কালবেলা ডেস্ক
প্রকাশ : ০৬ এপ্রিল ২০২৬, ০২:০৬ পিএম
আপডেট : ০৬ এপ্রিল ২০২৬, ০২:১৪ পিএম
অনলাইন সংস্করণ

ইরানের বিশ্ববিদ্যালয়ে হামলার নিন্দা জানালেন মার্কিন কংগ্রেস সদস্য

মার্কিন কংগ্রেসের সদস্য ইয়াসমিন আনসারি। ছবি : সংগৃহীত
মার্কিন কংগ্রেসের সদস্য ইয়াসমিন আনসারি। ছবি : সংগৃহীত

মার্কিন কংগ্রেসের সদস্য ইয়াসমিন আনসারি ইরানের রাজধানী তেহরানে অবস্থিত শরিফ ইউনিভার্স্টি অব টেকনোলজিতে বোমা হামলার ঘটনায় তীব্র নিন্দা জানিয়েছেন।

ইরানি বংশোদ্ভূত এই ডেমোক্র্যাট কংগ্রেসওমেন সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে বলেন, শরিফ ইউনিভার্সিটি ইরানের এমআইটি। এখান থেকে বিপুল সংখ্যক প্রকৌশলী বের হয়েছেন, যারা পরবর্তীতে সিলিকন ভ্যালিতে গিয়ে যুক্তরাষ্ট্রের অনেক সফল প্রযুক্তি কোম্পানি গড়ে তুলেছেন।

তিনি প্রশ্ন তোলেন, এক কোটি মানুষের শহরের একটি বিশ্ববিদ্যালয়ে আমরা কেন বোমা হামলা চালাচ্ছি?

এর আগে ইরানের আধা-সরকারি সংবাদ সংস্থা তাসনিম নিউজ এজেন্সি জানায়, বিশ্ববিদ্যালয়টি আমেরিকান-জায়নিস্ট হামলার লক্ষ্যবস্তু হয়েছে। হামলায় বিশ্ববিদ্যালয়ের একটি মসজিদের ভেতরের অংশও ধ্বংস হয়ে যায়।

উল্লেখ্য, ইরানে বৈজ্ঞানিক গবেষণার অগ্রগতিতে ভূমিকার জন্য শরিফ বিশ্ববিদ্যালয়কে প্রায়শই মার্কিন যুক্তরাষ্ট্রের ম্যাসাচুসেটস ইনস্টিটিউট অফ টেকনোলজি (এমআইটি)-এর সাথে তুলনা করা হয়। ইতিপূর্বেও দেশটির পারমাণবিক কর্মসূচির সাথে যোগসাজশের অভিযোগে বিশ্ববিদ্যালয়টির সাথে যুক্ত বেশ কয়েকজন অধ্যাপককে হত্যা করা হয়েছে।

কালবেলা/আইএইচ
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

বুধবার রাজধানীর যেসব এলাকায় মার্কেট বন্ধ

দুপুর ১টার মধ্যে দেশের যেসব অঞ্চলে ভারি বৃষ্টি হতে পারে

এমপির নির্দেশে উন্মুক্ত হলো তিন বছর ধরে বন্ধ কালভার্ট, জলাবদ্ধতা থেকে মুক্তি ৩০০ পরিবারের

জামায়াত এমপি গাজী নজরুলের থেকে ৫৭ বছরের ছোট তার দ্বিতীয় স্ত্রী

ইরান যুদ্ধে যুক্তরাষ্ট্রের ব্যয় ৩৭.৫ বিলিয়ন ডলার

চাটখিলে সাংবাদিককে হুমকি, থানায় লিখিত অভিযোগ ভুক্তভোগীর

২১ দিনে জাবির মেডিকেল সেন্টার থেকে উধাও সাড়ে ১৯ হাজার ওষুধ

প্রবাসী ছেলের জন্য ওষুধ পাঠিয়ে আর বাড়ি ফেরা হলো না মায়ের

‘যার যা কিছু আছে, তাই নিয়ে নদীপাড়ে চলে আসেন, বাঁধ ভাঙছে’

প্রকল্পের অব্যয়িত প্রায় ৪২ লাখ টাকা সরকারি কোষাগারে ফেরত দিলেন ইউএনও

১০

ভারতে পাচারের সময় ব্রাহ্মণবাড়িয়া সীমান্তে ৬৫ কচ্ছপ জব্দ, সালদা নদীতে অবমুক্ত

১১

মহাকবি কায়কোবাদ স্মরণে নবাবগঞ্জে ‘আজান’ কবিতা আবৃত্তি প্রতিযোগিতা

১২

সারাদেশে খাল খননের নামে বালু-মাটি লুটপাট করা হচ্ছে: নাসীরুদ্দীন পাটওয়ারী

১৩

গোয়ালন্দে ওয়ে ব্রিজ স্কেলের গার্ডার ভেঙে বন্ধ ওজন কার্যক্রম, ভোগান্তিতে ট্রাকচালকরা

১৪

নড়াইল জেলা ‘আমরা জুলাই যোদ্ধা’র আহ্বায়ক জাকারিয়া, সদস্যসচিব সাগর

১৫

স্কুলে যাওয়ার পথে ১০ম শ্রেণির ছাত্রী অপহরণের অভিযোগ, থানায় মামলা

১৬

নিখোঁজের চারদিন পর বন্ধ ঘর থেকে ববি শিক্ষার্থীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

১৭

শাবিপ্রবিতে শিক্ষার্থীকে মারধর, দুই ছাত্রদল নেতাকে বহিষ্কার

১৮

ডিমলায় বাড়ছে অনলাইন জুয়ার বিস্তার, উদ্বেগে অভিভাবক ও সচেতন মহল

১৯

বিকেলে বাবার দাফন, রাতে এটিএম বুথে ডিউটি, সকালে এইচএসসি পরীক্ষা

২০
X