির নিহত হওয়ার খবর প্রকাশ করে।

আইআরজিসি এক বিবৃতির মাধ্যমে জানিয়েছিল, আজ ভোরে আমেরিকান-জায়নবাদী শত্রুদের এক সন্ত্রাসী হামলায় গোয়েন্দা সংস্থার প্রধান মেজর জেনারেল সৈয়দ মাজিদ খাদেমি নিহত হয়েছেন।

নৃশংস এই ঘটনার তীব্র নিন্দা জানিয়ে আইআরজিসি এটিকে এক কাপুরুষোচিত হামলা হিসেবে অভিহিত করেছে। তবে তারা হামলাটি ঠিক কোথায় এবং কীভাবে পরিচালিত হয়েছে, সে সম্পর্কে বিস্তারিত কোনো তথ্য এখনো প্রকাশ করেনি।

উল্লেখ্য, জেনারেল সৈয়দ মাজিদ খাদেমি এর আগে আইআরজিসির ইন্টেলিজেন্স প্রোটেকশন অর্গানাইজেশনের প্রধান ছিলেন এবং ২০২৫ সালের ১৫ জুন মোহাম্মদ কাজেমির স্থলাভিষিক্ত হন।

সূত্র : বিবিসি নিউজ

কালবেলা
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ইউরোমানি ও এবিএফের পাঁচ আন্তর্জাতিক পুরস্কার জিতল স্ট্যান্ডার্ড চার্টার্ড বাংলাদেশ

শ্রমমন্ত্রীর সঙ্গে আইএলও মহাপরিচালকের বৈঠক

শাবিপ্রবিতে ছাত্রদলের ২ নেতা বহিষ্কার

বিশ্বকাপ ফাইনাল উপলক্ষে জাবিতে বহিরাগত প্রবেশে নিষেধাজ্ঞা

গাজায় স্পেনের পক্ষে উল্লাস!

শাবিপ্রবিতে শিক্ষার্থীকে মারধর, উত্তাল ক্যাম্পাস

ডেপুটি স্পিকারের সঙ্গে ইউএনডিপির প্রতিনিধি দলের সাক্ষাৎ

অনলাইন জুয়ায় সর্বস্ব হারিয়ে প্রাণ দিলেন অটোরিকশাচালক

কুয়েতে মার্কিন ঘাঁটিতে নতুন করে ইরানের ড্রোন হামলা

শিক্ষার্থীদের মাঝে গাছের চারা বিতরণ করলেন এমপি নিপুণ রায় চৌধুরী

১০

বিদেশে পালিয়ে যাওয়া গোষ্ঠী জুলাই বিপ্লবকে কলঙ্কিত করতে সক্রিয় : সাদিক কায়েম

১১

ইরানের পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রে যুক্তরাষ্ট্রের ক্ষেপণাস্ত্র হামলা

১২

স্পেন-আর্জেন্টিনা ফাইনালের ভাগ্য গড়ে দিতে পারে যে ৬ দ্বৈরথ

১৩

মার্সেলোর মতে চ্যাম্পিয়ন হবে স্পেন

১৪

হামলা অব্যাহত থাকলে যুক্তরাষ্ট্রকে অবিস্মরণীয় শিক্ষা দেওয়ার হবে: মোজতবা খামেনি

১৫

হামের উপসর্গে আরও ৪ শিশুর মৃত্যু

১৬

গ্যাসের চুলায় আগুন নেই, ক্ষোভে তিতাস কার্যালয় ঘেরাও

১৭

ইয়াবা সেবনের অভিযোগে আটক ৬, পথেই পালালেন স্বেচ্ছাসেবক দল নেতা

১৮

দিনে কত ঘণ্টা বসে থাকা স্বাস্থ্যের জন্য ক্ষতিকর নয়?

১৯

জাবির বাসে লাইভ ট্র্যাকিং সিস্টেম ‘আইট্র্যাকার’ উদ্বোধন

২০
X