কালবেলা ডেস্ক
প্রকাশ : ০৯ এপ্রিল ২০২৬, ০৬:২৫ পিএম
অনলাইন সংস্করণ

ইউরেনিয়াম কর্মসূচি নিয়ে নতুন বার্তা দিল ইরান

ইরানের ভাইস প্রেসিডেন্ট ও পারমাণবিক শক্তি সংস্থার প্রধান মোহাম্মদ এসলামি। ছবি : সংগৃহীত
ইরানের ভাইস প্রেসিডেন্ট ও পারমাণবিক শক্তি সংস্থার প্রধান মোহাম্মদ এসলামি। ছবি : সংগৃহীত

ইরানের ইউরেনিয়াম সমৃদ্ধকরণ কর্মসূচি কোনোমতেই সীমিত বা বন্ধ করা হবে না বলে স্পষ্ট বার্তা দিয়েছেন দেশটির ভাইস প্রেসিডেন্ট ও পারমাণবিক শক্তি সংস্থার প্রধান মোহাম্মদ এসলামি। খবর আল জাজিরার।

ইরানি সংবাদ সংস্থা আইএসএনএ-কে দেওয়া এক বক্তব্যে এসলামি বলেন, ‘শত্রুরা কখনোই ইরানের ইউরেনিয়াম সমৃদ্ধকরণ কর্মসূচিকে থামাতে পারবে না।’

তিনি আরও বলেন, ‘ইরানের ইউরেনিয়াম কর্মসূচি সীমিত করতে বাইরের নানামুখী চাপ ও হুমকি রয়েছে। তবে ইরান তার পারমাণবিক কর্মসূচি চালিয়ে যাবে এবং এটি বন্ধ করার কোনো পরিকল্পনা নেই তাদের।’

এদিকে, যুদ্ধবিরতির জন্য যুক্তরাষ্ট্রকে দেওয়া ইরানের ১০ দফার ৬ ও ৭ নম্বরে ইউরেনিয়াম সম্পর্কিত শর্ত দেওয়া হয়েছে। যেখানে ইরান দাবি করেছে, তারা পারমাণবিক অস্ত্র তৈরি করবে না তবে আন্তর্জাতিক আইন মেনে ইউরেনিয়াম সমৃদ্ধ করবে। তবে যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে দাবি করা হচ্ছে যে, ইরানের ধ্বংস স্তূপের নিচে চাপা পড়া ৪৪০ কিলোগ্রাম ইউরেনিয়াম মাটি খুঁড়ে খুঁজে বের করে হস্তান্তর করতে হবে।

সংবাদমাধ্যম দ্য হিল এক প্রতিবেদনে জানিয়েছে, গত জুনে ১২ দিনের যুদ্ধে মার্কিন যুক্তরাষ্ট্রের বোমা হামলায় একটি স্থাপনার ধ্বংসস্তূপের নিচে ইউরেনিয়ামগুলো চাপা পড়ে যায়। তবে এসব পারমাণবিক সামগ্রী হস্তান্তরের বিষয়ে ইরান কোনো প্রতিশ্রুতি দেয়নি।

কালবেলা/আইএইচ
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

৩ জেলায় বন্যার ঝুঁকি, ২ বিভাগে অতিভারী বৃষ্টির পূর্বাভাস

আঞ্চলিক নিরাপত্তা জোরদারে সহযোগিতা বাড়াতে সম্মত ইরান-পাকিস্তান

স্বর্ণপদক পেলেন জাবির অধ্যাপক ড. শামীম কায়সার

ফ্রিল্যান্সারদের বৈদেশিক লেনদেন সহজ করল বাংলাদেশ ব্যাংক

নিজের অজান্তেই নামাজে যে ৫টি ভুল করেন অনেকেই

কুষ্টিয়ায় ৪০০ বোতল ফেনসিডিল গায়েব করল এসআই!

এবার জাতিসংঘের মহাসচিব পদে ফিফা সভাপতি! ট্রাম্পের ‘আনুগত্যের পুরস্কার’ পাচ্ছেন ইনফান্তিনো?

জামায়াত এমপির সেই ভিডিও নিয়ে ঢাবি শিক্ষিকা মোনামীর পোস্ট ভাইরাল

কঠিন বিপদের সময় দোয়া কবুল হয় যে আমলে

রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে খলিলুর রহমানের বৈঠক

১০

ভারতে বন্যায় ২৪ ঘণ্টায় ২১ জনের মৃত্যু

১১

প্রবাসীর সংসার ছেড়ে সাবেক প্রেমিকের সঙ্গে পালালেন মরিয়ম

১২

হবিগঞ্জে হত্যাচেষ্টার মামলায় ব্যারিস্টার সুমনের জামিন

১৩

ফাইনালের হাফটাইম শোতে কত পারিশ্রমিক নিলেন শাকিরা?

১৪

এসএসসির ফল প্রকাশে বোর্ডের নতুন সিদ্ধান্ত

১৫

দেশের সব মাদ্রাসায় ফুটবল খেলা নিয়ে জরুরি নির্দেশনা

১৬

পরাজিত শক্তি আত্মসমর্পণ করলেও তাদের প্রেতাত্মারা সংগঠিত হওয়ার চেষ্টা করে: মঞ্জু

১৭

জামায়াত নেতার ‘নারী কেলেঙ্কারি’র ঘটনায় মোংলায় কুশপুত্তলিকা দাহ

১৮

'গডজিলা' খ্যাত অভিনেত্রী কেলি হটল সড়ক দুর্ঘটনায় নিহত

১৯

১৯ বছর পর বেতার যন্ত্রপাতি ফেরত পেলেন সাবেক এমপি লালু

২০
X